Sk Rana Islam - শেখ রানা ইসলাম

Sk Rana Islam - শেখ রানা ইসলাম আলহামদুলিল্লাহ

03/03/2026

No strength left, yet he pedals on—a ' 70 year old’s ' Men fight for survival.

জীবনের পথে চলতে চলতে মানুষ একসময় বুঝে যায় সব কথা মুখে বলার জন্য নয়। কিছু কথা থাকে, যা চিৎকার করলেও শোনা যায় না; আবার কিছ...
05/02/2026

জীবনের পথে চলতে চলতে মানুষ একসময় বুঝে যায় সব কথা মুখে বলার জন্য নয়। কিছু কথা থাকে, যা চিৎকার করলেও শোনা যায় না; আবার কিছু নীরবতা থাকে, যা উচ্চারণ ছাড়াই গভীর আঘাত করে। বাস্তবতার সবচেয়ে কঠিন পাঠ এখানেই চুপ থাকাটাই অনেক সময় সবচেয়ে শক্ত অবস্থান।
যারা পথচলার শুরুতে ছিল, যারা ঝড়ের রাতে ভিজেছে, রোদের দিনে পুড়েছে, যাদের বিশ্বাস ছিল আদর্শে তারা খুব কম সময়ই সামনে আসে। ইতিহাসের মঞ্চে আলো পড়ে সাধারণত তাদের ওপর, যারা শেষ মুহূর্তে এসে সুবিধার জায়গাটা বেছে নিতে জানে। ত্যাগের মানুষগুলো তখন নীরবে দাঁড়িয়ে থাকে, বুকভরা অভিমান নিয়ে।
সময়ের সাথে সাথে অনেকেই বদলে যায়। বদলায় চিন্তা, বদলায় অবস্থান, বদলায় পরিচয়। আদর্শের জায়গায় তখন বসে সুবিধা, আত্মসম্মানের জায়গায় হিসাব। এরা বিশ্বাস করে সময়ের জয় হয়, কিন্তু ভুলে যায় সময় শুধু বিচার করে না, মনে রেখেও দেয়। ইতিহাসের পাতায় এদের নাম লেখা থাকে না গৌরবের অক্ষরে, থাকে সতর্কবার্তা হিসেবে।
বাস্তবতা কখনো কোমল নয়। এখানে সততার দাম সঙ্গে সঙ্গে মেলে না, ত্যাগের জন্য ফুল ঝরে না। বরং অবহেলা, বঞ্চনা আর প্রশ্নচিহ্নই বেশি জোটে। তবু এই কঠিন বাস্তবতার মাঝেও একটাই শক্তি মানুষকে বাঁচিয়ে রাখে বিবেক। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করার সাহস যদি থাকে, সেটাই সবচেয়ে বড় অর্জন।
আমরা হয়তো নিখুঁত নই। আমাদের ভুল আছে, সীমাবদ্ধতা আছে, দুর্বলতাও আছে। কিন্তু আমরা বিক্রি হইনি। আদর্শকে দরকষাকষির টেবিলে তুলি নাই। এই একটুকু পরিচয়ই আমাদের মাথা উঁচু করে রাখে, যখন চারপাশে অনেকেই নতজানু হয়ে পড়ে।
সময় একদিন সব হিসাব মিলিয়ে দেয়। আজ যারা ক্ষমতার শীর্ষে, কাল তারা কেবলই অতীত। আর অতীত যখন ইতিহাস হয়, তখন সত্য আর মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। ইতিহাস কখনো তোষামোদকে স্থায়ী করে না, কিন্তু নীরব ত্যাগকে অবহেলা করলেও মুছে ফেলতে পারে না।
নীরবতাই তাই শেষ কথা নয়
নীরবতাই অনেক সময় সবচেয়ে গভীর ভাষা।

