SariGhat - সারিঘাট

SariGhat - সারিঘাট It's a beautiful place,
You may visit and enjoy with your friends & family.

যে সব উপায়ে সারিঘাট আসতে পারবেন-

১. গুলিস্তান থেকে আসতে হলে প্রথমে, গুলিস্তান স্টেডিয়াম এর ২ নম্বর গেইটে এসে বোরাকে করে জুরাইন রেইলগেট নামতে হবে। তারপর সিএনজি করে ১০ টাকায় পোস্তগোলা ব্রীজ পাড় হয়ে অটো করে সারিঘাট চলে আসতে পারেন।

২. যাত্রাবাড়ি/শনির আখড়া/কাজলা থেকে প্রথমে লেগুনা, বাস অথবা রিকশায় জুরাইন আসবেন, সেখান থেকে সিএনজি করে পোস্তগোলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ নামবেন। তারপর সেখান থেকে রিকশা/ সি

এনজি করে সারিঘাট আসতে হবে।

৩. যারা উত্তরা বা টংঙ্গী থেকে আসবেন তাদের জন্য একেবারে সহজ রাইদা তে উঠবেন, জুরাইন রেইলগেট নামতে হবে।
তারপর সিএনজি করে পোস্তগোলা ব্রীজ পাড় হয়ে অটো করে সারিঘাট চলে আসতে পারেন।

৪. যারা মোহাম্মদপুর থেকে আসবেন তাদের জন্য ২ টা ওয়ে-

(ক) মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্টপেজ থেকে সি এনজি তে আটি বাজার ১০ টাকা। আটিবাজার থেকে সি এন জি তে কদমতলী। সেখান থেকে সিএনজি তে হাসনাবাদ, হাসনাবাদ থেকে অটো তে সারিঘাট।

(খ) মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্টপেজ থেকে ব্রাদার্স বাসে বেড়িবাঁধ দিয়ে বাবু বাজার, তারপর নৌকা পাড় হয়ে কদমতলী, সেখান থেকে অটোতে কদমতলী বাসস্টপেজ। তারপর কদমতলী থেকে সিএনজি তে হাসনাবাদ, হাসনাবাদ থেকে অটো তে সারিঘাট।

৫. নারায়ণগঞ্জ থেকে যারা আসবেন তারা ফতুল্লা অথবা পাগলা আসবেন তারপর নদী পাড় হবেন।

যদি ফতুল্লা দিয়ে আসেন তাহলে নদী পাড় হয়ে কাওটাইল। তারপর সিএনজি করে আইন্তা বাজার, সেখান থেকে হেঁটেই চলে যেতে পারবেন।

যদি পাগলা হয়ে আসেন তাহলে নদী পাড় হয়ে পানগাঁও। তারপর সিএনজি করে আইন্তা, তারপর হেঁটেই চলে যেতে পারবেন।

৬. মুন্সিগঞ্জ থেকে কেউ আসলে মাওয়া হাইওয়ে দিয়ে হাসনাবাদ নামতে হবে (পোস্তগোলা ব্রীজে উঠার আগেই নামতে হবে) তারপর অটো নিয়ে সারিঘাট চলে আসবেন।

৭. কুমিল্লা বা চিটাগাং রোড থেকে যারা আসবেন তারা অবশ্যই যাত্রাবাড়ী নেমে লেগুনা দিয়ে জুরাইন এসে নামবেন। তারপর সিএনজি করে পোস্তগোলা ব্রীজ পার হয়ে অটো করে সারিঘাট চলে আসতে পারেন।


৮. যারা কেরানীগঞ্জের ভেতর থেকে আসতে চান তারা প্রথমে হাসনাবাদ আসবেন, তারপর সেখান থেকে রিকশায় / সিএনজি করে খুব সহজেই সারিঘাট যেতে পারবেন। হাসনাবাদ থেকে অটো রিকশায় ৪০-৫০ টাকা নিবে।

30/04/2025

দিন গেল...
তোমার ও পথ চাহিয়া 💔

02/03/2025

যে দেশে নাই আইনের বিচার
সবার উপর সবার অধিকার
ছোট্ট একটা ঘর বানাইয়া থাকবো সেই দেশে
আমাকে নিয়ে চলো এই দেশে 🇧🇩

#সারিঘাট

মাত্র ৫ বছর আগেই কত সুন্দর ছিলো সারিঘাট 🌿৩১ আগস্ট ২০১৯  -  ১০ অক্টোবর ২০২৪📸 Akib Hossain Sazim
10/10/2024

মাত্র ৫ বছর আগেই কত সুন্দর ছিলো সারিঘাট 🌿
৩১ আগস্ট ২০১৯ - ১০ অক্টোবর ২০২৪

📸 Akib Hossain Sazim

রাতের নিস্তব্ধ সারিঘাট 🌿❤️
07/10/2024

রাতের নিস্তব্ধ সারিঘাট 🌿❤️

06/10/2024

ভালোবাসা বাড়ুক এক মুঠো চুড়িতে ❤️

25/09/2024

আসুন আমরা সারিঘাটের সৌন্দর্য্য রক্ষা করি, অযথা কাশফুল নষ্ট না করি।
শুধু শুধু ফুলগুলো ছিঁড়ে আমরা ফেলে দেই রাস্তাঘাটে, যার কারনে বেশীদিন ফুল পর্যটকরা এসে পায় নাহ।
চাইলেই আমরা সারিঘাটের পরিবেশ সুন্দর রাখতে পারি 😊
সবাই সৌন্দর্য্য যেন উপভোগ করতে পারে, আসুন সবাইকে সেই সুযোগ করে দেই ❤️

21/09/2024

চলোনা হারিয়ে যাই 🌿❤️
সারিঘাট 🇧🇩

📸 Yeasin Arafat Diganto

20/09/2024

সারিঘাট, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা 🌿

মুক্ত আকাশ ❤️সারিঘাট 🌿📸 Bdnews24
19/09/2024

মুক্ত আকাশ ❤️
সারিঘাট 🌿

📸 Bdnews24

Address

Basundhara Riverview
Dhaka
1311

Website

Alerts

Be the first to know and let us send you an email when SariGhat - সারিঘাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share