জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি ১৯০২ - সিবিএ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি ১৯০২ - সিবিএ

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি ১৯০২ - সিবিএ This is the official page of Jatiya Bidyut Sramik League. JBSL Registration No. B-1902 (CBA). জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি- ১৯০২ ( সিবিএ)

পদোন্নতিপ্রাপ্ত সকল ভাইদের জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❣️❣️ #পদোন্নতি    ...
29/05/2024

পদোন্নতিপ্রাপ্ত সকল ভাইদের জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❣️❣️

#পদোন্নতি

আজ সেই মহান ব্যক্তির জন্মবার্ষিকী, গোটা জাতির জন্য এ এক আনন্দঘন দিন। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করবে বঙ্গবন্ধুকে। আমাদের অ...
17/03/2023

আজ সেই মহান ব্যক্তির জন্মবার্ষিকী, গোটা জাতির জন্য এ এক আনন্দঘন দিন। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করবে বঙ্গবন্ধুকে। আমাদের অন্তরের অন্তস্তল থেকে তার প্রতি জানাই পরম শ্রদ্ধা ও ভালোবাসা।

আজ থেকে ১০৩ বছর আগে, ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক নিভৃত পল্লীতে জন্মেছিলেন বঙ্গবন্ধু। সেদিন তার আশপাশের কেউই ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, সেই নবজাতকই একদিন হবেন বাঙালির ভাগ্যনিয়ন্তা, তাদের জন্য গড়ে তুলবেন একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র- বাংলাদেশ।

একবিংশ শতাব্দীর এ পর্যায়ে এসে আজও বঙ্গবন্ধুর আদর্শ প্রাসঙ্গিক আমাদের জন্য। তিনি চেয়েছিলেন একটি শোষণহীন, বৈষম্যহীন উন্নত সমাজ গড়তে। একইসঙ্গে তিনি লালন করতেন উন্নত গণতান্ত্রিক চেতনা। তার এই আদর্শের আলোকেই গড়ে তুলতে হবে আমাদের প্রিয় মাতৃভূমিকে।

বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী। অসাম্প্রদায়িকতাসহ তার জীবনাদর্শকে ধারণ করেই এগিয়ে যেতে হবে আমাদের। দেশে রাজনৈতিক বিভাজন রয়েছে, সেটা থাকতেই পারে।

একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্যই হল চিন্তার বৈচিত্র্য। কিন্তু জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে আমাদের সর্বসম্মতভাবে তুলে ধরতে হবে সব বিতর্কের ঊর্ধ্বে। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি- এই সত্য মানতে হবে সবাইকেই।

#জাতির #পিতা #বঙ্গবন্ধু #শেখ #মুজিবুর #রহমান

অগ্নিঝরা মার্চ, স্বাধীনতার মাস মার্চ, বাঙালি জাতির জেগে ওঠার মাস মার্চ। অগ্নিঝরা মার্চে স্মরণ করছি বাংলার মুক্তির মহানায়...
01/03/2023

অগ্নিঝরা মার্চ, স্বাধীনতার মাস মার্চ, বাঙালি জাতির জেগে ওঠার মাস মার্চ।

অগ্নিঝরা মার্চে স্মরণ করছি বাংলার মুক্তির মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

স্মরণ করছি যাদের রক্তের দামে, সম্মানের অশ্রুজলের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি সেই ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনদের।

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক আমাদের সোনার বাংলাদেশ।

----- জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মানবতার।

Address

BPDB, WAPDA Building (Ground Floor), Motijheel C/A
Dhaka
1000

Telephone

00887160165

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি ১৯০২ - সিবিএ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share