24/01/2026

আল্লাহ এমন অসুস্থ না করলেও পারতেন😭

14/01/2026

লাইফের একটা পর্যায় আসে, যেখানে মানুষ আর লড়াই করতে চায় না, প্রশ্ন করতে চায় না। তখন সে ভাবে—“যা হচ্ছে হোক, দেখি কী হয়।” আমি ঠিক সেই পর্যায়েই আছি।

এখন আর অতিরিক্ত আশা নেই, অভিযোগ নেই, প্রত্যাশাও নেই। পরিস্থিতি যেমন যাচ্ছে, আমি শুধু দেখছি—শান্তভাবে, নীরবে। কারো সিদ্ধান্তে জোর নেই, কারো বদলে যাওয়ায় অবাক হওয়ার কিছু নেই।

আমি নীরব দর্শক।
সবকিছু দেখছি, বুঝছি, কিন্তু আর কিছুতেই নিজেকে ভাঙছি না। এই নীরবতাই এখন আমার শান্তি।

যে বয়সে মাথা ভর্তি খেলার চিন্তা থাকতো! সেই বয়সে মাথা ভর্তি পরিবারের চিন্তা, আর ক্লান্ত শরীর নিয়ে একটুখানি বিশ্রাম। 🙂
13/01/2026

যে বয়সে মাথা ভর্তি খেলার চিন্তা থাকতো! সেই বয়সে মাথা ভর্তি পরিবারের চিন্তা, আর ক্লান্ত শরীর নিয়ে একটুখানি বিশ্রাম। 🙂

বেশিই ভালোবেসে ফেললে মানুষ এক সময় 'স"স্তা' হয়ে যায়,'সেল্ফ রেসপেক্ট' হা"রাই ফেলে! সেল্ফ রেস্পেক্ট হা"রাই ফেললে মানুষ দুনি...
13/01/2026

বেশিই ভালোবেসে ফেললে মানুষ এক সময় 'স"স্তা' হয়ে যায়,'সেল্ফ রেসপেক্ট' হা"রাই ফেলে!
সেল্ফ রেস্পেক্ট হা"রাই ফেললে মানুষ দুনিয়াতে একটা জিনিস ই চায়, ওই মানুষটার 'ভালোবাসা!'
এর বাইরে আর কিচ্ছু দিয়াই শান্তি আসেনা তার! সম"স্যা শুরু হয় তখন ই, ওই মানুষ টা এই ভালোবাসা টুকুও দিতে চায় না! তখনি আসলে 'অশা"ন্তি' টা শুরু হয়।
প্রিয় মানুষের ভালোবাসা না পাইলে শুধু সারাক্ষন তাকেই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, 'কি করলে আমাকে ভালোবাসবা প্লিজ বলো? কি করলে তোমার মন পাবো আমি?'
ওই মানুষটার অবহে"লা নেওয়া যায়না! নিজের কষ্ট কাউকে বলাও যায়না!
অতিরিক্ত ভালোবাসা মানুষ কে অতিরিক্ত একা করে দেয়!❤️🙂

12/01/2026

ইচ্ছেগুলো যখন অবহেলায় মরে যায়...

30/12/2025

😭

আজকের চাঁদ 🥰
05/12/2025

আজকের চাঁদ 🥰

16/11/2025

“কখনো ভাবিনি এত নীরব হয়ে যাব!
মানুষের ভিড়ে থেকেও আজকাল নিজেকে একা লাগে।
হাসি দেখাতে পারি,কিন্তু হৃদয়ের ফাটলগুলো কেউ দেখতে পায় না।যাদের সবচেয়ে বেশি মনের জায়গা দিয়েছিলাম,আজ সেই মানুষগুলোই নেই পাশে...!

শুধু রাতগুলো থাকে, আর থাকে কিছু না–বলা ব্যথা।

Address

Dhaka
1510

Telephone

+8801911257411

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk Rana Islam - শেখ রানা ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sk Rana Islam - শেখ রানা ইসলাম:

Share