BoiGhor - বইঘর

BoiGhor - বইঘর Library and bookshop

মাশরাফি | দেবব্রত মুখোপাধ্যায় বিক্রয়মূল্য: ৫৪০৳ মাত্র।
30/06/2024

মাশরাফি | দেবব্রত মুখোপাধ্যায়
বিক্রয়মূল্য: ৫৪০৳ মাত্র।

দিবা রাত্রির কাব্য | মানিক বন্দ্যোপাধ্যায় বিক্রয়মূল্য:১৯০৳ মাত্র।
08/06/2024

দিবা রাত্রির কাব্য | মানিক বন্দ্যোপাধ্যায়
বিক্রয়মূল্য:১৯০৳ মাত্র।

চৌরঙ্গী | শংকরবিক্রয়মূল্য: ৩০০৳ মাত্র।
18/05/2024

চৌরঙ্গী | শংকর
বিক্রয়মূল্য: ৩০০৳ মাত্র।

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন 'সোনার তরী'। এই কাব্যগ্রন্থটি রচনা করার সময় রবী ঠাকুর ঘুরে বেড়িয়েছে...
12/05/2024

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন 'সোনার তরী'। এই কাব্যগ্রন্থটি রচনা করার সময় রবী ঠাকুর ঘুরে বেড়িয়েছেন বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে।

গ্রামাঞ্চলের নর-নারী সুখ-দুঃখ, আশা-নিরাশা ও মান-অভিমানের সাথে তাঁর নিবিড় পরিচয় ঘটে এবং মনে-প্রাণে তা অনুভব করার সুযোগ পান।

সোনার তরী | রবীন্দ্রনাথ ঠাকুর
বিক্রয়মূল্য: ২২৫৳ মাত্র ।

প্রেরণার গল্প | আনিসুল হকবিক্রয়মূল্য: ১৬০৳ মাত্র।
02/05/2024

প্রেরণার গল্প | আনিসুল হক
বিক্রয়মূল্য: ১৬০৳ মাত্র।

১৩ বছর বয়সি একজন কিশোরী, যার চেনা পৃথিবীটা হঠাৎ করেই বদলে যেতে শুরু করে। অ্যানা ফ্রাঙ্ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিষীকাময়...
23/04/2024

১৩ বছর বয়সি একজন কিশোরী, যার চেনা পৃথিবীটা হঠাৎ করেই বদলে যেতে শুরু করে। অ্যানা ফ্রাঙ্ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিষীকাময় অধ্যায়ের অনেক বড় একজন সাক্ষী। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনিশ্চিত দিনগুলোর কথা ডায়েরিতে লিখেছিল নিয়মিতভাবে। সে সময়ের ভয়াবহ দিনগুলো এই কিশোরীর কলমের আঁচড়ে ডায়েরির পাতায় ফুটে উঠেছে। ডায়েরিটা পড়ে কেঁদে-কেটে আকুল হয়েছে গোটা পৃথিবীর মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর যখন জার্মান নাৎসিবাহিনী ইহুদি হননে মেতেছিল, তখন অ্যানা ফ্রাঙ্কের পরিবার আমস্টারডামের একটি মৃত্যুকূপে ২৫ মাস লুকিয়ে থেকেও নাৎসিদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেনি। এই বন্দি জীবনের বর্ণনাই ছিল অ্যানা'র ডায়েরিতে।

অ্যানা ফ্রাঙ্ক : দ্য ডায়েরি অফ অ্যা ইয়াং গার্ল
বিক্রয়মূল্য:- ২৬০৳ মাত্র।

কখনো আমার মাকে  |  আনিসুল হকবিক্রয়মূল্য: ৩৮৫৳ মাত্র।
08/04/2024

কখনো আমার মাকে | আনিসুল হক
বিক্রয়মূল্য: ৩৮৫৳ মাত্র।

ভূতে-পেত্নিতে, বাবায়-ফকিরে ভরা সকল দেশের রানি আমাদের এই সোনার বাংলা। এদেশে রেডিও-তে আছেন 'বিশ্বাস করেন, রাসেল ভাই', ফেসব...
07/04/2024

