Syed Nurul Islam

Syed Nurul Islam CEO
WELL GROUP OF INDUSTRIES
RAOWA COMPLEX
Level 9
VIP ROAD, Mohakhali
Dhaka

"স্যার আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় মাছ ইলিশ। দাম বেশী হওয়ার কারনে ইলিশ মাছ খাওয়া হয় না। আগামী মংগলবার পহেলা বৈশাখ । প...
11/04/2026

"স্যার আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় মাছ ইলিশ। দাম বেশী হওয়ার কারনে ইলিশ মাছ খাওয়া হয় না। আগামী মংগলবার পহেলা বৈশাখ । পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে পোযন করলাম। বাজারে এসেছিলাম। ৫০০ গ্রাম ইলিশ মাছের কেজি চাচ্ছে ১৯০০/ টাকা। নেয়া হলো না চলে আসলাম। আমার কথা হলো ইলিশ মাছের দাম এত হবে কেন। এটা চাষ করতে হয় না। এটা আল্লাহ প্রদত্ত। মধ্যবিত্তরা এবং নিম্নবিত্তরা ইলিশ মাছ খেতে পারে না। সত্যিই দুঃখজনক।স্যার ইলিশ মাছ নিয়ে আপনাদের কথা বলা উচিত। স্যার ভালো থাকবেন।"

আমার মেনেজার, সহকর্মী কাজ করছে আমার সাথে প্রায় ৩৫ বছর।
উপরে চিঠিটা আমার সহকর্মী পারভেজের লেখা আমার কাছে।তার অনুরোধ, আমি যেন ইলিশ নিয়ে কথা বলি।
আমি জানিনা পারভেজের কি কারণে ধারণা হলো ইলিশ নিয়ে আমি কথা বললে ইলিশের দাম কমবে!!
ইলিশের খবর আমি রাখিনা।কিন্তু পেট্রোল অক্টেন নিয়ে আমার উদ্বেগ।আমার জানা মতে ইলিশের মত পেট্রোল অক্টেন ও দেশে উৎেপাদিত হয়।কিন্ত পেট্রোল পাম্পে গাড়ীর লাইন দেখে আমার মাথায় কিছু আসেনা।
যেই বিষয় মাথায় আসেনা সেই বিষয়ে কথা না না বলাই উত্তম।
পারভেজকে কথা দিতে পারি,পেট্রোল নাপেয়ে গত এক সপ্তাহ আমি যেমন গাড়ি ছাড়া সিএনজি/ রিকশা নিয়ে চলি তেমনি আজ থেকে ইলিশতো দূরে থাক মাছ মাংসও খাবনা..

পন্য ও সেবার উচ্চ মূল্য বা মূল্যস্ফীতি/ ইনফ্লেশন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক যাহা সরাসরি ভোক্তা বা দেশের জনগনের আয় ...
09/04/2026

