Bangladesh Khelafat Majlis

Bangladesh Khelafat Majlis Welcome To Official page Of Bangladesh Khelafat Majlis

A Political Party in Bangladesh.

Present Amir Allama Mamunul Haque

Founded: 08/12/1989
Founder: Shaykhul Hadith Allama Azizul Haque ra: Welcome To Offiacial page Of Bangladesh Khelafat Majlis

The Oldest Political Party in Bangladesh. The current Amir Allama Ismail Noorpuri and Secretary General Maulana Muhammad Mamunul Haque. Founded: 8 December 1989
Founder: SaiKhul Hadith Allama Azizul Haque

দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমেরদেশে চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে দ্রুত লিভার ট...
06/09/2026

দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের

দেশে চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে দ্রুত লিভার ট্রান্সপ্লান্টের প্রাতিষ্ঠানিক ও নিয়মিত ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন জাতীয় সংসদের মহিলা আসন-৪৮-এর সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

আজ (৬ সেপ্টেম্বর ২০২৬) রবিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি মহাখালীতে অবস্থিত ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম দ্রুত চালু এবং হাসপাতালটিকে ১ হাজার শয্যায় উন্নীত করতে ভবন-২ নির্মাণের দাবি জানান।

মাহবুবা হাকিম বলেন, ২০২৫-২৬ অর্থবছরের লিভার ট্রান্সপ্লান্ট-সংশ্লিষ্ট পাঁচ ধরনের যন্ত্রপাতি ইতোমধ্যে ইনস্টিটিউটে এসেছে। আরও ১০ ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আগামী মাসে আসবে। যন্ত্রপাতি স্থাপনসহ কার্যক্রম প্রস্তুত করতে প্রায় দুই মাস সময় লাগবে। এ অবস্থায় প্রায় ৪৫ সদস্যের গঠিত টিমের প্রয়োজনীয় বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।

তিনি বলেন, বাংলাদেশে ২০১০ ও ২০১৯ সালে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট হলেও পরবর্তী সময়ে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে জটিল লিভার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে।

সংসদে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত হলে তাঁর মেডিকেল বোর্ড জানিয়েছিল, বাংলাদেশে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, একজন সাধারণ লিভার রোগীর বিদেশে লিভার ট্রান্সপ্লান্ট করাতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়।

বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে মাহবুবা হাকিম স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের একমাত্র বিশেষায়িত ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে দ্রুত লিভার ট্রান্সপ্লান্টের নিয়মিত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু করতে হবে।

একই সঙ্গে ২০২৪ সালে বরাদ্দ দেওয়া প্রায় সাড়ে তিন একর জমি কাজে লাগিয়ে হাসপাতালের ভবন-২ নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এই সংসদ সদস্য।

নেপালে পৌঁছেছেন আল্লামা মামুনুল হকনেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এ...
06/09/2026

নেপালে পৌঁছেছেন আল্লামা মামুনুল হক

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

নেপাল বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

আল্লামা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

06/09/2026

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সম্মানিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য।

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আল্লামা মামুনুল হকনেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ...
06/09/2026

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আল্লামা মামুনুল হক

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে দুর্গত মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও মানবিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে অবগত হওয়াই এ সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনা, দুর্গত এলাকায় চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়া এবং ভবিষ্যৎ মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নেওয়া হবে।

সফরকালে আল্লামা মামুনুল হক স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই এ সফরের মূল লক্ষ্য।

নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমন মানবিক বিপর্যয়ের সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আল্লামা মামুনুল হক এ সফরে নেপাল গেছেন।

আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার বেলা ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আল্লামা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

‘আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি’—আল্লামা মামুনুল হকসংস্কার বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট...
05/09/2026

‘আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি’
—আল্লামা মামুনুল হক

সংস্কার বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে সংস্কার বাস্তবায়নের আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত লংমার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়েছিল। গণভোটের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের কথা ছিল। কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি সেই অঙ্গীকার থেকে সরে গেছে।

তিনি বলেন, গণভোট কোনো ছেলেভোলানো গল্প ছিল না; এটি ছিল জাতির সঙ্গে একটি অঙ্গীকার। বিএনপিসহ ৩২টি রাজনৈতিক দল জাতির সঙ্গে এই অঙ্গীকার করেছিল। অথচ এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা গণভোটের বিষয়টি মন থেকে মানেনি এবং সংস্কারের ঐকমত্যও আন্তরিকভাবে ধারণ করেনি।

বিএনপির সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল—এই হলো তাদের অবনতি ও অধঃপতন। আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি।’

তিনি আরও বলেন, ‘আপনারা মুনাফিকি করতে পারেন, কিন্তু গণভোটের জন্য আমরা জনগণের কাছে ভোট চেয়েছিলাম। জনগণ আমাদের সম্মিলিত আহ্বানে সাড়া দিয়ে ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন। আপনারা গাদ্দারি করতে পারেন, আমরা গাদ্দারি করতে পারব না। আপনারা বিশ্বাসঘাতক হতে পারেন, আমরা বিশ্বাসঘাতকতা করতে পারব না।’

লংমার্চকে সরকার পতনের আন্দোলন নয়, বরং সরকারকে সতর্ক করার কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা লংমার্চ করেছি সরকার পতনের জন্য নয়, সরকারকে জাগানোর জন্য। সরকারের প্রতি সতর্ক সংকেত দেওয়ার জন্য।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় কার্যকর না করে শুধু সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে জনগণকে সন্তুষ্ট করা যাবে না। সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ না করলে সরকারকে এর ‘চরম মাসুল’ দিতে হবে।

মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আত্মমর্যাদাসম্পন্ন। অতীতে জনগণের ম্যান্ডেট উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করা হয়েছে। ১৯৭০ সালের জনগণের রায় উপেক্ষার প্রেক্ষাপটে যেমন মুক্তিযুদ্ধ হয়েছিল, তেমনি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিয়ে তামাশা করা হলে জনগণ আবার রাজপথে নামবে, আবার গণঅভ্যুত্থান হবে।

সমাবেশে তিনি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং শাপলা হত্যাকাণ্ডের বিচার কার্যকর করার দাবিও জানান।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটা করেই ছাড়ব। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।’

05/09/2026

ঐতিহাসিক বীর চট্টলার লালদীঘির পাড় ময়দানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন আমীরে মজলিস মাওলানা মামুনুল হক

সংস্কার বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চ কর্মসূচির অংশ হি...
05/09/2026

সংস্কার বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আজ ৫ সেপ্টেম্বর ঐতিহাসিক লালদীঘির ময়দানে জনসভা অনুষ্ঠিত চলছে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ।

05/09/2026

‘জনগণের গণরায়কে অবৈধ বললে জনগণকে অসম্মান করা হয়'

— চট্টগ্রামের প্রবেশপথ মিরসরাইয়ের পথসভায় আমীরে মজলিস

05/09/2026

Address

59/3/3 Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Khelafat Majlis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share