বড়শি চত্বর

বড়শি চত্বর একটি গান্ধীবাদী আড্ডাটেইনমেন্ট জোন। ব্যান্ড বড়শি আমাদের এ জোনকে দিয়েছে অনন্য এক মাত্রা।

আপনাদের কি মনে আছে শালিক চত্বরের কথা? বেলালের চায়ের দোকানের সামনে জামরুল গাছের নিচে অথবা আই.এম.এল এর ওয়ালে জমে ওঠা শিকড় গজানো আড্ডাময় দিনগুলোর কথা? সে সবই এখন বিস্মৃত। শালিকে এখন চলে নির্মাণ কাজ, আর আই.এম.এল কর্তৃপক্ষ সীমানা দিতে গিয়ে বানালো দূর্গের বাউন্ডারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আড্ডার জায়গা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। সেই সাথে সংকুচিত হচ্ছে আমাদের মগজের ভেতরটাও। বড়শি চত্বর বিস্মৃতির অ

তলে যাওয়া সেসব আড্ডার দিনগুলো আনতে বদ্ধ পরিকর। আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট (আই.এম.এল) এর দূর্গসম বাউন্ডারি দেয়াল এবং বেলালের চায়ের দোকান ঘেষে বাঁশের টং টাই মূলত বড়শি চত্বর। বাঁশের এই সামান্য টংই তিতুমীরের বাঁশের কেল্লার মতো বিশ্ববিদ্যালয়ে আড্ডার জায়গার দাবিতে এক নীরব (অথবা সরব) প্রতিবাদ। এখানকার আড্ডাবাজ/স্বপ্নবাজদের প্রত্যাশা, এই চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় "গান্ধীবাদী আড্ডাটেইনমেন্ট জোন" হিসেবে তরুণদের অন্তরে স্থান করে নেবে... সেই সাথে আড্ডার আয়তনগত ও মানসিক বিকাশে দেবে প্রেষণা। বড়শি চত্বরের নিজস্ব ব্যান্ড: বড়শি আমাদের এ আড্ডাটেইনমেন্ট জোনকে দিয়েছে অনন্য এক মাত্রা। আপনিও থাকুন না আমাদের সাথে! আড্ডা, সংগীত, আর চায়ের কাটে সময়টা একেবারে মন্দ কাটবে না, কথা দিচ্ছি। :)

বড়শি চত্বরের সাথে আপডেট (ফ্যানপেজ) থাকার ঠিকানা: www.facebook.com/borshichattar
আমাদের টুইটার পেইজ: twitter.com/borshichattar
আমাদের ইউটিউব চ্যানেলের ঠিকানা: www.youtube.com/borshichattar

কিছু সম্পর্ক থাকে কখনো বলা হয় না যে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু, বিচ্ছেদে অঙ্গহানির মতো কষ্ট লাগে। হাত ছোঁয়া দূরত্ব থেকে ...
19/05/2023

কিছু সম্পর্ক থাকে কখনো বলা হয় না যে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু, বিচ্ছেদে অঙ্গহানির মতো কষ্ট লাগে। হাত ছোঁয়া দূরত্ব থেকে সাত সাগর পাড়ি দিচ্Tonmoy Rumonmon দা। কথা হবে, হয়তো আবার দেখাও হবে, বাট বিচ্ছেদের যন্ত্রণা পাচ্ছি।

আদিউস ভাই আমার, যেকোন এক মাঝরাত্তিরে সাত সাগর পাড়ি দিয়ে চলে আসবো শুধু তোমার সাথে চিল্লায় গান গাওয়ার জন্য।

উই লাভ ইউ, শেরপা।

30/03/2023

আমাদের গাতক সাজুর বাবা গতরাতে ইন্তেকাল করেছেন। আমরা চত্বর থেকে আঙ্কেল এর রুহের মাগফেরাত কামনা করছি এবং সবার অবস্থান থেকে আঙ্কেল এর জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি।

