Bangladesh Air Force

Bangladesh Air Force This is the official FB Page of Bangladesh Air Force (BAF). Please Follow/Like to remain connected. Unfollow and Report all other fake pages in the name of BAF.

Facbook Page of Bangladesh Air Force (BAF)

30/05/2026
সম্মানিত বিমান বাহিনী প্রধানের পবিত্র ঈদ-উল-আজহা এর নামাজ আদায়অদ্য ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ...
28/05/2026

সম্মানিত বিমান বাহিনী প্রধানের পবিত্র ঈদ-উল-আজহা এর নামাজ আদায়

অদ্য ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার এর কেন্দ্রীয় মসজিদে বিমান বাহিনীতে কর্মরত ঢাকার সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। নামাজ শেষে, বিশেষ মোনাজাতে দেশ এবং জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। বিমান বাহিনী প্রধান নামাজ শেষে বীর উত্তম এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ও স্কোঃ লীঃ মফিজুল হক এর কবর জিয়ারত করেন।

পরবর্তীতে, সম্মানিত বিমান বাহিনী প্রধান ঈদের দিনে কর্তব্যরত সদস্যদের সাথে সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় হকি ও কাবাডির নারী দলের সংবর্ধনা ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-নারী ও পুরুষ হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিতঅদ্য ২৩ মে ২...
23/05/2026

জাতীয় হকি ও কাবাডির নারী দলের সংবর্ধনা ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-নারী ও পুরুষ হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত

অদ্য ২৩ মে ২০২৬ (শনিবার) তারিখে ঢাকাস্থ বিমান বাহিনী ফ্যালকন হলে জাতীয় হকি ও কাবাডি নারী দলের সৌজন্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই সাথে চলতি মাসে জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশগ্রহনকারী নারী ও পুরুষ দল এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ও তাঁর সহধর্মিনী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স' উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC) এর সভাপতি এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব- এর প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ক্রীড়াবিদদের মানোন্নয়নের জন্য দৃঢ় আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ‘‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’’ মূলমন্ত্রে সরকার ক্রীড়া কার্ড ও ভাতার প্রচলন, নতুন কুঁড়ি স্পোর্টস, ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এর উপর আলোকপাত করেন।

সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশন- এর সভাপতি তাঁর মূল্যবান বক্তব্যে উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনের উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বিভাগীয় পর্যায়ে Five-a-Side হকি টার্ফ স্থাপন এবং ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা হকি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিনামূল্যে খেলার সরঞ্জাম দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রেখে সেরাটা খেলার পরামর্শ দেন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বিমান বাহিনী প্রধানের এই আহ্বান এর প্রতি সাধুবাদ জানান এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২০-৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ‘Womens Asian Games Qualifying Tournament Jakarta 2026’- এ জাতীয় হকি নারী দল রৌপ্যপদক অর্জন করে। এছাড়া, গত ২২-৩০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের সানিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান বিচ গেমস ২০২৬ এ জাতীয় কাবাডি নারী দল ব্রোঞ্জ পদক অর্জন করে। ২০১৯ সাল থেকে নারী হকি দল যাত্রা শুরু করে এবং বয়স ভিত্তিক পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে ব্রোঞ্জ ও সিলভার পদক অর্জন করে প্রতিভার স্বাক্ষর রেখেছে। তবে, এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্টে এবার ই প্রথম জাতীয় নারী হকি দল হিসেবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং রৌপ্য পদক অর্জন করেছে। এশিয়ান বিচ গেমস শুরুর প্রথম তিন বছর বাংলাদেশ কাবাডিতে ব্রোঞ্জ পদক জিতেছিল। ১৪ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো জাতীয় কাবাডি দলের নারী সাফল্যে সেই মুকুট ফেরত পেলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে পুরুষ টুর্নামেন্টে মোট ০৯টি দেশ বাংলাদেশসহ ইন্ডিয়া, কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে, কাজাখাস্তান, মালয়েশিয়া, পাকিস্তান ও চীন এবং নারী টুর্নামেন্টে মোট ০৮টি দেশ বাংলাদেশসহ ইন্ডিয়া, কোরিয়া, মালয়েশিয়া, সিংগাপুর, চীন, জাপান ও চাইনিজ তাইপে অংশগ্রহন করবে। গত বছর এই টুর্নামেন্টে পুরুষ দল সেমিফাইনাল খেলে এবং নারী হকি দল ব্রোঞ্জ পদক অর্জন করে।

উক্ত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব, সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বাংলাদেশ হকি ফেডারেশনের স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক এর চেয়ারম্যান, ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ, বাংলাদেশ হকি ফেডারেশন এবং কাবাডি ফেডারেশনের কর্মকর্তাগণ ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-২৬ অনুষ্ঠিতবাংলাদেশ বিমান বাহিনী শাহ...
22/05/2026

