BCS Preparation Supplement

BCS Preparation Supplement বিসিএস,ব্যাংক,প্রাইমারি,নিবন্ধন ও অন্যান্য সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সহজ করতে এই প্লাটফর্ম।

✍️✍️জুন, ২০২৫ এর সব সাম্প্রতিক একসাথে শেয়ার করা হলো।হ্যাপি রিডিং 💚💚
02/07/2025

✍️✍️জুন, ২০২৫ এর সব সাম্প্রতিক একসাথে শেয়ার করা হলো।
হ্যাপি রিডিং 💚💚

19/06/2025

✍️✍️✍️পূর্ণতায় ৪৫ তম BCS Viva : ৪৫টি পরামর্শ

মহান সৃষ্টিকর্তার স্মরণে ভাইভার পড়াশুনা শুরু করবেন। মনে রাখবেন, ৪৫ বিসিএস প্রিলিমিনারি ক্যান্ডিডেট ২ লাখ ৬৮ হাজার১১৯ জনের মধ্যে ১০ হাজার ৬৩৮ জন লিখিত পরীক্ষা দেবার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে তাদের মধ্যে মাত্র ৬৫৫৮ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । এই ৬৫৫৮ জন ক্যান্ডিডেট থেকেই জেনারেল ক্যাডার/ প্রত্যাশিত ক্যাডার পাবে,মোট ক্যাডার পদ: ২,৩০৯টি।
। তাই আপনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে নিজেকে শাণিত করুন।আপনার সফলতার পথে আমার পরামর্শ কিছুটা হলেও সহায়তা করবে- এই বিশ্বাস থেকেই এই লেখাটি আপনাদেরকে উৎসর্গ করলাম।

১. আউটফিট ও মানসম্মত পোশাক(Proper Dress Code) - এবারের ভাইভা যেহেতু গ্রীষ্মকালে শুরু হতে যাচ্ছে তাই Gents দের জন্য Formal পোশাকেই (স্যুট+ টাই+ টাই ক্লিপসহ)রেডি হয়ে যেতে হবে এটা বাধ্যতামূলক নয়, তবে সুন্দর আউটলুকসহ উপস্থাপনা খুবই গুরুত্ববহ। Ladies দের জন্য শাড়ী প্রেফারেবল বলেই মনে করেন সবাই,হালকা মেপআপ নেয়া যেতে পারে। তবে ভাইভা শীতকাল পর্যন্ত চলতে থাকলে কমপ্লিট ড্রেসকোড ফলো করতে হবে।
যেদিন/যে মাসে ভাইভা দেবেন সেই দিনের বাংলা মাস ও তারিখ, আরবি মাস ও তারিখ, ইতিহাসের আয়নায় সেই মাসে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনাসমূহ জেনে যাবেন অতি যত্নসহকারে।

২. বোর্ডে প্রবেশ- আপনাকে বিশ্লেষণ করা শুরু হবে প্রবেশপর্ব থেকেই । Greetings বিনিময় করে ধন্যবাদ দিয়ে আপনি নিজেই কৌশলে ভাইভা পরিবেশকে হালকা করে তুলতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে মনোযোগ দিয়ে প্রশ্ন শুনে ও বুঝে ধীরে ধীরে কথোপকথনের গভীরে প্রবেশ করুন।

৩. কথোপকথন ( বাংলায় প্রশ্ন করলে বাংলাতেই উত্তর, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতেই উত্তর দেবেন, টেকনিক্যাল ও বিষয়ভিত্তিক টার্ম ইংরেজিতেই বলা যাবে। যারা নিচুস্বরে কথা বলেন তারা একটু Voice Pitch ঠিক করে নেবেন, যারা স্বভাবতই জোরালো আওয়াজে কথা বলেন, তারা নরমাল হবার চেষ্টা করবেন।
আঞ্চলিকতা অবশ্যই পরিহার করতে হবে, বাংলা উচ্চারণ ঠিকভাবে করতে হবে , ইংরেজির ক্ষেত্রে Natural English বলবেন, আপনি যা - সেই সেরকম ভাবেই নিজেকে উপস্থাপন করবেন,মেকি ভাবে 'লেফাফা' ধারণ করবেন না। সাবলীলভাবে স্থিতধী হয়ে উত্তর করতে হবে।

৪. প্রশ্ন বৈচিত্র্য -
* Icebreaking Questions - Introduce yourself, Tell about your District, Tell about your Upazilla,
* Relate your cadre choice with academic subject etc.
* Cadrewise Questions
* Subjective Questions
* GK questions- BA, IA, Geography, Good Governance
** Critical Questions/ Understanding--- বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আপনি কি করবেন? Judicial Killing সমর্থন করেন কি না? ঘুষ খাবেন কি না? বিদেশি Delegates দের সামনে কীভাবে বাংলাদেশ সম্পর্কে তুলে ধরবেন? বাংলাদেশের দর্শন কী? করোনা পরিস্থিতি পরবর্তী বাংলাদেশের উন্নয়ন ভাবনা কেমন হওয়া উচিত? ইত্যাদি প্রশ্ন।
* Final greetings - সুন্দরভাবে নিজের কাগজপত্র নিয়ে, সম্মান জানিয়ে, পৃষ্ঠ প্রদর্শন না করে, সবিনয়ে, নিঃশব্দে প্রস্থান করা।