ভূতে-পেত্নিতে, বাবায়-ফকিরে ভরা সকল দেশের রানি আমাদের এই সোনার বাংলা। এদেশে রেডিও-তে আছেন 'বিশ্বাস করেন, রাসেল ভাই', ফেসবুকে লাইভে আগুন ধরাচ্ছে আর ঢিল ছুড়ছে জ্বিন, গ্রামেগঞ্জে বাড়িতে বাড়িতে দেখা মিলছে হাজার হাজার জ্বিনে ধরা রোগীর, কবিরাজি করে মফিজ হচ্ছে রাতারাতি বিলিয়নেয়ার!
তো, কী বলছে বিজ্ঞান?
আসলেই কি প্রমাণ মিলেছে অলৌকিক কিছুর?
জানতে হলে পড়তে হবে,
ভূত এক্সপোজড: বিজ্ঞানের চোখে ভূত।
ব্যাঙের ছাতার বিজ্ঞান BCB

বিক্রয়মূল্য: ৪৮০৳ মাত্র।

বাংলা সাহিত্যে প্রেত অশরীরী অপদেবতা নিয়ে প্রচুর ভালো ভালো লেখা আছে। কিন্তু বিভূতিভূষণ এত কিছুর মাঝেও যেন ব্যতিক্রম। তাঁর...
01/04/2024

বাংলা সাহিত্যে প্রেত অশরীরী অপদেবতা নিয়ে প্রচুর ভালো ভালো লেখা আছে। কিন্তু বিভূতিভূষণ এত কিছুর মাঝেও যেন ব্যতিক্রম। তাঁর লেখনীতে আত্মা প্রেত অশরীরীর পাশাপাশি যে জিনিসটা এসেছে সেটা হলো অপার্থিব পরিবেশ। প্রতিটি গল্পেই তিনি আশপাশের পরিবেশ, আলোছায়া, গাছপালা, গ্রামবাংলা, অরণ্যকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন সেই প্রকৃতির বর্ণনাও মনে শিহরণ এনে দেয়। বিভূতিভূষণের হরর আসলেই আসবেন তারানাথ তান্ত্রিক এবং তা স্বাভাবিকও। সনাতন ও বৌদ্ধ ধর্মের অংশ এই তন্ত্রসাধনার আলোকিত ও আঁধার রূপ-দুটোকেই আধুনিক লোকের চোখে চিনিয়েছেন বিভূতিই। তবে তারানাথের পিছনে সমান সমান ক্রেডিট তাঁর সুযোগ্য পুত্র তারাদাস বন্দোপাধ্যায়েরও। এই বইটিতে মূলত বিভূতিভূষণের মূল যে দুটি গল্প তারানাথকে নিয়ে, সে দুটি আছে। এর বাইরে আছে বিভূতিভূষণের বাকি ৩২টি গল্প। এবং এই গল্পগুলোই তাঁর মূল প্রতিভার স্বাক্ষর। মূল আকর্ষণ।

ভয় ও ভৌতিক সমগ্র | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিক্রয়মূল্য: ৩৪০৳ মাত্র।

আবু ইসহাক শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন শিবঙ্গল গ্রামে ১৩৩৩ সালের ১৫ই কার্তিক (১লা নভেম্বর, ১৯২৬) জন্মগ্রহণ করেন। তিনি ১৯...
31/03/2024

আবু ইসহাক শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন শিবঙ্গল গ্রামে ১৩৩৩ সালের ১৫ই কার্তিক (১লা নভেম্বর, ১৯২৬) জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে স্কলারশিপ নিয়ে ম্যাট্রিক এবং ১৯৪৪ সালে আই. এ পাশ করেন। এর ষোল বছর পর ১৯৬০ সালে করাচি বিশ্ববিদ্যালয় (বর্তমান পাকিস্তান) থেকে বি.এ. পাশ করেন। দেশে বিভিন্ন দায়িত্বশীল পদে এবং বিদেশে কূটনৈতিক পদে তিনি কর্মরত ছিলেন। দেশের বাইরে আকিয়াব ও কলকাতায় বাংলাদেশ দূতাবাসে ভাইস-কনসাল ও ফার্স্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্যে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী ১৯৬২-৬৩ সালে তাঁকে সাহিত্য- পুরস্কারে সম্মানিত করে। অন্যান্য পুরস্কারের মধ্যে ১৯৮১ সালে তিনি সুন্দরবন সাহিত্য পদক ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন। তিনি ২০০৪ সালে মরণত্তোর রাষ্ট্র প্রদত্ত স্বাধীনতা পদকে ভূষিত হন।