বড়শি চত্বরে নতুন সদস্য এলো সোহাগ-কলির কল্যাণে!চত্বর থেকে প্রাণঢালা শুভেচ্ছা সোহাগ-কলির কন্যা, আমাদের কন্যা।শীঘ্রই চত্বর...
22/01/2023

বড়শি চত্বরে নতুন সদস্য এলো সোহাগ-কলির কল্যাণে!
চত্বর থেকে প্রাণঢালা শুভেচ্ছা সোহাগ-কলির কন্যা, আমাদের কন্যা।

শীঘ্রই চত্বর থেকে তবারক বিতরণ কর্মসূচি নেয়া হবে।

শুভ বার্ষিকী লিরাদুল জুটি। চত্বর থেকে লাল গোলাপ শুভেচ্ছা
18/10/2022

শুভ বার্ষিকী লিরাদুল জুটি। চত্বর থেকে লাল গোলাপ শুভেচ্ছা

বড়শি পরিবারে লক্ষ্মীর আগমন। S M Ridowan Rintu ভাইয়া আবার বাবা হয়েছেন। চত্বরের পক্ষ থেকে অভিনন্দন!
12/09/2022

বড়শি পরিবারে লক্ষ্মীর আগমন। S M Ridowan Rintu ভাইয়া আবার বাবা হয়েছেন। চত্বরের পক্ষ থেকে অভিনন্দন!

আমরা গভীর দুঃখের সাথে স্মরণ করছি আমাদের কাছের এবং ডাকসুর তাশখন্দ অন্চলের বড়ভাই রাজু ভাইকে। প্রায় একবছর শয্যাশায়ী আজ তিন...
05/07/2022

আমরা গভীর দুঃখের সাথে স্মরণ করছি আমাদের কাছের এবং ডাকসুর তাশখন্দ অন্চলের বড়ভাই রাজু ভাইকে। প্রায় একবছর শয্যাশায়ী আজ তিনি অন্যআলোয় অন্যলোকে।
একুইয়িস্টিক ব্যান্ডের ভোকাল রাজু ভাইয়ের সুরে বলি- “জানিনা আজ কোথায় হারালাম…”

এই চাঁনরাতে আসছে বড়শি চত্বরের নতুন সিংগেল ‘মনের ক্যানভাস’ নিয়ে।কথা, সুর, কন্ঠ- S M Ridowan Rintuমিউজিক - Shazu S. Hossa...
05/07/2022

এই চাঁনরাতে আসছে বড়শি চত্বরের নতুন সিংগেল ‘মনের ক্যানভাস’ নিয়ে।

কথা, সুর, কন্ঠ- S M Ridowan Rintu
মিউজিক - Shazu S. Hossain

বড়শি চত্বর আজ অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত। আমাদের মাহমুদ আর ইরা দম্পতির কোলজুড়ে এই পরীর আগমন ঘটেছে।ওয়েলকাম টু দ্যা চত্বর ম...
10/04/2022

বড়শি চত্বর আজ অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত। আমাদের
মাহমুদ আর ইরা দম্পতির কোলজুড়ে এই পরীর আগমন ঘটেছে।

ওয়েলকাম টু দ্যা চত্বর মা।

অভিনন্দন তরিকুল।২৪৪৪ ভোট পেয়ে মোরগ মার্কার বিজয় হয়েছে।
23/08/2021

অভিনন্দন তরিকুল।

২৪৪৪ ভোট পেয়ে মোরগ মার্কার বিজয় হয়েছে।

অন্তরমহল নিয়ে বড়শি চত্বরের ছোটভাই লিটন বড়ুয়ার লেখা...
17/07/2021

অন্তরমহল নিয়ে বড়শি চত্বরের ছোটভাই লিটন বড়ুয়ার লেখা...

আবেগীয় স্বাস্থ্য বিষয়টি অনেকের কাছেই হয়তো নতুন। কিন্তু বিভিন্ন রকম আবেগের ভেতর দিয়ে আমরা প্রতিদিন প্রতিটি মুহূ.....

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড়শি চত্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বড়শি চত্বর:

Share