Expert Electrical Engineering

Expert Electrical  Engineering We Have Expert Engineers & Technicians.Our work is viz:House waring,Sub station waring,Solar Panel,Indrastrial waing & all Equipment servicing.

15/11/2019

ট্রান্সফরমারের ৭ টি প্রশ্ন-উত্তর

১। প্রশ্নঃ কোন ট্রান্সফরমার এর এফিসিয়েন্সি কখন ম্যাক্সিমাম হয়?
উত্তরঃ যখন আয়রণ লস ও কপার লস প্রায় সমান হয় তখনই ওই ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম হতে পারবে।

২। প্রশ্নঃ ট্রান্সফরমার ঠান্ডা রাখার সবচেয়ে জনপ্রিয় বা ব্যবহৃত উপায় কি?
উত্তরঃ অয়েল কুলিং বা তেল দিয়ে করা হয়। এ ছাড়াও হাল আমলে এয়ার কুলিং, নাইট্রোজেন কুলিং, ওয়াটার কুলিং প্রভৃতিও ব্যবহার করা হয়।

৩। প্রশ্নঃ লিকেজ ফ্লাক্স কি?
উত্তরঃ আমরা জানি ট্রান্সফরমার মিউচুয়াল বা কমন ইন্ডাকটেন্স এর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে। এখন, লিকেজ ফ্লাক্স বলতে বুঝায় প্রাইমারী ও সেকেন্ডারী কয়েলের যে ফ্লাক্স উৎপন্ন হয়। আর আরেকটি কথা হল যদি সেকেন্ডারি কয়েলের ফ্লাক্সের পরিমাণ প্রাইমারী এর চেয়ে বেশি হয় তাহলে আউটপুটেও স্বাভাবিকের চেয়ে কম ভোল্টেজ উতপন্ন হবে।

৪। প্রশ্নঃ ট্রান্সফরমারের কোরের লেমিনেশন/ইনসুলেশন কতটুকু পুরু হয়ে থাকে?
উত্তরঃ আসলে এই লেমিনেশন স্বাভাবিক ভাবে ০.৪মিমি থেকে ০.৫ মিমি পর্যন্ত হয়ে থাকে। তবে পাওয়ার লাইনে ব্যবহৃত অনেক ট্রান্সফরমারের লেমিনেশনের পুরুত্ব অনেক কম হয় (০.২ মিমি)।

৫। প্রশ্নঃ ট্রান্সফরমার কোর কি দিয়ে তৈরি হয়?
উত্তরঃ আসলে ট্রান্সফরমারের কোর গুলো নরমাল স্টেনলনেস স্টিল দিয়ে হয় না। এটার জন্য সিলিকন স্টিল নামক একধরনের স্টিল এর পাত ব্যহার করা হয় যা বাজারে পাওয়া যায়। তবে আসল নকল এর ও একটা বিষয় কিন্তু সব জায়গাতেই আছে।

৬। প্রশ্নঃ একটি ট্রান্সফরমার কয়েল এর তার গুলো কি মানের হতে হবে?
উত্তরঃ একটি ট্রান্সফরমারের প্রাইমারী এমং সেকেন্ডারী কয়েল অনেক ভাল মানের অরিজিনাল কপার তার দিতে তৈরি করতে হবে।তাছাড়া এটার মধ্যে দিয়ে অতিরিক্ত রেজিস্ট্যান্স তৈরি হয়,ফলে ভোল্টেজ ড্রপ বেশি হয়,লসের পরিমাণ বেড়ে যায়।

৭।প্রশ্নঃ অন লোড আর নো লোড কি?
উত্তরঃ ট্রান্সফরমারের আউটপুটে যখন কোন লোড লাগানো থাকে না তখন তাকে বলে “নো লোড কন্ডিশন”। আর যদি আউটপুটে লোড বিদ্যমান থাকে তাহলে তাকে বলা হয় “লোডেড কন্ডিশন”।

07/10/2019

১। AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ প্রকাশ করা হয় না কেন?
২।১ টন সমান কত KW ?
৩। ২ টন AC-তে কত আম্পিয়ার কারেন্ট নেয় Single Phase and Three Phase-এ?
৪।MCB এর সাইজ কত হবে ২ টন ও ১ টন এসি এর জন্য?