৫. প্রশ্ন বুঝে একটু সময় নিয়ে স্পষ্টভাবে উত্তর দেয়া, প্রশ্ন পুরোপুরি না শুনে উত্তর দিতে শুরু করবেন না। মাথা ঠাণ্ডা রেখে উত্তর দেবেন- মনে রাখবেন ভাইভাতে আপনাকে যে সময় রাখা হবে তার সর্বোত্তম ব্যবহার আপনাকেই করতে হবে। আপনাকে Impromptu and Extempore হতে হবে।

৬. নিজের সাবজেক্টের সাথে ---প্রশাসন /ফরেন/পুলিশ/কাস্টমস/ ট্যাক্স/ অডিট ক্যাডারের সম্পর্ক, এই কমন প্রশ্নের উত্তর ভালোভাবে রেডি করতে হবে। পঠিত বিষয়ের সাথে পছন্দের ক্যাডারের সরাসরি সম্পর্ক না থাকলেও অনেকে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে দেন যা না বলাই ভালো- বরং বলবেন এমন কথা যা বোর্ডের নিকট বিশ্বাসযোগ্য হওয়ার আগে আপনার নিজের কাছেই যেন প্রশস্তিদায়ক হয়।

৭. উত্তর প্রদানের ক্ষেত্রে স্মর্তব্য- নিজেকে নিয়ন্ত্রণে রাখা, জানতে হবে কোথায় থামতে হবে , প্রশ্নের উত্তরে কতটুকু বলবেন এটা সম্পর্কে খেয়াল রাখা,
পরিমিতিবোধ থাকা( Cut your answer according to your question)
*মুদ্রাদোষ --- হাত নাড়ানো, চোখের পাতা বার বার ফেলা, পা কাঁপতে থাকা, মাথা চুলকানো,
মুখে জড়তা কাজ করা/ তোতলানো/ আমতা আমতা করা, মেঝের দিকে তাকিয়ে/ ছাদের দিকে তাকিয়ে উত্তর দেয়া - এরকম বিষয়গুলো অবচেতনভাবে চলে আসলেও সর্বোচ্চ সতর্কভাবে ম্যানেজ করতে হবে, gesture & posture ঠিক রাখতে হবে। বোর্ডের বিজ্ঞ সদস্যদের সাথে Eye Contact ঠিক রাখতে হবে।
*** পরপর কয়েকটি প্রশ্নের না পারলেও সমস্যা নেই, এমন ক্ষেত্রে স্যাররা যদি প্রশ্ন করেন- আপনি কি নার্ভাস? এক্ষেত্রে উত্তর দিবেন জ্বি স্যার। এ সময় আপনাকে রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি করতে বলতে পারে আপনি সেই সুযোগটা নিবেন।
৮. উত্তর না পারা- এটা কীভাবে উপস্থাপন করবেন তা আগে থেকেই ঠিক করা- যেমন সরি স্যার, এটা আমার জানা নেই স্যার, এই মূহুর্তে মনে পড়ছে না- এভাবে বিনয়ের সাথে নিজেকে সাবমিসিভ হিসেবে তুলে ধরা, কখনোই মিথ্যা কথা বা আন্দাজে উত্তর দেবেন না। পরপর কয়েকটি প্রশ্ন না পারলেও ভড়কে যাবেন না, নিজেকে বলবেন' All is well'.
অবশ্যই একজন প্রার্থী সকল প্রশ্নের উত্তর পারবেন না, এটা কারো পক্ষে সম্ভবও না,তাই না পারা প্রশ্নেও আপনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করেন সেটাই আর্ট।

৯. আপনার নিজের সম্পর্কে, নিজ নামের অর্থ, শখ, বিশেষ গুণ, সম্পর্কে কী বলবেন তা আগে থেকেই রেডি করুন।
* নিজের সম্পর্কে বলতে বলা হলে অনেকেই প্রাগৈতিহাসিক কাহিনি শুরু করেন। এত বিষয় না বলে আপনি নিজের নাম, বাবা- মায়ের নাম, নিজ জেলা, সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি, এখন কি করছেন, কোন বিশেষ গুণ, Extra Currilcular Activities, Hobby ইত্যাদি থাকলে- এগুলো ২-৩ মিনিট সময়ের মধ্যে যাতে বলা সম্ভব হয়, তেমন ভাবে রেডি করুন।
* বাবার নামে সম্মান সূচক শব্দ 'জনাব' ব্যবহার করবেন।

১০. পঠিত বিষয়- নিজস্ব বিষয় সম্পর্কে কমন প্রশ্ন, টপিকস ভিত্তিক আইডিয়া নতুনভাবে ঝালিয়ে নিয়ে জেনে যেতে হবে, নিজের পঠিত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে আপনাকে পারতে হবে - এটাই প্রত্যাশিত।