পন্য ও সেবার উচ্চ মূল্য বা মূল্যস্ফীতি/ ইনফ্লেশন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক যাহা সরাসরি ভোক্তা বা
দেশের জনগনের আয় ব্যয়ের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলে।২০২০ সাল থেকে বাংলাদেশের মূল্যস্ফীতি উর্ধমূখী যাহা ২০২৪ এ এসে ১০ শতাংশের উপর গিয়ে ঠেকেছে। একটি স্থিতিশীল অর্থনীতির জন্য মূল্যস্ফীতি ৪ শতাংশের নিচে থাকা জরুরী। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমাদের বর্তমান মূল্যস্ফীতি এখন ৯-১০ শতাংশের ঘরে।ইন্টারিম সরকার মূল্যস্ফীতি কমানোর জন্য নীতি সূদের হার বাড়িয়ে চেষ্টা করে ১৭/১৮ মাসে ব্যার্থ হয়েছেন।আশা করেছিলাম নতুন সরকার এসে মূল্যস্ফীতি কমানোর জন্য বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহন করবেন।কিন্তু নতুন সরকারও আগের সরকারের ধারাবাহিকতায় সংকোচন মূলক মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচন মূলক মুদ্রানীতি বিশ্বব্যাপি একটি স্বকৃীত কৌশল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কৌশল কি সবক্ষেত্রে প্রযোজ্য??
আমি বলব, অবশ্যই না।
মূল্যস্ফীতি দুই প্রকার।
১) পন্য বা সেবার চাহিদার তুলনায় সরবরাহ কম হলে জিনিসপত্রের দাম বাড়ে অর্থনীতির ভাষায় যেটাকে বলা হয় ডিমান্ড পূল / চাহিদার বৃদ্ধি কারণে মূল্যস্ফীতি।চাহিদা কখন বাড়ে?চাহিদা তখন বাড়ে যখন মানুষের পকেটে টাকা সহজে আসে। তাই চাহিদা বৃদ্ধির কারণে মূল্যস্ফিতী হলে তার লাগাম টানতে বাজারে টাকার সরবরাহ কমানোর জন্য নীতি সুদের হার বাড়িয়ে / সংকোচন মূলক মুদ্রানীতির মাধ্যমে চাহিদা কমানোর ব্যবস্থা গ্রহন করা হয়।
২) কস্ট পুশ বা উৎপাদন ব্যায় বাড়ার কারণে জিনিসপত্রের দাম বাড়া জনিত মূল্যস্ফীতি।বাংলাদেশের মূল্যস্ফীতি বা পন্য বা সেবার মূল্য বৃদ্ধি শুরু হয় ২০২০ সালের শুরুতে যখন কভিটের কারণে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বাড়াতে শুরে করে। তারপর ডলারের বিপক্ষে টাকার মান কমে ৮৭ টাকা থেকে ১২০ টাকা আসে।৪ টাকার বিদ্যুৎ এর দাম ১৪ টাকা।১২ টাকার গ্যাস ৩২ টাকা।ব্যান্ক ঋণের সুদের হার ৯% থেকে ১৪%।সব মিলিয়ে বাংলাদেশের পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যায় প্রায় ৪০%..

বাংলাদেশের মূল্যস্ফীতি বা পণ্য ও সেবার মূল কারণ উৎপাদন ব্যয় বাড়ার কারণে যেটাকে অর্থনীতির ভাষায় বলা হয় কস্ট পুশ।
কস্ট পুশ মূল্যস্ফীতি কমাতে হলে গুরুত্ব দিতে হবে উৎপাদনের সাথে সম্পৃক্ত ফেক্টর যথা
- গ্যাস বিদুৎ এর দাম কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা
-কস্ট অব ফান্ড / ব্যান্ক ঋণের সুদ কমানো
- ডলার/বৈদেশিক মুদ্রার দাম স্থিতিশীল রাখা
এবং সর্বোপরি কার্যকর সাপ্লাই চেইন নিশ্চিত করা।

মোদ্দা কথা হলো, বাংলাদেশের মূল্যস্ফীতি চাহিদা বৃদ্ধির কারণে না।বাংলাদেশের মূল্যস্ফীর কারণ পন্য বা সেবার উৎপাদন খরচ বৃদ্ধি।
তাই নীতি সুদের হার বৃদ্ধি / ব্যান্ক ঋণের সুূদের হার বৃদ্ধির করে সংকোচন মূলক মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতির লাগাম টানার কৌশল কাজ করবেনা।
আমি মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে ব্যক্তিগতভাবে জানি চিনি।আমার দৃঢ় বিশ্বাস ওনি আমার ছেয়ে অর্থনীতির সূত্রগুলো অনেক বেশী বুঝেন এবং আগামী বাজেটে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতির হারকে অন্তত ৬% নিচে নামিয়ে আনার জন্য নীতি সুদের হার বৃদ্ধির যে কৌশল সেখান থেকে বের হয়ে পন্য ও সেবার উৎপাদন খরচ কমিয়ে বাজারে পণ্য ও সেবার যোগান নিশ্চিত করার কৌশল গ্রহণ করবেন।

দেশে বিনিয়োগ ও ব্যবসা করার ক্ষেত্রে কর-ভ্যাট সংক্রান্ত জটিলতা, উচ্চ সুদহার, বন্দরে পণ্য খালাস এবং নিবন্ধন সমস্যাসহ 'ইজ অ...
04/04/2026

