National Book Centre

National Book Centre National Book Centre,
Ministry of Cultural Affairs,
Government of the People's Republic of Bangladesh

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ঢাকা মহানগরীর বেসরকারি গ্রন্থগারসমূহের সহযোগিতায় ...
14/04/2022

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ঢাকা মহানগরীর বেসরকারি গ্রন্থগারসমূহের সহযোগিতায় আজ দনিয়ার মাসুদ মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠান ১৪২৯ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক গবেষক গোলাম কুদ্দুস এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। অনুষ্ঠানে পহেলা বৈশাখের গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়।

২৭ মার্চ ২০২২ তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের ২য় তলার অডিটোরিয়ামে বিশেষ দোয়া মাহফিল ও...
12/04/2022

২৭ মার্চ ২০২২ তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের ২য় তলার অডিটোরিয়ামে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব অসীম কুমার দে। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপপরিচালক জনাব সুহিতা সুলতানা এবং গ্রন্থাগারিক জনাব মো. ফরিদ উদ্দিন সরকার। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাসুম আল ফরহাদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক বিশিষ্ট কবি...
17/03/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব মিনার মনসুরের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

09/03/2022

৪৫তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিওনে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষা-শহিদের প্রতি জাতীয় গ্রন্থকেন্দ্র পরি...
21/02/2022

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষা-শহিদের প্রতি জাতীয় গ্রন্থকেন্দ্র পরিবারের শ্রদ্ধা নিবেদন।

09/02/2022

Address

5/C, Bangabandhu Avenue
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when National Book Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Book Centre:

Share