১১. নিজ বিভাগ, জেলা, জেলা ব্রান্ডিং, উপজেলা, ইউনিয়ন, গ্রাম,
নিজ অঞ্চলের- প্রাকৃতিক সম্পদ, ফসল, নামকরা স্থান, নদ- নদী, বিখ্যাত খাবার, বিখ্যাত ব্যক্তিত্ব, নিজ এলাকার বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, কয়েকজন রাজাকারের নাম, মহান মুক্তিযুদ্ধের সময় আপনার জেলা কোন সেক্টরে ছিলো ইত্যাদি, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আপনার এলাকায় কোন শহীদ আছে কিনা এটা জেনে নেবেন।

১২. ক্যাডার চয়েস লিস্ট, Hierarchy- ১ম চয়েস ও ২য় চয়েস সম্পর্কে 'আদি থেকে উপান্ত' জেনে যাবেন, ৩য় চয়েস ও অন্যান্য চয়েস থেকেও পুঙ্খানুভাবে জানতে হবে। অন্য ক্যাডারগুলো থেকেও মৌলিক বিষয়গুলো জেনে যেতে হবে।
* জেনারেল ক্যাডারের ক্ষেত্রে শুধু ক্যাডারভিত্তিক নয়, পাশাপাশি আপনার পঠিত একাডেমিক বিষয় থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তাই কোন ভাবেই 'Achilles Heel' রাখা যাবে না।

১৩. বর্তমানে কোনো চাকুরিতে থাকলে সেই চাকুরি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে- প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন উইংয়ের কাজ ইত্যাদি। যদি কোন চাকুরিতে না থাকেন তাহলে এতদিন কী করেছেন- এমন প্রশ্নের উত্তরে কী বলা যায় তা আগে থেকেই রেডি রাখতে হবে। অবসর সময় কিভাবে কাটান? এমন প্রশ্নের উত্তরও সাজিয়ে রাখা উচিত।

১৪. নিজ বিশ্ববিদ্যালয়/ কলেজ, প্রতিষ্ঠাকাল, হল/ হলের নামকরণ সম্পর্কে, অনুষদ/বিভাগ সম্পর্কে, বিখ্যাত শিক্ষকগণ সম্পর্কে জানতে হবে বিস্তারিতভাবে, বিশ্ববিদ্যালয়ের আশে পাশে বিখ্যাত স্থান, বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থাপিত ভাস্কর্য সম্পর্কেও ধারণা রাখুন।

১৫. প্রতিনিয়ত পত্রিকা থেকে চলমান বিষয়গুলোর উপর চোখ রাখুন, বিশ্লেষণধর্মী আর্টিকেল ও সম্পাদকীয় মনোযোগ সহকারে পড়ুন। অর্থনীতি পাতা, আন্তর্জাতিক পাতা, এমনকি খেলাধুলাসহ শিল্প সংস্কৃতির বিষয়গুলোতে নজর রাখুন।

১৬. সাধারণ জ্ঞান পর্বঃ
ভূগোল - প্রিলিতে যা পড়েছেন তা আবার পড়ুন- ম্যাপ সম্পর্কে, দেশের অবস্থান, প্রণালী, সাগর, উপসাগর, দ্বীপ, চ্যানেল, ক্যানেল, Bay and Gulf, ভূরাজনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতেই হবে।

১৭. বাংলাদেশ বিষয়াবলি- প্রিলিতে যা পড়েছেন তা আবার পড়ুন।
* ইতিহাস- আলেকজান্ডার দ্য গ্রেট থেকে--- ১৯৪৭ পর্যন্ত, মোঘল আমল, নবাবি আমল, ছোট ছোট ঘটনা( মাৎস্যন্যায়, কপালের নাম গোপাল বলা হয় কেন? তুঘলকি কাণ্ড বলা হয় কেনো, মগের মুল্লুক কি? নবরত্ন কারা...), গুরুত্বপূর্ণ সাল ও সংশ্লিষ্ট ঘটনা।
বিশেষ গুরুত্ব দিয়ে ১৯৪৭-১৯৭১ পর্যন্ত বিভিন্ন ঘটনা ও প্রেক্ষাপট।

১৮.১৯৫২ সাল, ১৯৬৬ সালের 6 points, ১৯৬৯ সাল, ১৯৭০ সালের নির্বাচনী ফলাফল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, তারিখসহ ১৯৭১
(মার্চ- ডিসেম্বর) সালের ঘটনা প্রবাহ।
*** মুজিবনগর সরকারের গঠন তথা বেসামরিক প্রশাসনের ভূমিকা।
*** মুজিবনগর সরকারে সিভিল সার্ভিস সদস্যগণের ভূমিকা।
*** সেক্টর ও অন্তর্ভুক্ত অঞ্চল, সেক্টর কমান্ডারদের নাম।
*** বীরশ্রেষ্ঠদের সম্পর্কে বিস্তারিত।
* ১৯৭৫, ১৯৮১, ১৯৯০, ১৯৯৬, ২০০৮, ২০২৪ সালের ঘটনাবলি
১৯. সংবিধান- বিশেষ কিছু অনুচ্ছেদ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, পিএসসি, নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনী, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে।
*** বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের কত নং অনুচ্ছেদে ছিলো??? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে সাম্প্রতিক বিবেচনা সমূহ কি কি? এ ধরণের প্রশ্নও করা হতে পারে।
* প্রজাতন্ত্রী বা গণপ্রজাতন্ত্রী নামের পরিবর্তে জনগণতন্ত্রী বা গণতন্ত্রী বাংলাদেশ নামসমূহ কেন প্রস্তাব করা হচ্ছে?
২০. সরকার ব্যবস্থা, সচিবালয়, মন্ত্রণালয় - কমপক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় -অর্থ মন্ত্রণালয়- স্বরাষ্ট্র মন্ত্রণালয়- পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো জানতেই হবে, অধিদপ্তর, পরিদপ্তর, স্থানীয় সরকার ব্যবস্থা ইত্যাদি জানতে হবে।
* সচিবালয় নির্দেশমালা ২০২৪ একটু দেখে রাখতে পারেন। এখান থেকে মন্ত্রণালয়, বিভাগ, উইং, ব্রাঞ্চ সেকশন ইত্যাদি ভালো ভাবে জানা যাবে।
* Warrent of Precedence সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
*** Rules of Business, Allocation of Business ইত্যাদি।