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস)- এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-২৬ গত ২০ ও ২১ মে ২০২৬ তারিখে শাহীন হলে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ দিনে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স' উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC) এবং সভাপতি, বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব, ঢাকা- এর প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেমব্রিজ ও-লেভেল এবং এ-লেভেল (মে-জুন ২০২৫) পরীক্ষায় বিএএফ সেমস এর শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য যে, দুইজন শিক্ষার্থী ও-লেভেল ম্যাথেমেটিক্স-ডি, একজন এডিশনাল ম্যাথমেটিক্স এবং একজন অ্যাকাউন্টিংয়ে "টপ ইন দ্য ওয়ার্ল্ড" সম্মান অর্জন করেন। প্রধান অতিথি ম্যাথমেটিক্স ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষকদের নিষ্ঠা, দক্ষতা এবং নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে, জুনিয়র ও সিনিয়র বিভাগে সেরা শিক্ষার্থী পুরস্কার এবং স্টুডেন্ট অব দ্য ডিকেড অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জুনিয়র বিভাগে ওয়াজিহা তাজিম এই সম্মাননা অর্জন করেন, সিনিয়র বিভাগে রিধিমা সরকার অসাধারণ একাডেমিক সাফল্য ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের জন্য স্বীকৃতি লাভ করেন। সাহিল ওয়াজির মামুন ব্যতিক্রমী সাফল্য ও অবদানের জন্য স্টুডেন্ট অব দ্য ডিকেড হিসেবে সম্মানিত হোন। এছাড়াও, মোহাম্মাদ এমদাদুল হক এবং সুলতান মাহমুদ- কে শিক্ষা ক্ষেত্রে অসামান্য নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ যথাক্রমে স্কুল ও কলেজ বিভাগে "সেরা শিক্ষক ২০২৫-২৬" পুরস্কার প্রদান করা হয়।

সম্মানিত প্রধান অতিথি শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বিএএফ সেমস সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস) এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, ওএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএএফ সেমস-এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, পিএসসি তার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্য তুলে ধরেন। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএএফ সেমস-এর শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অভিভাবকগণ এবং কলেজের শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)- ২০২৬ অনুষ্ঠিতবাংলাদেশ বিমান বাহিনীর ৮৮তম বাফা কোর্স...
21/05/2026

বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)- ২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি- ২০২৬এ এবং এসপিএসএসসি- ২০২৬এ কোর্স এর কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)- ২০২৬ অদ্য বৃহস্পতিবার (২১ মে ২০২৬), যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং বিমান বাহিনী একাডেমি এর কমান্ড্যান্ট এয়ার কমডোর মোস্তফা নাজমুল আলম, জিইউপি, আরসিডিএস, এসিএসসি, পিএসসি। অত:পর সম্মানিত প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিমান বাহিনী প্রধান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শাহাদৎবরণকারী সকল মুক্তিযোদ্ধাদের। তিনি আরও স্মরণ করেন মুক্তিযুদ্ধে অটল মনোবল সৃষ্টিকারী অকুতোভয় ও দুঃসাহসিক আকাশ যুদ্ধ পরিচালনাকারী কিলো ফ্লাইটের সদস্যদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে সুদৃঢ় ভিত্তির উপর ক্ষুদ্র পরিসরে জন্ম নেয়া বিমান বাহিনী আজ একটি সুশৃঙ্খল ও সুসজ্জিত বাহিনীতে পরিণত হয়েছে। তিনি বলেন যে, মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী বহু প্রতিকূলতা অতিক্রম করে আজকের এই গৌরবোজ্জ্বল অবস্থানে উপনীত হয়েছে। বর্তমানে বিমান বাহিনী একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনী, যার কর্মপরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। দেশের আকাশসীমার প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান এবং ত্রাণসামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, দেশ গঠন ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ বিমান বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন যে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিমানবন্দরসমূহের সকল ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখাসহ সেবা ও নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যপট বদলে দিয়েছিল - যা পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। একইসাথে, বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক গঠিত টাস্কফোর্স বিমানবন্দরে পেশাদারিত্ব, সাহসিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করছে। এছাড়াও, বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে চলমান প্রচেষ্ঠাসমূহের উপর আলোকপাত করেন। পরিশেষে, তিনি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী ৮৮তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য “সোর্ড অব অনার”, অফিসার ক্যাডেট আদনান হক উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি” এবং অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য “কমান্ড্যান্টস্ ট্রফি” লাভ করেন। এছাড়াও, ৮৮তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ) এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী “বিমান বাহিনী প্রধানের ট্রফি” লাভ করেন। উল্লেখ্য যে, এই গ্রীষ্মকালীন টার্মে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।

এ কুচকাওয়াজ এর মাধ্যমে ০৫ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় এ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকষ প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবর্গ, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

21/05/2026
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্রে Pacific Air Chiefs Symposium (PACS 26) এ যোগদান সম্মানিত বিমান বাহিনী প্রধা...
18/05/2026

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্রে Pacific Air Chiefs Symposium (PACS 26) এ যোগদান

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি General Kevin B. Schneider, Commander, Pacific Air Forces এর আমন্ত্রণে গত ১১-১৫ মে ২০২৬ তারিখ যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান Honolulu, Hawaii- তে অনুষ্ঠিত ‘The 2026 Pacific Air Chiefs Symposium (PACS 26)’ এ অংশগ্রহণ করেন। উক্ত সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমান বাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

18/05/2026

রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)- ২০২৬

কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

আগামী ২১ মে (বৃহস্পতিবার) সকাল ০৮:৩০ মিনিটে যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

চোখ রাখুন চ্যানেল আই- তে।

Address

Air Headquarters, Dhaka Cantonment
Dhaka
1206

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Telephone

+880255060000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Air Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Air Force:

Share