১ নং এর উত্তরঃ
এসিকে টনে প্রকাশ করা হয় তার কারন হল প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রোম থেকে remove করতে পারে এর উপর ভিত্তি করে এসিকে তৈরি করা হয়।তার মানে এটা তাপের সাথে সম্পর্কিত। টন হল তাপের একটি একক। কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিউ বা ১০০০ কিলোক্যালরি বা ৪১২০ কিলোজুল তাপ remove করতে পারে তাকে এক টন এসি বলে। এজন্ন এসিকে টন হিসাবে তৈরি হয়।
BTU = British thermal unit

২ নং এর উত্তরঃ
১ টন রেফ্রিজারেশন হল প্রায় ১২০০০ বিটিউ/ঘন্টা এর সমান বা ৩৫১৬.৮৫২৮ ওয়াট এর সমান।
One RT(Refrigeration Ton) = 3.5168528 kW…
1 RT = 3.5168528 kW
1 kW = 0.284345 RT(Refrigeration Ton)
1 kW = 0.28434517 RT
So,
The power P in kW = Power P in RT (Refrigeration Ton) times 3.5168528….
P(kW) = P(RT) × 3.5168528

৩ নং এর উত্তরঃ
মনে করা যাক, 230VAC and Power factor = Cosθ = 0.95,
Single Phase AC system
1 Ton = 3,516.8528 Watts = 3.516 kW.
2 Ton = 2 x 3.516 kW = 7.032kW = 7032W

Power in a Single Phase AC System
আমরা জানি,
P = VxI Cosθ=২ টন= ৭০৩২ ওয়াট

তাহলে
I = P / (V x Cosθ)….. Where Cosθ = Power factor
I = 7032W / (230V x .95)
I(কারেন্ট) = 32.18 A

Three Phase System
মনে করা যাক,
440V and Power factor = Cosθ = 0.85 , P=২ টন=৭০৩২ ওয়াট

আমরা জানি,
P =√3 x VLxIL Cosθ
I = P /( √3xVxCosθ)
I = 7032W / (1.732 x 440V x .85) Where Cosθ = Power factor and √3 = 1.732
I = 10.855 A
তাহলে ২ টন এসি এর কারেন্ট লাগে ১০.৮৫৫ এয়াম্পিয়ার(Three Phase)

৪ নং এর উত্তরঃ
আমরা উপরে ক্যালকুলেশন করে কারেন্ট বের করলাম
Single Phase 32.18 A, Three phase 10.855A
সাধারণত স্টারটিং এর সময় বেশি কারেন্ট টানে ফুল লোড আবস্থায় সব কিছু বিবেচনা করে দেখা যায়
সিঙ্গেল ফেজ এর জন্য 40A MCB Class C and থ্রি ফেজের জন্য 20A Class C MCB ব্যবহার করলে চলবে।

বি. দ্রঃ বর্তমানে মার্কেটে লো কোয়ালিটির MCB পাওয়া যায়। সে সব ক্ষেত্রে রেটিং ঠিক থাকে না।

সবাইকে ধন্যবাদ...সংগ্রহিত.....

