29/05/2013
*** Breaking News ***
গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্য
প্রতি মেগাবাইট ১০ পয়সা, প্রতি গিগাবাইট ১০
টাকা (ফ্লাট রেট) নির্ধারণের জন্য বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)
১৫ দিনের সময় বেধে দিয়েছে ডিয়ার জুলিয়াস
ডটকমসহ কয়েকটি আইসিটি-বিষয়ক সংগঠন।
অন্যথায় আগামী ১২ জুন বিকেলে বিটিআরসি’র
কার্যালয়ে অবস্থানসহ লাগাতার
কর্মসূচি দিবে বলে জানিয়েছেন ডিয়ার জুলিয়াস
ডটকমের প্রধান নির্বাহী জুলিয়াস চৌধুরী।
আর এই আন্দোলনের অংশ হিসেবে পিসি হেল্পলাইন
বিডি’র আহ্বানে ৩১ মে শুক্রবার সকাল ১১টায়
শাহবাগ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টাস
ইউনিটিতে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময়
আরো উপস্থিত ছিলেন, পিসি হেল্প লাইন বিডি’র
অ্যাডমিন মো. মো.ফাহাদ ইসলাম, বাংলাদেশ
টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরামের সাধারণ সম্পাদক
শার্দল আহমেদ সেনা, আইসিটি অব
বাংলাদেশগ্রুপের মডারেটর এম এ কবির।
জুলিয়াস চৌধুরী বলেন, “ গত ১ এপ্রিল
থেকে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম
কমিয়ে চার হাজার ৮০০ টাকা নির্ধারণ
করেছে সরকার। দফায় দফায় ব্যান্ডউইথের মূল্য
কমলেও গ্রাহক পর্যায়ে এর কোন প্রভাবপড়ছে না।
তাই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত
মূল্যহার নির্ধারণ করে দেয়ার বিটিআরসিকে ১৫
দিনের সময় বেঁধে দেয়া হচ্ছে।”
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান,
বর্তমানে মেগাবাইট/ সেকেন্ড ব্যান্ডউইথের ম্যূল্য
৪৮০০ টাকা। এ হিসাবে ৬০
সেকেন্ডবা ১মিনিটে অপারেটর ব্যান্ডউইথপায় ৬০
মেগাবাইট এবং বা ১ ঘন্টায় ৩৬০০ মেগাবাইট
এবং ২৪ঘন্টায় ৮৬৪০০ মেগাবাইট।
এভাবে ৩০দিনে বা ১মাসে ব্যান্ডউইথ পায়
২৫৯২০০০ মেগাবাইট বা ২৫৩১.২৫ গিগাবাইট
এহিসেবে ১গিগাবাইট ব্যান্ডউইথের মূল্য
০.৫২৭৩৪৩৭৫পয়সা।
অথচ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনসহ
অন্য অপারেটরগুলো পি১ প্যাকেজে গ্রাহকের ১
গিগাবাইট ইন্টারনেটব্যবহারের খরচ
নিচ্ছে ২০৯৭১.৫২ টাকা
(collected)