Bishwo Shahitto Kendro (BSK)

Bishwo Shahitto Kendro (BSK) Bishwo Shahitto Kendro (BSK) [World-Literature Centre]
(301)

আজ, আলোর ইশকুলের আয়োজন, উপমহাদেশীয় ধ্রুপদী নৃত্য” লেকচার সিরিজ এর দ্বিতীয় পর্ব। ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার।বিষয়: মণিপুরী ন...
14/08/2026

আজ, আলোর ইশকুলের আয়োজন, উপমহাদেশীয় ধ্রুপদী নৃত্য” লেকচার সিরিজ এর দ্বিতীয় পর্ব। ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার।

বিষয়: মণিপুরী নৃত্য।
আলোচক: বরেণ্য মণিপুরী নৃত্যশিল্পী তামান্না রহমান ও তাঁর দল।

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা...
12/08/2026

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হল।
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬।
বিস্তারিতঃ https://bskbd.org/notice/view/97

11/08/2026

বিশ্বাসের সঙ্গে জ্ঞান ও চিন্তার সম্পর্ক কোথায়?
শুনুন মোহাম্মদ আবদুল হাই এর ভাবনা বাঙালির ধর্মচিন্তা থেকে।


সম্পূর্ণ সেট, ২০৯ খণ্ড একত্রে সংগ্রহ করা যাবে।
যোগাযোগঃ 01712541263
© Bishwo Shahitto Kendro
Official Links
Facebook:
www.facebook.com/Bishwo.Shahitto.Kendro.Official.page/
Website:
https://bcrs.bskbd.org/
X (Twitter):
https://x.com/ShahittoKendro
Instagram:
https://www.instagram.com/bishwoshahitto/
Pinterest:
https://www.pinterest.com/bskbd06/?actingBusinessId=1096485977935297292

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অং...
11/08/2026

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় সরকারি নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা নাহিদ। এসময় উপস্থিত ছিলেন জনাব মকবুল হোসেন,প্রধান শিক্ষক(সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়)। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মেলা চলবে আগামী ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ জনাব এনাম হোসেন মোড়ল। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, ঝিনাইদহ।

11/08/2026
ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসববিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চলছে দেশব্যাপী ...
09/08/2026

ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চলছে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
৩টি জেলার ৩টি উপজেলায় আয়োজিত হচ্ছে এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
১. ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় মেলার স্থান - সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম (১০ - ১৩ আগস্ট ২০২৬)
২. ময়মনসিংহ জেলার সদরে মেলার স্থান - ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গন (১০ - ১৩ আগস্ট ২০২৬)
৩. মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মেলার স্থান - মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তন (৮ - ১১ আগস্ট ২০২৬)

ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব চলবে রোজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (ময়মনসিংহ সদরে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)। মেলার স্টল ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা সকলে আমন্ত্রিত

৭ আগস্ট ২০২৬। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং গ্রামীণফোনের সহযোগিতায় খুলনায় অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূ...
08/08/2026

৭ আগস্ট ২০২৬।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং গ্রামীণফোনের সহযোগিতায় খুলনায় অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচির বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসব। গত শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনে খুলনা মহানগরীর ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উৎসবে ৩০টি স্কুলের ২ হাজার ২৫৭ জন শিক্ষার্থীকে সরাসরি মঞ্চ থেকে এবং ১৬টি স্কুলের পুরস্কার সংশ্লিষ্ট স্কুলের সংগঠকদের হাতে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২ হাজার ২৫৪ জন ‘শুভেচ্ছা’, ৯২৩ জন ‘অভিনন্দন’ এবং ৯২ জন ‘সেরা পাঠক’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। তাদের মধ্যে ছেলে ১ হাজার ১৪৬ এবং মেয়ে ২ হাজার ১২৩ জন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং গ্রামীণফোনের সহযোগিতায় খুলনায় অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচি...

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় যশোর জেলার মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে ৪ দিনব্য...
07/08/2026

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় যশোর জেলার মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী'র স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নুরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক কাঞ্চন কুমার ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুন কান্তি হালদার এবং সংশপ্তক শিল্পী সংগঠনের সভাপতি মো: সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। এরপর অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ আগামী বছরেও এধরণের বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট সংগঠক মো: রুহোল আমিন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অং...
06/08/2026

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে ঝিনাইদহ শিশু একাডেমি কমপ্লেক্সে শুরু হয়েছে ৫ দিনব্যাপী (৪ আগষ্ট ০৮ আগষ্ট ২০২৬ পর্যন্ত) ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।

বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঝিনাইদহ জনাব মোঃ নোমান হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা,পুলিশ সুপার,ঝিনাইদহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব সুবীর কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),ঝিনাইদহ, জনাব হাবিবুর রহমান, এক্সিকিটিব ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ ,জনাব আশ্রাফুল ইসলাম সিফাত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মেলা চলবে আগামী ৪ আগষ্ট ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনাম হোসেন মোড়ল,ইউনিট ইনচার্জ, ভ্রাম্যমান বইমেলা।স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে জেলা প্রশাসন ঝিনাইদহ।

ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসববিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চলছে দেশব্যাপী ...
05/08/2026

ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চলছে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
৩টি জেলার ৩টি উপজেলায় আয়োজিত হচ্ছে এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।

১. বরিশাল জেলার সদরে মেলার স্থান - বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গন (৪ - ৮ আগস্ট ২০২৬)
২. ঝিনাইদহ জেলার সদরে মেলার স্থান - বাংলাদেশ শিশু একাডেমী কমপ্লেক্স (৪ - ৮ আগস্ট ২০২৬)
৩. মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মেলার স্থান - মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তন (৮ - ১১ আগস্ট ২০২৬)

ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব চলবে রোজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (বরিশাল জেলায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)। মেলার স্টল ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা সকলে আমন্ত্রিত!

Address

17 Mymensingh Road, Banglamotor
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801761496496

Alerts

Be the first to know and let us send you an email when Bishwo Shahitto Kendro (BSK) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bishwo Shahitto Kendro (BSK):

Shortcuts

Share