২১. অর্থনীতির কিছু সূচক, GDP, Per Capita Income, Inflation, NEC & ECNEC, Tax Revenue and Non-Tax Revenue, Land Development Tax, ADP, LDC graduation, Social Safety Nets এগুলো নিখুঁতভাবে জেনে নিতে হবে। Macroeconomics Indicators ,At a glance Budget 2025-26.

২২.
*** কয়েকজন বিখ্যাত নেতার অবদান ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে বিস্তর জানতে হবে। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ, প্রধান উপদেষ্টার কার্যালয় Website এ খুঁজে পাবেন-মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ, এগুলোতে সুন্দরভাবে ব্যাখ্যাসহ জানতে হবে।

২৩. equality, equity,
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়/ ক্যাডার যার মন্ত্রণালয় তার বিষটির বাস্তবভিত্তিক ব্যাখ্যা ,
উপসচিব পদে ৭৫/২৫ নাকি ৫০/৫০ কেনো?

*** জাতিসংঘের মহাসচিব এর বাংলাদেশেআগমন, আলোচনার বিষয়বস্তু

** রোহিঙ্গা সমস্যার সাম্প্রতিক সমাধানের পথসমূহ
** বাংলাদেশ - মায়ানমার ভূগোল ও রাজনীতি।
* ইরানের পূর্ণাঙ্গ ভৌগোলিক রাজনৈতিক অর্থনৈতিক হালচাল।

২৪. বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিক বিষয়াবলি- অর্থনীতি, পুরস্কার, খেলাধূলা, চলমান সমস্যা- জ্বালানি সমস্যা, রোহিঙ্গা সমস্যা, সীমান্ত সমস্যা, বাণিজ্য ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের তুলনামূলক চিত্র।

২৫. SDG, e-Governance, National Integrity Strategy( NIS), Fourth Industrial Revolution, Vision 2041, 8th Five Years Plan, COVID-19, Budget, Everything including Income and Expenditue, Economic Review, Economic Diplomacy, Demographic Dividend এগুলোসহ যে কোন চলমান বিষয় সম্পর্কে বিশদভাবে জানতে হবে।

২৬. আন্তর্জাতিক বিষয় -
প্রিলিতে যা পড়েছেন আবার পড়তে হবে, উল্লেখযোগ্য সাল ও ঘটনা পড়তেই হবে,
* সাম্প্রতিক সম্মেলন
* বিশ্বব্যাপী বিরাজমান সমস্যা --- ইউক্রেন- রাশিয়া যুদ্ধ, দক্ষিণ চীন সংকট, মধ্যপ্রাচ্য সংকট, ইরান ইজরায়েল, ইজরায়েল প্যালেস্টাইন, ইত্যাদি।
* P-5, G-7, G-20
* SARRC, BIMSTEC, ASEAN, OIC, NAM etc
* UN charter- selected sections
*Vienna Convention on Diplomatic Relations-1961
* Latest G-7 Summit and Russia Context

২৭. জেলা প্রশাসকের দায়িত্ব ও কার্যাবলি, ২০১১; পিআরবি - কিছু সিলেক্টেড ধারা; সিআরপিসি- কিছু সিলেক্টেড ধারা, সাক্ষ্য আইন, মোবাইল কোর্ট আইন ২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ , সড়ক পরিবহন আইন ২০১৮ ইত্যাদি।

২৮. জাতীয় তথ্য বাতায়ন- থেকে নিয়মিতভাবে তথ্যাবলি জেনে নেয়া বিশেষ করে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, সিটি কর্পোরেশন, পৌরসভা, গ্রাম।
*** সিটি কর্পোরেশনের প্রশাসক, পৌরসভার প্রশাসক উপজেলা পরিষদের প্রশাসক ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে কেনো?

২৯.
*** অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য ও চ্যালেঞ্জেসমূহ ইত্যাদি।
*** নবগঠিত রাজনৈতিক দল
** রাজনৈতিক দলের দায়িত্ব ও কার্যাবলি কি কি
* ঐক্যমত কমিশনের কাজ ,কোন কোন বিষয়ে এখন বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত হতে
পারছে না এবং কেনো?