টপিকঃ ব্যবহারিক কাজে জেনারেটর ও ইঞ্জিন সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তরইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের...
07/10/2019

টপিকঃ ব্যবহারিক কাজে জেনারেটর ও ইঞ্জিন সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর
ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জেনারেটর ও ইঞ্জিন সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা উচিত যা এই লেখাটিতে প্রশ্ন উত্তর করে উপস্থাপন করা হয়েছে।
১। প্রাইম মুভার কাকে বলে? কয়েকটি প্রাইম মুভারের নাম লিখ?
এটি এমন এক ধরনের মেশিন যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় আর এই বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য একটি চুম্বক-ক্ষেত্র এবং একটি আর্মেচার যার উপরি ভাগে তারের কয়েল প্যাঁচানো থাকে এবং যাকে যান্ত্রিক শক্তির মাধ্যমে চুম্বক ক্ষেত্রে ঘুরানো হয়। আর যে যন্ত্রের মাধ্যমে একে ঘুরানো হয় তাকে প্রাইম মুভার বলে যেমনঃ টারবাইন।
এই প্রাইম মুভার পেট্রোল ইঞ্জিন ,ডিজেল ইঞ্জিন ,স্টিম টারবাইন , গ্যাস টারবাইন ,ওয়াটার টারবাইন ,গ্যাস ইঞ্জিন ,সিএনজি ইঞ্জিন হতে পারে।
২। ইঞ্জিনএ কালো ধোঁয়া উৎপন্ন হয় কেন?
ইঞ্জিনে বিভিন্ন কারনে কালো ধোঁয়া উৎপন্ন হতে পারে। যেমনঃ
• ওভার লোড বা লো লোডে চললে
• পিস্টনের রিং বা লাইনার ক্ষয়প্রাপ্ত হলে
• কম্প্রেসর প্রেসার কম হলে
• ফুয়েল ইনজেকশন টাইমিং সময় মত না হলে
• ট্যাপেট ক্লিয়ারেন্স সঠিক না হলে
• ভাল্ব টাইমিং সঠিক না হলে ও ইঞ্জেক্টর ত্রুটিপূর্ণ হলে।
৩। কার্বুরেটর কি?
কার্বুরেটর প্রেট্রোল ইঞ্জিনের হার্ট। এটা মূলত ইঞ্জিনের চাহিদা অনুযায়ি বিভিন্ন অনুপাতে এয়ার ফুয়েল মিক্সার করে।
৪। সুপ্ত তাপ কাকে বলে?
তাপমাত্রার কোন পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোন বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রুপান্তর হতে যে তাপ গ্রহন বা বর্জন করে তাকে ঐ বস্তুর সুপ্ততাপ বলে।
৫। ইঞ্জিনে সাদা ধোঁয়া উৎপন্ন হয় কেন?
ইঞ্জিনে সাদা ধোঁয়া বিভিন্ন কারনে হতে পারে তবে এর মধ্যে রয়েছেঃ
• কম্বাশন চেম্বারে পানি প্রবেশ করলে
• জ্বালানি দূষণ হলে
• ইঞ্জিনের তাপমাত্রা মাত্রা-অতিরিক্ত হলে
• ফুয়েল ইঞ্জেকশন টাইমিং বেশি হলে।
৬। ফুয়েল ইঞ্জেক্টরের কি কাজ?
Injector এর কাজ Atomized Condition এ Fuel কে Combustion Chamber এ স্প্রে করা। তাই ইহাকে Atomizer ও বলা হয়ে থাকে।
৭। Scavenging কাকে বলে?
Combustion Chamber হতে Exhaust Gas কে ধাক্কা দিয়ে বের করার পদ্ধতিকে Scavenging বলে।
৮। ইঞ্জিন কাকে বলে?
ইঞ্জিন সাধারনত অনেক যন্ত্রাংশের সহযোগে গঠিত একটি বিশেষ যন্ত্র যেটি নিজে চালিত হয়ে তাপশক্তি কে গতিশক্তিতে রূপান্তর করে থাকে।
৯। ট্যাপেট ক্লিয়ারেন্স কাকে বলে?
ভাল্ব টিপ ও রকার টিপ এর মধ্যবর্তী ফাঁকা স্থানকে ট্যাপেট ক্লিয়ারেন্স বলা হয়।

ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জেনারেটর ও ইঞ্জিন সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখ.....

02/10/2019

প্রশ্নঃ

১।ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা পরিমাপ করার জন্য RTD ব্যবহার করা হয়। RTD কি?
২।RTD এর একটি মডেল PT-100 কি?
৩।কিভাবে RTD এর Resistance মেপে তাপমাত্রা বের করা যায়?