আবু ইসহাক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল প্রতিভা। তাঁর রচিত উপন্যাস 'সূর্য-দীঘল বাড়ী' একটি স্মরণীয় সাহিত্যকীর্তি।
উভয় বাংলার অল্পক'টি সার্থক উপন্যাসের মধ্যে সূর্য-দীঘল বাড়ী একটি। অনূদিত হয়ে বইটি বিভিন্ন বিদেশী ভাষায় প্রকাশিত হয়েছে।
সূর্য-দীঘল বাড়ী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ছ'টি আন্তর্জাতিক এবং বিভিন্ন বিভাগে ন'টি জাতীয় পুরস্কার লাভ করে। তাঁর ছোট গল্পগ্রন্থ 'মহাপতঙ্গ' গ্রন্থের 'The Dragonfly' (মহাপতঙ্গ) গল্প অবলম্বনে রচিত চিত্রনাট্য সুইজ্যারল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে। 'হারেম' নামে তাঁর প্রথম ছোটগল্প-গ্রন্থটির তৃতীয় মুদ্রণ ১৯৮৭ সালে প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম মুদ্রিত গল্প 'অভিশাপ' প্রকাশিত হয় ১৯৪০ সালে কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ (কলকাতা) পত্রিকায়।

সূর্য-দীঘল বাড়ী | আবু ইসহাক
বিক্রয়মূল্য: ১৪০ টাকা মাত্র।

'আদর্শ হিন্দু-হোটেল' বিখ্যাত একটি সামাজিক উপন্যাস। এর প্রকাশকাল ১৯৪০ সালে। ইংরেজ সময়ের পটভূমিতে এ উপন্যাসে লেখক তৎকালীন ...
23/03/2024

'আদর্শ হিন্দু-হোটেল' বিখ্যাত একটি সামাজিক উপন্যাস। এর প্রকাশকাল ১৯৪০ সালে। ইংরেজ সময়ের পটভূমিতে এ উপন্যাসে লেখক তৎকালীন ব্রাহ্মণ সমাজের একজন 'রাঁধুনী বামুন', হাজারি দেবশর্মার জীবনকথা সুনিপুণভাবে তুলে ধরেছেন।

আদর্শ হিন্দু-হোটেল | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিক্রয়মূল্য: ২২৪৳ মাত্র।

18/03/2024

সেন রাজাদের রাজত্বকালে দেশের সাধারণ জনগণ সামন্ত মহাসামন্তদের অত্যাচারে অতিষ্ঠ। তাদের অত্যাচারের প্রতিবাদ করে কখনো অন্ত্যজ হিন্দুরা, কখনো বৌদ্ধ ভিক্ষুরা। সে সময়কালে কয়েকজন প্রাকৃতজনের জীবন-সংগ্রামের গল্প প্রদোষে প্রাকৃতজন। আত্রেয়ী নদী তীরের মৃৎশিল্পী শ্যামাঙ্গ জানে না কেন তার গুরু বসুদেব তার প্রতি রাগান্বিত। মায়াবতী চায় তার স্বামীকে তার বাহুডোরে আগলে রাখতে কিন্তু কোন টানে সে ছুটে যায় মিত্রানন্দের কাছে? স্বামী পরিত্যক্তা লীলাবতী কি ফিরে পাবে স্বামী অভিমন্যু দাসকে? কিংবা অন্ত্যজ হিন্দুরা বা বৌদ্ধ ভিক্ষুরা কি পারবে সামন্ত মহাসামন্তদের অত্যাচার থেকে দেশকে বাঁচাতে?
পড়ুন শওকত আলীর লেখা ক্লাসিক উপন্যাস "প্রদোষে প্রাকৃতজন"। তুর্কিদের আক্রমণ ও সেন রাজাদের সময়ে বঙ্গদেশের প্রাকৃতজনদের কাহিনি বর্ণিত হয়েছে এ উপন্যাসে।

Address

Dhaka
8000

Telephone

+8801703105099

Website

Alerts

Be the first to know and let us send you an email when BoiGhor - বইঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category