৩০. কিছু সংজ্ঞা- সরাসরি উত্তর---Leadership, Administration, Management, লুথারগুলিকের POSDCORB, শাসন ও প্রশাসন, Manager and Administrator এর পার্থক্য, সুশাসন, সরকার, সংস্কৃতি, সুশীল সমাজ, শুদ্ধাচার, ডিপ্লোম্যাসি,আমলাতন্ত্র, উন্নয়ন প্রশাসন, দুর্নীতি, মানি লন্ডারিং, ট্যাক্স,কাস্টমস, ভ্যাট- ইত্যাদি ট্যু দ্য পয়েন্ট উত্তর দিতে হবে।
* NBR and Recent Decisions
* সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ নিয়ে আপনার মতামত

৩১. সাহিত্য বিষয়ক প্রশ্ন, মুক্তিযুদ্ধ/উনসত্তরের গণঅভ্যুন্থান/ভাষা আন্দোলন/ দেশভাগ/ তেতাল্লিশের দুর্ভিক্ষ / তেভাগা আন্দোলনের সাহিত্য,
*** কবিতা, উপন্যাস, সাহিত্যিক উক্তি, সংস্কৃতিমনা
মানসিকতা,
চলচ্চিত্র ইত্যাদি।
*** স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান, জাতীয় চেতনা ধারণকারী এগুলো না জানলে বিপদ হলেও হতে পারে। তাই পড়ার তালিকায় এগুলো রাখতে ভুলবেন না।
*** জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বিভিন্ন পর্যায়ে, স্লোগান সমূহ, সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের জন্য যা যা করা হচ্ছে তার বিবরণ জানা।

৩২. বিপিএসসি’র আশে পাশের অফিস সমূহ সম্পর্কে অবস্থান জানবেন- যেমন NILG প্রতিষ্ঠানটি বিপিএসসি এর পাশেই অবস্থিত ,এটা সম্পর্কে অনেক বইতেই আলোচনা নেই ,তাই আসল কথা হলো আপনার দৃষ্টি প্রসন্ন রাখুন, আশেপাশে নজর রাখুন।

৩৩. কিছু শব্দগত দিক খেয়াল রাখবেন- এখন থেকে প্রাকটিস করবেন; যেমন- মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাগণ, সচিব মহোদয়, আইজিপি মহোদয়, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে কথা বললে মাধুর্য বাড়বে বৈ কমবে না।

৩৪. প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাগণ, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানগণ সম্পর্কে বিস্তারিত জানতে হবে,

** ১১ টি বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট গুগল থেকে সামারি দেখে নেবেন - জনপ্রশাসন সংস্কার কমিশনের সারমর্ম, পুলিশ সংস্কার কমিশনের সারমর্ম, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সারমর্ম,নির্বাচন সংস্কার কমিশনের সারমর্ম , স্থানীয় সংস্কার ব্যবস্থা সংস্কার কমিশন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে।
*** সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ, থ্রি জিরো তত্ত্ব,

ডঃ মুহাম্মদ ইউনূস সম্পর্কে গুগলে প্রোফাইল থেকে বিস্তারিত, তাঁর লেখা বইসমূহ

৩৫. In Aid to Civil Power - সামরিক বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সমূহ

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সেনাবাহিনীর কমিশন অফিসারদের যেসব ধারায় ম্যাজিস্ট্রেটিয়াল পাওয়ার দেওয়া হয় সেগুলোর প্রতি দৃষ্টি দেয়া

বিপ্লব , গণঅভ্যুত্থান, প্রতি বিপ্লব
মব জাস্টিস,
অন্তর্বর্তীকালীন সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের পার্থক্য ,
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার
ইতিহাস ও সাম্প্রতিক

৩৬. বাংলাদেশের বিভিন্ন ঘটনা- Art of Triumph, ৩৬ জুলাই/৫ আগষ্ট, ১০ জানুয়ারি, ১৭ মার্চ, ১৭ এপ্রিল, ১৭ মে, জেল হত্যা, ৩ নভেম্বর, ৭ নভেম্বর, ২১ আগস্ট ইত্যাদি বিষয়ে জানবেন।
৩৭.
বাংলাদেশ চীন সম্পর্ক প্রধান উপদেষ্টার চীন সফর,
BIMSTEC এ বাংলাদেশের উপস্থিতি, নরেন্দ্র মোদী ও প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসের বৈঠক,
অপরাধী প্রত্যর্পণ চুক্তি,

বাংলাদেশের যেসব আন্তর্জাতিক সংস্থার HQ রয়েছে সেগুলোর বিস্তারিত,
RRRC সম্পর্কে,
ট্রাম্পের ইসরাইল নীতি, অভিবাসন নীতি, শুল্কনীতি,চীনের সাথে বাণিজ্য যুদ্ধ,

*** বাংলাদেশের ভূকৌশল গত দিক- সেন্টমার্টিন, ফেনী, পার্বত্য চট্টগ্রাম

***বাংলাদেশে এনজিও সমূহের ভূমিকা
*** এলডিসি গ্রাজুয়েশনের ফলে সমস্যা সমূহ ও সম্ভাবনা সমূহ।
***সীমান্ত হত্যা, গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন, তিস্তা চুক্তি ইত্যাদি