দেশে বিনিয়োগ ও ব্যবসা করার ক্ষেত্রে কর-ভ্যাট সংক্রান্ত জটিলতা, উচ্চ সুদহার, বন্দরে পণ্য খালাস এবং নিবন্ধন সমস্যাসহ 'ইজ অফ ডুইং বিজনেস'-এর বটলনেক সমাধানে দুই বছরের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশে প্রথমবারের মতো 'প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল' গঠন করা হয়েছে।
একজন ইনভেস্টর হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।এই অ্যাডভাইজারি কাউন্সিলের, বিশেষ করে আজকের সভায় যারা উপস্থিত ছিলেন তাদের প্রায় সবাইকে আমি ব্যাক্তিগতভাবে জানি চিনি।
তাঁদের মত বিদগ্ধ ব্যবসায়ীদেরকে নিয়ে গঠিত অ্যাডভাইজারি কাউন্সিল অবশ্যই সরকারকে বাস্তবভিত্তিক পরামর্শ দিতে সক্ষম হবে।কিন্তু নির্ধারিত সময় ২ বছর... আমি মনে করি এটা লম্বা সময়!!
ডক্টর সাহেব আমাদের অর্থনীতিকে যেই গর্তে ফেলে গেছেন সেই গর্তে ইরান ইজরায়েল আমেরিকার যুদ্ধ ফুটন্ত গরম জল ঢেলেছে।এখন আমাদের অর্থনীতি গর্তের সেই ফুটন্ত জলে মেল্ট হওয়ার পথে।অতি দ্রুত গর্ত থেকে অর্থনীতিকে টেনে তুলে প্রথমে জরুরী চিকিৎসা দিয়ে বাচাতে হবে।তারজন্য আজকেই / এই মুহুর্তে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করতে হবে।গঠিত অ্যাডভাইজারি কাউন্সিলের পরামর্শের জন্য অপেক্ষা করা ঠিক হবেনা।
আমি নিজে হেরে গেলেও রাজনীতিবিদদের প্রতি আমার আস্থা অনেক উচুতে।
আমার বিশ্বাস সরকার কাজটা করতে সক্ষম..

১৯৮৭ সালের দিকে আমি ব্যবসার কাজে  প্রথম সিংগাপুর যাই।উদ্দেশ্য একটি কনডেন্সড মিল্ক উৎপাদনকারি  কারখানা দেখতে।সময় নির্ধারি...
03/04/2026

১৯৮৭ সালের দিকে আমি ব্যবসার কাজে প্রথম সিংগাপুর যাই।
উদ্দেশ্য একটি কনডেন্সড মিল্ক উৎপাদনকারি কারখানা দেখতে।
সময় নির্ধারিত ছিল সকাল ১০ টা।আমার হোটেল থেকে ১৫/২০মিনিটের রাস্তা।জুরং শিল্প এলাকা।
সকালের নাস্তা সেরে রওনা দিয়ে পৌছালাম ১০টা+ ৫ এ।অর্থাৎ ৫ মিনিট দেরি।রিসেপশনিস্ট সরাসরি নিয়ে গেলো মিটিং রুমে। দেখি ৪/৫ জন কফির কাপ হাতে বসে আছে আমার অপেক্ষায়।
সবার সাথে হাত মিলে যখন মালিকের কাছে গেলাম তখন মালিক হাত মিলাতে মিলাতে নিচু গলায় বল্লেন,নুরুল তুমি কিন্তু ৫ মিনিট লেট করে এসেছ।তোমার কথা বলার শুরুতে তোমার দেরিতে আসার জন্য দু:খ প্রকাশ করে নিও।আমি তখন মাত্র পাঁচ মিনিট দেরির জন্য দুঃখ প্রকাশ করতে গিয়ে অবাক হলাম।
মিটিং শেষে টয়লেট যাব।মালিক নিজেই পথ দেখিয়ে টয়লেয়াট পর্যন্ত নিয়ে গেল। দরজা খুলতেই দেখি অন্ধকার।টয়লেটে পা রাখতিই আলো জ্বলে উঠলো।
কমোডের বসার আগে চোখে পড়ল ইংরেজিতে লিখা যার বাংলা ' বার বার ফ্ল্যাশ করে পানি অপচয় করনা'
হাত ধুতে গিয়ে বেসিনের উপর একই লিখা ইংরেজিতে
' নিজকে পরিস্কার রাখুন,পানির অপচয় না করে'

