Jatiya Samajtantrik Dal-Jasod

Jatiya Samajtantrik Dal-Jasod Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jatiya Samajtantrik Dal-Jasod, Public Service, 35-36, Bangabandhu Avenue, Dhaka.

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। প্রতিষ্ঠা ৩১ অক্টোবর ১৯৭২। প্রধান কার্যালয়: ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা-১০০০। দলীয় প্রতীক: মশাল। সভাপতি: হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক: শিরীন আখতার

হেফাজতের শাপলা চত্বর মামলায় হাসানুল হক ইনুকে জড়িয়ে বিচারিক হত্যাকান্ড সংঘটিত করার ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি ...
03/08/2026

হেফাজতের শাপলা চত্বর মামলায় হাসানুল হক ইনুকে জড়িয়ে বিচারিক হত্যাকান্ড সংঘটিত করার ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি জাসদের আহবান:

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জাসদের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত:

প্রেস বিজ্ঞপ্তি । তারিখ: ৩ আগস্ট ২০২৬

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সাবেক সহ—সভাপতি ও জাসদ স্থায়ী কমিটির সদস্য , মুক্তিযুদ্ধ চলাকালীন পটুয়াখালীতে ডেপুটি সাব—সেক্টর কমান্ডার, পটুয়াখালীর পানপট্টি যুদ্ধের বীর, বীরমুক্তিযোদ্ধা এড. হাবিবুর রহমান শওকতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আজ ৩ আগস্ট ২০২৬ সোমবার বিকাল ৫:৩০টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদ সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এ আলোচনায় সভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ূন কবির সরদার, জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাসদ ঢাকা মহানগর সহ—সভাপতি নুরতাজ পারভীন, বাংলাদেশ ছাত্রলীগ( বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকত ফেনী বিলোনিয়ার যুদ্ধ এবং সাগর পারের যুদ্ধ খ্যাত পটুয়াখালীর পানপট্টীর যুদ্ধের জন্য অমর হয়ে থাকবেন। তিনি মুক্তিযুদ্ধের পরে জাসদে যোগদান করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত জাসদের রাজনীতির সাথে থেকে যুদ্ধাপরাধীদের বিচার, আন্দোলন সংঘটিত করা, তেল—গ্যাস—বন্দর জাতীয় সম্পদ রাক্ষার আন্দোলন, শ্রমিক—কৃষক—মেহনতি—গরীব মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বক্তারা, রাজনৈতিক প্রতিহিংসার ফরমায়েসি রায়ে কারাভোগরত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির নি:শ্বর্ত মুক্তির দাবি জানান। জাসদ নেতৃবৃন্দ, হেফাজতের শাপলা চত্বর মামলায় হাসানুল হক ইনুকে জড়িয়ে বিচারিক হত্যাকান্ড সংঘটিত করার ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহবান জানান।

বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ



#বাংলাদেশেররাজনীতি

বীরমুক্তিযোদ্ধা এড. হাবিবুর রহমান শওকতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জাসদের শ্রদ্ধা:জাসদ সাবেক সহ-সভাপতি ও জাসদ স্থায়ী কমিটির ...
03/08/2026

বীরমুক্তিযোদ্ধা এড. হাবিবুর রহমান শওকতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জাসদের শ্রদ্ধা:

জাসদ সাবেক সহ-সভাপতি ও জাসদ স্থায়ী কমিটির সদস্য , মুক্তিযুদ্ধ চলাকালীন পটুয়াখালীতে ডেপুটি সাব-সেক্টর কমান্ডা ছিলেন। পটুয়াখালীর পানপট্টি যুদ্ধের বীর, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা । মহামারি করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩ আগষ্ট মৃত্যুবরন করেন। লাল সালাম বীর মুক্তিযোদ্ধা। লাল সালাম কমরেড।

কর্মসুচি:

জাসদের সাবেক সহ-সভাপতি ও জাসদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. হাবিবুর রহমান শওকতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আজ ৩ আগস্ট ২০২৬ সোমবার বিকাল ৬টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংগ্রামী জীবন
এড. হাবিবুর রহমান শওকত একজন বিরল দুঃসাহসী মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র থাকাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ৩ জুন ১৯৭১ তারিখে ‘বিলোনিয়া ব্রীজ’ ঐতিহাসিক যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে ২নং সেক্টরে যুদ্ধ শুরু করেন। পরবর্তীতে তিনি জেনারেল ওসমানীর কাছে নিজের এলাকায় যুদ্ধ করার অনুমতি প্রার্থনা করেন। জে. ওসমানীর নির্দেশে ৯নং সেক্টরের পটুখালী-গলাচিপা সাব-সেক্টরের ডেপুটি কমান্ডার হিসাবে দায়িত্ব পান। তিনি ১৮ নভেম্বর ১৯৭১ সাগরপারের যুদ্ধখ্যাত পানপট্টি সম্মুখ যুদ্ধসহ পটুয়াখালী হানাদারমুক্ত করার যুদ্ধে দুঃসাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। এড. হাবিবুর রহমান শওকত ‘তৃণমূলে যুদ্ধাপরাধীদের চিহ্নতকরণে মুক্তিযুদ্ধে শহীদ নির্যাতিত-ধর্ষিত পরিবারের সদস্যদের গণশুনানী করেন’। তার এই পদক্ষেপ ‘তৃণমূলে যুদ্ধাপরাধী চিহ্নিতকরণে পটুয়াখালী মডেল’ হিসাবে পরিচিতি পায়। তার উদ্যোগে এই গণশুনানীতে চিহ্নিত যুদ্ধাপরাধীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রেরণ করা হলে আদালত তদন্ত করে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের-তদন্ত-বিচার করে, বিচারে ৮ জন যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি হয়। ১৬ ডিসেম্বরের পর এড. হাবিবুর রহমান শওকত পটুয়াখালী ট্রেজারি থেকে লুট হয়ে যাওয়া ৩৫ কেজি স্বর্ণ উদ্ধার করে জেলা প্রশাসকের নিকট জমা দেন। উক্ত জেলা প্রশাসক ও কতিপয় অফিসারের যোগসাজসে এই স্বর্ণ আত্মসাৎ করলে তিনি দুর্নীতির মামলা করেন। মামলায় উক্ত জেলা প্রশাসকের সকল সম্পত্তি বাজেয়াপ্তসহ ৭ বছর দন্ড হয়। এড. হাবিবর রহমান শওকত ১৯৭২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই জাসদের সাথে যুক্ত ছিলেন। তিনি পটুয়াখালী জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। জাসদের নির্বাচনী প্রতীক মশাল মামলার প্রধান কৌশলী ছিলেন করোনায় প্রয়াত জাসদের আরেক অভিভাবক এড. ইদ্রিসুর রহমান। সেই মামলায় জাসদের পক্ষে পেপারবুক তৈরি করেছিলেন এড. হাবিবুর রহমান শওকত। কুখ্যাত খুনি ওসি রফিক কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার চাঞ্চল্যকর ছাত্রনেতা মোমিন হত্যা মামলার প্রধান কৌশলী ছিলেন এড. হাবিবুর রহমান শওকত।
তিনি স্বাধীনতা পরবর্তীকাল থেকে তিনি নির্যাতিত-অনির্বাচিত-সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলন, যুদ্ধাপরাধের বিচার আন্দোলন, তেল-গ্যাস-বন্দর-বিদ্যুৎ-সুন্দরবন-জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন।

- জাসদ কেন্দ্রীয় দফতর


#বাংলাদেশ

25/07/2026

হাসানুল হক ইনুর উপর দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, প্রতিহিংসামূলক সকল মিথ্যামামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাসদের বিক্ষেভ মিছিল



#বাংলাদেশ

হাসানুল হক ইনুর উপর দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, প্রতিহিংসামূলক সকল মিথ্যামামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাব...
25/07/2026