৩৮. কোচিং করতে পারলে ভালো হয়, মডেল ভাইভা থেকে নিজেকে আরো ঝালিয়ে নেয়া যেতে পারে, বাসায় প্রাকটিস করবেন, নিজেকে সময় দেবেন, প্রতিনিয়ত Self- development করতে হবে। কর্মকর্তাসুলভ বৈশিষ্টাবলি নিজের ভিতরে, কথায়-চলনে-বলনে ফুটিয়ে তুলতে হবে।

৩৯. গ্রুপ করে পড়তে পারলে ভালো হয়, প্রাকটিস সেশনে কমপক্ষে ভাইভা আলোচনা - একজন বলবেন আরেকজন শুনবেন, আবার ভুলত্রুটিগুলো ধরিয়ে দিতে হবে এমন হলে নিজেকে শোধরানোর সুযোগ থাকে যা আপনার ভাইভার দিনে অনেক কাজে আসবে।

৪০. যখন ভাইভা চলবে তখন আগে যাদের ভাইভা হয়েছে- পিএসসি গেট থেকে তাদের ভাইভা প্রশ্ন/ ' ভাইভা বোর্ড-প্রশ্ন' সংগ্রহ করা ও আলোচনা করে সমাধান করবেন এবং মনে রাখবেন- কিছু প্রশ্ন নতুন হলেও বেশিরভাগ প্রশ্নই আগে জিজ্ঞাসিত হয়েছে, Classical।
পিএসসি গেট থেকে প্রাপ্ত প্রশ্নগুলোর সবগুলোর সমাধান নিজে না পারলে বন্ধুদের সহায়তা নিন।

৪১. আপডেট থাকা, দৈনিক পত্রিকা পড়া, সাম্প্রতিক ঘটনাবলির উপর সূক্ষ্ম ধারণা রাখা( কিশোর গ্যাং, দ্রব্যমূল্য, অর্থনীতির চ্যালেঞ্জ- মুদ্রাস্ফীতি, জিডিপি, বাজেটের আকার এবার ছোটো হলো কেনো?)
* Israel - Iran- USA Activities in recent context

৪২. কিছু বই পড়া থাকবেই হবে- মহামান্য রাষ্ট্রপতির কোন বই থাকলে, মাননীয় প্রধান উপদেষ্টার রচিত বই,
* ভাষা আন্দোলনের বই
* একাত্তরের দিনগুলি
* নাগরিকদের জানা ভালো
* আরেক ফাল্গুন
* যখন পুলিশ ছিলাম
* সংবিধান (সরকারিভাবে ছাপানো), ব্যাখ্যাসহ
* ভারত স্বাধীন হলো
* তিনটি সেনা অভ্যুন্থান ও কিছু না বলা কথা
* 'মা' উপন্যাস- আনিসুল হক
* আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি হালিম স্যার
* রাজনীতিকোষ
* ডঃ রেহমান সোবহান স্যারের দু একটি বই/ বইয়ের নাম জানা থাকা ভালো।
ইত্যাদিসহ আপনি ইতোমধ্যে পড়ে ফেলেছেন এমন বইগুলো থেকে আরেকবার চুম্বক অংশ গুলো চোখ বুলিয়ে নেবেন। আপনার পছন্দের পঠিত বইগুলোর উপর দখল রাখুন।

৪৩. তাৎক্ষণিক প্রশ্ন!!!
*** 'ভাষণ দেয়া'---কোন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে ৫ মিনিট মনোমুগ্ধকর বক্তৃতা করার প্রাকটিস করা।
*** কোন স্থানে Mob Control এর জন্য/ ঈদগাহে/ বৈশাখী মেলা পরিদর্শনে গিয়ে/ পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে উপস্থিত বক্তৃতা ইত্যাদি।

৪৪. ভাইভা সহায়িকা হিসেবে প্রচলিত কিছু বই -
কনফিডেন্স ভাইভা বই,( সব ক্যাডারের জন্য এই একটা বইতে চুম্বক আলোচনা আছে), মিলন'স বিসিএস ভাইভা হ্যান্ডবুক, নীলক্ষেত থেকে অনেক বই দেখে আপনার পছন্দমতো কিনতে পারেন।
* ক্যাডারভিত্তিক বই---অ্যাসিউরেন্স/ ওরাকল/ জামিল'স ভাইভা গাইড
* সময় থাকলে আপনার নিজ এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদ কমপ্লেক্স ঘুরে দেখা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ঘুরে আসা, জেলা পুলিশ সুপারের কার্যালয়, থানা, বিট ইত্যাদি ঘুরে আসা- বাস্তব অভিজ্ঞতা পাওয়া যাবে।
**জয়কলি ভাইভা বইটাতে বিগত বিসিএস ভাইভার অনেক প্রশ্নের সমাধান রয়েছে। অন্ধভাবে উত্তর মুখস্থ না করে যাচাই বাছাই করে উত্তর মনে রাখার চেষ্টা করবেন।

