News Update, State Ministers Office, Lgrd and Coop. Ministry

News Update, State Ministers Office, Lgrd and Coop. Ministry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Update, State Ministers Office, Lgrd and Coop. Ministry, Government Organization, Dhaka.

প্রেস বিজ্ঞপ্তি (শোক বার্তা)স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়প্রতিমন্ত্রীর দপ্তরবাংলাদেশ সচিবালয়, ঢাকা।বাংল...
02/01/2021

প্রেস বিজ্ঞপ্তি (শোক বার্তা)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
প্রতিমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে এলজিআরডি প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, শনিবার, ২ জানুয়ারি ২০২১।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য্য এমপি।

শোকবার্তায় প্রতিমন্ত্রী নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে পাক বাহিনী ও তাদের দোসরদের নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনে
আয়েশা খানম এর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম। নারীদের সব রকমের সহিংসতা প্রতিরোধে সর্বদা আমৃত্যু নিয়োজিত ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলের এক অকৃত্রিম অভিভাবককে হারালো।

প্রতিমন্ত্রী শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের অনুরোধে
মোঃ আহসান হাবীব
জনসংযোগ কর্মকর্তা
প্রতিমন্ত্রীর দপ্তর
মোবাইলঃ ০১৭৫০৩৫৮৩৫৮

আজ বিকালে (৩১ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের  সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২০  উপলক্ষে আয়োজিত “জাতির পিতার স্বপ্নের স...
31/12/2020

আজ বিকালে (৩১ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম এমপি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয় অংশগ্রহণ করেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভার নেতৃবৃন্দ এবং অন্যান্য দপ্তর/সংস্থার প্রধানগণ।

29/12/2020

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) স্বপন ভট্টাচার্য বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক অর্থনৈতিক,

https://www.kalerkantho.com/online/national/2020/12/28/989915
29/12/2020

https://www.kalerkantho.com/online/national/2020/12/28/989915

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এমপি বলেছেন, জাতির পিতার স্বপ্ন ছিল দেশ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের সাথে তাঁর দপ্তরে সৌজন‍্য সাক্ষাৎ করেন স্থ...
19/08/2020

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের সাথে তাঁর দপ্তরে সৌজন‍্য সাক্ষাৎ করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি।

19/08/2020

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অর্থায়নে পাকা বাড়ি উপহার পেলেন সেই মানবিক ভিক্ষুক।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Update, State Ministers Office, Lgrd and Coop. Ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share