হাসানুল হক ইনুর উপর দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, প্রতিহিংসামূলক সকল মিথ্যামামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে: জাসদ

তারিখ: ২৫ জুলাই ২০২৬

প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে জনাব হাসানুল হক ইনুর উপর চাপিয়ে দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, তার বিরুদ্ধে দায়েরকৃত শতাধিক মিথ্যামামলা প্রত্যাহার, নতুন করে ‘শাপলা চত্বর’ মামলা দায়ের অপচেষ্টা বন্ধ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৫ জুলাই ২০২৬ শনিবার বিকাল ৫টায় জিপিও’র বিপরীতে জাসদ চত্বরে সমাবেশ ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, সহ সম্পাদক আলী হাসান তরুন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা এড. শ্রাবণী দত্ত জয়া, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী মো: ইদ্রিস বেপারী, সহ—সভাপতি মহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ—সভাপতি মাহাবুবুর রহমান, শ্রমিক জোটের যুগ্ম সাধারন সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের নেত্রী পারভেজ আক্তার শিল্পী, ঢাকা মহানগর উত্তর জাসদের নেতা মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ ছাত্রলীগ(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) এর সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ সম্পাদক নাঈম মল্লিক প্রমূখ।
ধর্মান্ধ ফ্যাসিবাদী শক্তি, রাজাকার, আলবদররা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। তারা গায়ের জোরে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আইসিটি.বিডি আদালত আইন পরিবর্তন করে উল্টে দিয়ে সেই আদালতে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা বিচারের নামে প্রহসন করে প্রতিহিংসা চরিতার্থ করছে। এই পরিবর্তিত উল্টে দেয়া আদালত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা, জাতীয় বীর, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর উপর প্রতিহিংসামূলক মিথ্যামামলা প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায়ে ৩০ বছর কারাদন্ড চাপিয়ে দেয়া হয়েছে। জননেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে হয়রানিমূলক শতাধিক মিথ্যামামলা দায়ের করা হয়েছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায়ে তাকে ফাঁসির দন্ড দিতে না পেরে নতুন করে শাপলা চত্বর মামলায় যুক্ত করে বিচারিক হত্যার অপচেষ্টা চলেছে। বক্তারা, হাসানুল হক ইনুর উপর দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, প্রতিহিংসামূলক সকল মিথ্যামামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। সমাবেশ শেষে জাসদের নেতা—কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তান, তোপখানা, পল্টন এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে।

বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ



বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর প্রেস বিজ্ঞপ্তি: তারিখ: ২৩ জুলাই ২০২৬বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) হাসানুল হক ইনুর ...
23/07/2026

বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর প্রেস বিজ্ঞপ্তি: তারিখ: ২৩ জুলাই ২০২৬

বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক আপরাধ আদালতের রায়ে নিন্দা—ক্ষোভ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে

বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল)—এর কেন্দ্রীয় পলিট ব্যুরো গতকাল ২২ জুলাই ২০২৬ বুধবার এক বিবৃতিতে— মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের বলিষ্ঠ কন্ঠস্বর, স্বৈরাচার, সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক, জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে প্রহসন সাজিয়ে গত ৩০জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদানের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।
সাম্যবাদী দলের বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমিয়ে রাখার চলমান প্রক্রিয়ার মাধ্যমে জামায়েত ইসলামীসহ সাম্প্রদায়িক গোষ্ঠীকেই শক্তিশালী করা হবে। দক্ষিণপন্থী ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সরকারের বর্তমান ঐক্য দেশের সার্বিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্থ করবে এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকেই লাভবান করবে।
বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) পূর্বনির্ধারিত এই রায় প্রত্যাহার করে মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

বার্তা প্রেরক

মোশাহিদ আহমেদ
পলিট ব্যুরোর সদস্য
বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল)
কেন্দ্রীয় কমিটি
#বাংলাদেশ


কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেকী এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনার মৃত্যুতে জাসদের শোক:তারিখ: ২৩ জুলাই ২০২৬জ...
23/07/2026

কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেকী এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনার মৃত্যুতে জাসদের শোক:

তারিখ: ২৩ জুলাই ২০২৬

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার এক শোকবার্তায় জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেকী এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার—স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। তিনি আজ ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বেলা ৩.০০ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্বামী, আত্মীয়—স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ সন্ধ্যা ৭টায় রাইনখোলা, শাইনপুকুর আবাসিক এলাকায় তার ১ম জানাজা শেষে নিজ জেলা সাতক্ষীরা নিয়ে যাওয়া হবে। আগামীকাল ২৪ জুলাই শুক্রবার সাতক্ষীরা সদরে জুম্মার নামাজের পর ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হবে।

বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ


আইসিটিতে বিচারের নামে অবিচার বন্ধ কর। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা জাতীয় নেতা জাসদ সভাপত...
23/07/2026

আইসিটিতে বিচারের নামে অবিচার বন্ধ কর।
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা জাতীয় নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় বাতিল কর-নি:ম্বর্ত মুক্তি দাও।



জাসদ কর্নেল তাহের হত্যা দিবস পালন করেছেঢাকাসহ জেলা—উপজেলায় আলোচনা সভা ও প্রতিকৃতিতে মাল্যদাননেত্রকোনার পূর্বধলার কাজলা ...
21/07/2026