৪৫. শরীর- স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। কারণ সারা জীবনের পরিশ্রমকে মূল্যায়নের ক্ষেত্রে ভাইভার ১৫-২০ মিনিট নিশ্চায়ক হিসেবে কাজ করুবে, এটাই মূল বিষয়। তাই সুস্থ থাকুন, আপনার সময়কে বরকতময় করে তুলুন, মা- বাবার থেকে প্রতিনিয়ত দোয়া নিন, আপনি নিজে- একান্তে মহান আল্লাহর নিকট উত্তম রিজিকের প্রার্থনা করুন।মেধাবীরা ব্যর্থ হতে পারে পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না, ইনশাআল্লাহ আপনিও ব্যর্থ হবেন না।

[ সামগ্রিক প্রস্তুতি নিতে আপনাকে অনেক বিষয় টাচ করে লেখাপড়া এগিয়ে নিতে হবে।এই পোস্টটিতে ক্যাডার ভিত্তিক আলোচনা না করে সম্যক ধারণা দেবার নিমিত্ত আলোচনা করেছি। আমিও বিভিন্ন গ্রুপে সংযুক্ত ছিলাম, নোটপত্র পেয়েছি, পিডিএফ পেয়েছি, উপকৃত হয়েছি- সেই দায়বদ্ধতা থেকেই এই লেখাটির প্রয়াস। আপনারা নিজস্ব পরিকল্পনা মাফিক আগাবেন, আমাদের পরামর্শ আপনাদের 'ফাইন টিউনিং' করতে সহায়ক হবে।

©M S Pervez

18/06/2025

আলহামদুলিল্লাহ ৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ। সকলের কাছে দোয়া প্রার্থী🤲

22/05/2025

✍️✍️ জীবনে চলার পথে সফল হতে হলে প্রত্যেকেরই বেশ ঝড় ঝঞ্জাট পাড় করেই সফলতার ফল ছুঁইতে হয়। বাস্তব জীবনে অনুসরন করার মতো কিছু অভিজ্ঞতা জানা যাক আজ। যেগুলো অনেকের পথচলার পাথেয় হতে পারে!

১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।

২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৩. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও মারাত্মক।

৪. সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম, ৪% অনুপ্রেরণা আর ১% ভাগ্যের যোগফল।

৫. পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয়। অন্যদিকে, বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়।

৬. "End" মানে সবকিছু শেষ নয়, "End" শব্দের অর্থ হচ্ছে "Efforts never die" অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ।

৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনই কোনো কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না।

১০. "NO" শব্দের অর্থ "না" নয়। "NO" মানে হলো "Next Opportunity" বা পরবর্তী সুযোগ।

১১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর।

১২. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়।

১৩. সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়।

১৪. আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা, তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন।

১৫. মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে।

১৬. ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন।

১৭. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয়।

১৮. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের কতটা কাছাকাছি আছেন। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না।

১৯. রাগ আপনার এক নম্বর শত্রু, এটাকে আসতে দিন, যেতে দিন, কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না।

২০. প্রতিদিন কিছুটা সময় গুরুজনদের সাথে কাটান, গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

২১. আপনি সফল না হলে কেউই আপনার ব্যর্থতার গল্প শুনবে না।

২২. আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাবে না।

২৩. আপনি সবাইকে খুশি করতে পারবেন না, এবং যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি আপনার নিজস্বতাকে হারাবেন।

২৪. আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। কার কাছে আপনি কতটুকু প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর।

২৫. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

হ্যাপি রিডিং ❤️

✍️✍️৪৮ তম বিশেষ বিসিএস এর ডাক্তারদের( স্বাস্থ্য ক্যাডার) এর সিলেবাস নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে পিএসসি।💥সাধারণ শিক্ষা...
21/05/2025

✍️✍️৪৮ তম বিশেষ বিসিএস এর ডাক্তারদের( স্বাস্থ্য ক্যাডার) এর সিলেবাস নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে পিএসসি।

💥সাধারণ শিক্ষার মান বন্টন -১০০
১. বাংলা-২০
২. ইংরেজি-২০
৩.বাংলাদেশ বিষয়াবলি-২০
৪.আন্তর্জাতিক বিষয়াবলি-২০
৫.গাণিতিক যুক্তি-১০
৬.মানসিক দক্ষতা-১০

💥 মেডিকেল বিজ্ঞান ⎯ ১০০ নম্বর

1) Part - i: Pre and Para Clinical ⎯ ৫০ নম্বর
➝ Anatomy ⎯ ১২ বম্বর
➝ Physiology ⎯ ৮ নম্বর
➝ Bio-Chemistry ⎯ ৫ নম্বর
➝ Pharmacology ⎯ ৫ নম্বর
➝ Forensic Medicine & Toxicology ⎯ ৫ নম্বর
➝ Community Medicine & Public Health ⎯ ৫ নম্বর
➝ Pathology ⎯ ৫ নম্বর
➝ Microbiology ⎯ ৫ নম্বর

2) Part - ii: Clinical ⎯ ৫০ নম্বর
➝ Medicine ⎯ ১৭ নম্বর
➝ Surgery ⎯ ১৭ নম্বর
➝ Obstetrics and Gynaecology ⎯ ১৬ নম্বর
হ্যাপি রিডিং 💚

