20/08/2026
আজকের শিশু, আগামীদিনের ভবিষ্যৎ
সীমান্ত কালচারাল ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত “আজকের শিশু, আগামীদিনের ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রায়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও Marriage Solution BD-এর কর্ণধার জনাব সাখাওয়াত হোসেন শুভ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. ইকবাল হোসেইন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রধান আলোচক ছিলেন সামসুন নাহার লস্কর, অধ্যক্ষ, ডন বান্ধু স্কুল এন্ড কলেজ ইন্টারন্যাশনাল। বিশেষ আলোচক ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বিএনপি ও সাবেক সভাপতি, জাসাস।
বক্তব্যে জনাব সাখাওয়াত হোসেন শুভ শিশুদের ভালোবাসা, সম্মান, মূল্যবোধ ও মানবিকতায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
“আজকের শিশুই আগামী দিনের বাংলাদেশ।” 🇧🇩
শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।