তারপর গেলাম তাদের স্টোর দেখতে।দরজা খুলতেই ঘুটঘুটে অন্ধকার।ভেতর পা রাখতিই আলোর দেখা।যত ভিতরে যাচ্ছি একটা একটা বাতি জ্বলছে। আর পেছনের বাতি নিভে যাচ্ছে।প্রথম দেখা।অবাক নাহয়ে পারিনি। এখন বুঝি
একটি দেশ আগাতে হলে কি করতে হয় তার জ্বলন্ত প্রমান সিংগাপুর।৭০ দশকে একটি জেলে জাতী আজ কোথায়!!
আজ বিশ্ব অর্থনীতি এক মহা সংকটে।
আমাদের মত জ্বালানি নির্ভর অর্থনীতির সংকটটা বহুমাত্রিক। এই সংকটকালীন সময়ে সরকারের করনীয় এর বাহিরে আমাদের/ জনগনের করনীয় অনেক বেশি।
একটি পুরানো দলের নতুন সরকার সরকার।আমার বিশ্বাস সরকার সমস্যার গভীরতা বুঝেন।
এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও তা কার্যকর করার মত ক্ষমতা সরকারের আছে।যদিও শহর থেকে গ্রামে তেলের পাম্পগুলুতে পেট্রোল ও অকটেন চালিত গাড়ির দীর্ঘ লাইন,বিশেষ করে মটর বাইক।
আমি যতটুকু জানি আমাদের পেট্রোল ও অকেটেন এর সাপ্লাইচেন আমদানি নির্ভর না।আমাদের প্রাকৃতিক গ্যাস থেকে যে কন্ডেন্সেট পাওয়া যায় তা ফ্র‍্যাক্সিনেশন প্ল্যান্টের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে পেট্রোল ও অকটেন হয়ে বাজারে আসে।অন্তত: পেট্রোল অক্টেনের জন্য হাহাকার হওয়ার কথা না।আমি নিশ্চিত সরকার সব কিছু জেনে বুঝে কাজ করছে।

আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বিবেচনায় অনেকে হয়তো ভাবছে আমি সরকারের দালালী করছি।
কে সরকার প্রধান, কোন দল দেশ চালাচ্ছে সেটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ না। আমার কাছে সব ছেয়ে বড় হচ্ছে দেশ।
এই দেশের মাঠিতে আমি জন্মেছি,এই দেশের আলো বাতাশ আমাকে বড় করেছে। আমার কবর যেমন এ'দেশের মাঠিতে জেলে যেতে হলে জেলখানাও এদেশে...
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি......

ওয়েল ফুডের প্রোবায়োটিক দইএখন থেকে নিয়মিত পাওয়া যাবে ওয়েল ফুড ঢাকার সকল আউট লেটে
30/03/2026

ওয়েল ফুডের প্রোবায়োটিক দই
এখন থেকে নিয়মিত পাওয়া যাবে ওয়েল ফুড ঢাকার সকল আউট লেটে

29/03/2026
22/03/2026
20/03/2026

শ্রমিক কর্মচারী কর্মকর্তারা যাতে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য আজ থেকে ওয়েল ফুড ঢাকার কারখানা ও সকল আউট লেট ২৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকিবে।২৫/০৩/২০২৬ সকাল থেকে আউট লেট খোলা থাকবে।
আমাদের সম্মানিত গ্রাহক সাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দু:খিত।
সবাইকে ঈদের শুভেচ্ছা
ঈদ মুবারক

20/03/2026

Missing you my city chottogram

ওয়েল ফুডের ' টুইংগেল ' ব্রান্ডের আইস্ক্রিম ঢাকা চট্টগ্রামের ওয়েল ফুড আউটলেটে পাওয়া যায়
19/03/2026

ওয়েল ফুডের ' টুইংগেল ' ব্রান্ডের আইস্ক্রিম ঢাকা চট্টগ্রামের ওয়েল ফুড আউটলেটে পাওয়া যায়

Address

Serene Apartment, Level1 House 114, Road 3, BLOCK F, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Syed Nurul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share