১ ও ২ নং প্রশ্নের উত্তরঃ
ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা পরিমাপ করার প্রয়োজন হয় অনেক। তাপমাত্রা বেশি হলে সমস্যা আবার কম হলেও সমস্যা । তাই এটাকে কন্ট্রোল রাখাটা খুবই দরকার। যা দিয়া মাপা হয় তার নাম RTD. RTD হল Resistive Temperature Detector। Wheatstone Bridge সার্কিট এর সাহায্যে কাজ করে। তাপমাত্রা বাড়লে রেজিস্টেন্স ও বারে। তাপমাত্রা কমলে রেজিস্টেন্স ও কমে যায়।

৩ নং প্রশ্নের উত্তরঃ
PT-100 মানে হল এই মডেলের ০ ডিগ্রি তাপমাত্রায় এর রেজিস্টেন্স এর মান থাকে ১০০ Ohm। আর এটা প্লাটিনাম দিয়া তৈরি। 3 নং প্রশ্নের উত্তরঃ
আমরা মাল্টিমিটার দিয়া রেজিস্টেন্স মেপে ১০০ বিয়োগ করতে হবে। বিয়োগ ফলকে ০.৩৮ দিয়া ভাগ করতে হবে। তারপর যা পাওয়া যাবে তাই হবে সেন্টিগ্রেডে তাপমাত্রার মান। সমীকরণ = (Rt-100)/0.38 সেন্টিগ্রেড। যদি মেপে রেজিস্টেন্স এর মান পাই ১১০। তাহলে কাল্কুলেশন হবে (১১০-১০০)/০.৩৮৫=২৬ ডিগ্রি সেন্টিগ্রেড।

group tate sobai join how
05/08/2019

group tate sobai join how

06/08/2018
"FF EEE WORK"     সুধী!  আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসার সহিত জানানো যাচ্ছে যে,  "FF EEE WORK" নিয়ে এসেছে আপনাদের জন্য বিভিন...
03/05/2018

"FF EEE WORK"

সুধী! আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসার সহিত জানানো যাচ্ছে যে, "FF EEE WORK" নিয়ে এসেছে আপনাদের জন্য বিভিন্ন্ সামগ্রী।
যা আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। এখানে যে সমস্ত সুবিধা পাওয়া যায়
তা হলো
ডিজিটাল ঘড়ি, ডিজিটাল নামাযের সময় সূচী, ডিজিটাল ম্যাসেজ বোর্ড,
মারকিউ ম্যাসেজ বোর্ড, ডিজিটাল বিলবোর্ড, প্যানা বোর্ড, মুভিং বোর্ড ইত্যাদি সহ সব ধরণের ইলেকট্রনিক্স বোর্ড তৈরী করা হয়।
আমরা আরো যা সুবিধা দিয়ে থাকি
- IPS সোলার প্যানেল সহ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সার্ভিসিং।

যারা এসব পেতে আগ্রহী তারা যোগাযোগ করুন
মোবাইল: ০১৬৩২৬০৬২২৪ (রানা)
০১৯৪২৯৬৪৮৭৪ (হাসান)
ইমেইল: [email protected]

সৌজন্য : FF Electrical & electronics Engineering Work. ☺

ai gurir kaj ta amra korlam
29/04/2018

ai gurir kaj ta amra korlam

27/02/2018

যে কোন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং,ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। মোবাইল :০১৬৭৬৩৭২০৯৪

01/02/2018

Hello Everyone.. Assalamualaikum
Expert Electrical Engineering page a sobai like din.. ei khane Electrical er sob rokom kaj amora kore thaki.. expert Engineer abong technician dara korani hoy.. Electrical je kono problem er jonno amader ke Call korun.. 01676372094. email: [email protected]

Address

Dhaka
1000

Telephone

+8801676372094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Expert Electrical Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Expert Electrical Engineering:

Share

Category