13/08/2026
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এবং সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।