জাসদ কর্নেল তাহের হত্যা দিবস পালন করেছে
ঢাকাসহ জেলা—উপজেলায় আলোচনা সভা ও প্রতিকৃতিতে মাল্যদান
নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশের জন্মশত্রু—চিরশত্রুদের কবল থেকে দেশ পুনরুদ্ধারে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংঘঠিত করতে হবে— জাসদের আলোচনা সভায় বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি। ২১ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ আজ ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা—উপজেলায় আলোচনা সভা, শহীদ কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান, নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে শহীদ কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়সমূহে দলীয় পতাকা অর্ধনমিতকরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
ঢাকায় আলোচনা সভা
শহীদ কর্নেল আবু তাহের এর ৫০তম হত্যা দিবস উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার বিকাল ৪ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. রবিউল আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হকের সঞ্চালনায় এ আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক, বাংলাদেশের সাম্যবাদী দল (মা—লে) এর পলিটব্যুরোর সদস্য মোশাহিদ আহমেদ, গণতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আরা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম। জাসদ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদ স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সহ—সভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় নারী জোটের নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি, বাংলাদেশ ছাত্রলীগের সহ—সভাপতি (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) গোলাম কিবরিয়া প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কর্নেল তাহের মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ—বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লবী সংগ্রামে প্রেরণার উৎস হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা বলেন, শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম তার রাজনৈতিক আদর্শগত দূরদৃষ্টি দিয়ে ১৯৭২ সালেই ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ও পঁূজিবাদী ব্যবস্থাকে ব্যবহার করেই স্বাধীনতা বিরোধী শক্তি পুনরুত্থান ঘটার আশংকা করেছিলেন। তাই তিনি ‘মুক্তিযোদ্ধারা আবার জয়ী হবে’ শিরোনামে একটি প্রবন্ধ লিখে মুক্তিযোদ্ধাদের ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো এবং পূঁজিবাদী ব্যবস্থা পরিবর্তনের বিপ্লবী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ছিলেন। কর্নেল তাহের সমাজতান্ত্রিক আদর্শকে শুধু কথার কথা হিসাবে না নিয়ে সেনাবাহিনীর লোভনীয় চাকুরি ছেড়ে দিয়ে বিপ্লবী সংগ্রামে যুক্ত হয়েছিলেন এবং ১৯৭৫ সালের মহান সিপাহী—জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে পূঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার কেন্দ্রে আঘাত হেঁনে ছিলেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি ক্ষমতায় থাকলে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, মুক্তিযোদ্ধারা প্রতিহিংসার শিকার হন। কর্নেল তাহের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। কর্নেল তাহেরকে সামরিক শাসক জিয়াউর রহমানের ১নং সামরিক ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় সাজানো বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিলো। ইতিহাসের নির্মম পরিহাস সেনাবাহিনীর উশৃংখল অফিসারদের রাজনৈতিক উচ্চাভিলাষ ও ক্ষমতা দখলের উন্মাত্ততার বিরুদ্ধে সিপাহীদের সুশৃংখল বিদ্রোহের নেতৃত্ব দিয়ে কর্নেল তাহের জিয়াউর রহমান সহ অসংখ্য সেনা কর্মকর্তার জীবন রক্ষা করেছিলেন। ইতিহাসের নির্মম পরিহাস সেই কর্নেল তাহেরকেই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিলো। আজকেও শহীদ কর্নেল তাহেরের মতই জননেতা হাসানুল হক ইনু, জননেতা রাশেদ খান মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তারা বলেন, ২০২৪ সালের জুলাই—আগষ্টে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে, পাকিস্তানের ফিল্ড কো—অর্ডিনেশনে কোটা আন্দোলনের ছদ্মবেশে সশস্ত্র জঙ্গিবাদিদের উত্থান ঘটিয়ে রেজিম চেইঞ্জ অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্মশত্রু—চিরশত্রু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী ধর্মান্ধ ফ্যাসিবাদি শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক সা¤্রাজ্যবাদের এজেন্টরা বাংলাদেশ দখল করে নিয়েছে। বক্তারা বলেন, বাংলাদেশের জন্মশত্রু—চিরশত্রুদের কবল থেকে দেশ পুনরুদ্ধারে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংঘঠিত করাই এখন দেশপ্রেমিক, গণতান্ত্রিক, প্রগতিশীল রাজনৈতিকি ও সামাজিক শক্তির প্রধান ও প্রাথমিক রাজনৈতিক কর্তব্য। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংঘঠিত করার ধারায় প্রতিহিংসামূলক মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী জননেতা রাশেদ খান মেনন, জননেতা হাসানুল হক ইনু সহ কারাবন্দী রাজনৈতিক নেতা—কমীর্দের মুক্ত করতে হবে।
প্রতিকৃতিতে মাল্যদান
আলোচনা সভার পূর্বে শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের প্রতিকৃতিতে মাল্যদান করেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ঢাকা মহানগর কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মা—লে), গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ, জাতীয় যুব জোট, জাতীয় নারী জোট, জাতীয় আইনজীবী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র)।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন
জাসদ কেন্দ্রীয় কমিটি, ময়মনসিংহ জেলা কমিটি, নেত্রকোনা জেলা কমিটির পক্ষ থেকে আজ ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় নেত্রকোনা জেলার পূর্বধলার কাজলা গ্রামে শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রতন সরকার, ময়মনসিংহ জেলা জাসদের সদস্য আজিজুল হক, ময়মনসিংহ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ময়মনসিংহ জেলা জাসদের সদস্য নূর হোসেন, ময়মনসিংহ মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নেত্রকোনা জেলা জাসদের প্রচার সম্পাদক সম্রাট হোসেন প্রমূখ।

বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ




#কর্নেলতাহের
#মুক্তিযুদ্ধ
#বাংলাদেশেররাজনীতি

স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা, জাসদের এককালীন সাধারণ সম্পাদকজননেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উ...
16/07/2026

স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা, জাসদের এককালীন সাধারণ সম্পাদক
জননেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত

৬০ দশকে ছাত্রলীগের নেতা, ১৯৬৯ সালে ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি, স্বাধীনতা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক জোট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা এবং দুই মেয়াদের সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ সেলিম, জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি মাহবুবুর রহমান, জাসদ ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি এড. আবু হানিফ, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
সভায় বক্তারা প্রয়াত নেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশ ও জাতির প্রতি তার অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা বলেন, সাম্যবাদ ও সমাজতন্ত্রের আদর্শকে তিনি রাজনৈতিক ও সাংগঠনিকভাবেই ধারণ করার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ধারণ করেছিলেন। তিনি নিজেকে ব্যক্তিগত সম্পত্তির লোভ ও মোহ থেকে মুক্ত রেখে সহজ-সরল-সংগ্রামী জীবন যাপনের একটি অনন্য নজির তৈরি করে গিয়েছেন। তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রেখে বাংলাদেশের জন্ম শত্রু, চিরশত্রু, ধর্মান্ধ সাম্প্রদায়িক ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত সোচ্চার ছিলেন। বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগষ্টে সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে, পাকিস্তানের মাঠ পর্যায়ের সমন্বয়ে কোটা আন্দোলনের ছদ্মবেশে সশস্ত্র জঙ্গীবাদী উত্থান ঘটিয়ে রেজিম চেইঞ্জ অপারেশন করে সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের লেজুর ধর্মান্ধ জঙ্গীবাদী গোষ্ঠী বাংলাদেশ দখল করে নিয়েছে। এ দখলদার সাম্রাজ্যবাদের লেজুর শক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, মুক্তিযোদ্ধাদের উপর প্রতিহিংসা চরিতার্থ করছে। বাংলাদেশের জন্মশত্রু চিরশত্রুদের উপর প্রতিহিংসার রাজনীতির অংশ হিসাবে জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুকে মিথ্যা মামলা, সাজানো বিচারে ফরমায়েসী রায়ে ১০ বছর কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রতিহিংসার অংশ হিসাবেই জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুকে নতুন করে ‘শাপলা চত্বর ’ মামলায় যুক্ত করে বিচারিক হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছে।
বক্তারা বাংলাদেশের জন্মশত্রু চিরশত্রু সাম্রাজ্যবাদ ও ধর্মান্ধ ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জাতীয় সংগ্রাম জোরদার করার মধ্য দিয়েই জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারামুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।




কুড়িগ্রাম জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বোবলের মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির শোক:তারিখ: ১২ ...
12/07/2026

কুড়িগ্রাম জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বোবলের মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির শোক:

তারিখ: ১২ জুলাই ২০২৬

কুড়িগ্রাম জেলা জাসদের জ্যেষ্ঠ নেতা, সাবেক সাধারণ সম্পাদক, এরশাদ সামরিক শাসন এবং বাংলাদেশে জন্মশত্রু, চিরশত্রু ধর্মান্ধ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাসদ সমর্থিত ছাত্রলীগের নেতা হিসাবে দুঃসাহসী ভূমিকা পালনকারী, চিলমারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বোবলের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ১২ জুলাই ২০২৬ রবিবার এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার—স্বজন—সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। তিনি আজ ১২ জুলাই ২০২৬ রবিবার সকাল ১০.৩০ টায় কুড়িগ্রামের চিলমারীতে নিজ বাসভবনে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি সহধর্মিণী, ১ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ শুনে কুড়িগ্রাম জেলা জাসদের সভাপতি গোলাম হাবিবুরর রহমান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম বকশী ঠান্ডা, যুগ্ম সাধারণ সম্পাদক খমির উদ্দিন আহমেদসহ আরও নেতা—কর্মীরা তার বাসভবনে ছুটে যান। আজ ১২ জুলাই ২০২৬ রবিবার রাত ১০টায় ওলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্লা গ্রামে অধ্যাপক মাহবুবুর রহমান বোবলের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুড়িগ্রাম জেলার তবকপুর ইউনিয়নের উনার নিজ গ্রাম সাদুল্লাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ



Address

35-36, Bangabandhu Avenue
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+88029559972

Alerts

Be the first to know and let us send you an email when Jatiya Samajtantrik Dal-Jasod posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jatiya Samajtantrik Dal-Jasod:

Shortcuts

Share

Category