✍️✍️মে মাস অবধি পঁচিশ সালের বিগত পাঁচ মাসের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির টপ টু বটম সাম্প্রতিক সাধারণ জ্ঞানের সংক্ষিপ...
19/05/2025

✍️✍️মে মাস অবধি পঁচিশ সালের বিগত পাঁচ মাসের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির টপ টু বটম সাম্প্রতিক সাধারণ জ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন গুলো একসাথে শেয়ার করা হলো!!
আশা করি এই গুলোই সাম্প্রতিক এর মেজরিটি অংশ কাভার করবে!
হ্যাপি রিডিং ❤️

Arts Faculty, DU কতৃক নেওয়া ব্যাংক নিয়োগ পরীক্ষার সর্বশেষ অনুষ্ঠিত পরীক্ষাগুলোর ১২ সেট  বিগত প্রশ্ন উওরসহ একসাথে শেয়ার ক...
02/05/2025

Arts Faculty, DU কতৃক নেওয়া ব্যাংক নিয়োগ পরীক্ষার সর্বশেষ অনুষ্ঠিত পরীক্ষাগুলোর ১২ সেট বিগত প্রশ্ন উওরসহ একসাথে শেয়ার করা হলো।
হ্যাপি রিডিং ❤️

BIBM কতৃক নেওয়া সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার সর্বশেষ অনুষ্ঠিত  ১০ সেট প্রশ্ন একসাথে শেয়ার করা হলো। সিনিয়র অফিসার (জব আই...
30/04/2025

BIBM কতৃক নেওয়া সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার সর্বশেষ অনুষ্ঠিত ১০ সেট প্রশ্ন একসাথে শেয়ার করা হলো।
সিনিয়র অফিসার (জব আইডি ১০২০১)এর পরীক্ষা যেহেতু আগামী ১৬ ই মে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার এক্সাম টেকার বিআইবিএম । তাই বিআইবিএম এর বিগত প্রশ্ন গুলো প্রস্তুতির জন্য হেল্প ফুল হবে।
হ্যাপি রিডিং ❤️

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার বিগত বছরগুলোতে আসা প্রশ্ন গুলো দেখে নিন। যেহেতু বিআরডিবি র বড় ...
28/04/2025

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার বিগত বছরগুলোতে আসা প্রশ্ন গুলো দেখে নিন। যেহেতু বিআরডিবি র বড় নিয়োগ সার্কুলার এর আবেদন রিসেন্টলি শেষ হয়েছে খুব তাড়াতাড়িই পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
হ্যাপি রিডিং ❤️

💥💥 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ:👉পোস্ট সংখ্যাঃ ২৫...
22/03/2025

💥💥 প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ:

👉পোস্ট সংখ্যাঃ ২৫৫টি
👉 আবেদন ফীঃ ২০০/-, ১০০/- ও ৫০/- টাকা
👉 আবেদন শুরুঃ ৬ এপ্রিল ২০২৫
👉 আবেদনের শেষ তারিখঃ ২০ এপ্রিল ২০২৫
⭐⭐ এনএসআই এর সহকারী পরিচালক, ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার, ফিল্ডস্টাফ,ওয়ারলেস অপারেটর,হিসাবরক্ষক পদসমূহের বিগত বছরগুলোতে আসা সব প্রশ্ন একসাথে দেওয়া হলো
💥 প্রিলি, লিখিত ও ভাইভা মোট তিন ধাপে চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণ হয়। পরীক্ষার মান বন্টন ও সিলেবাস কমেন্ট সেকশনে দেওয়া আছে।
হ্যাপি রিডিং ❤️

✍️✍️৭৫৬০ শূন্যপদে চলমান পঁচিশটা নিয়োগ  সার্কুলার এর আবেদনের লিংক একত্রে দেওয়া হলো। =================📌খাদ্য অধিদপ্তর- htt...
13/03/2025

✍️✍️৭৫৬০ শূন্যপদে চলমান পঁচিশটা নিয়োগ সার্কুলার এর আবেদনের লিংক একত্রে দেওয়া হলো।
=================
📌খাদ্য অধিদপ্তর- http://dgfood.teletalk.com.bd/
📌পিএসসি নন ক্যাডার (বিভিন্ন পদ)- http://bpsc.teletalk.com.bd/ncad/home.php
📌বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-http://emrd.teletalk.com.bd/
📌স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়- http://hsd.teletalk.com.bd/
📌অর্থ মন্ত্রণালয়- http://mof.teletalk.com.bd/
📌বাংলাদেশ সমরাস্ত্র কারখানা- http://bof.teletalk.com.bd/
📌বস্ত্র ও পাট মন্ত্রণালয়- http://motj.teletalk.com.bd/
📌বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন- http://biwtc.teletalk.com.bd/biwtc/
📌কারা অধিদপ্তর- http://prison.teletalk.com.bd/
📌প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এমইএস- http://mes.teletalk.com.bd/
📌বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী- https://ansarvdp.gov.bd/
📌পোস্ট মাস্টার জেনারেল (দক্ষিণাঞ্চল)- http://pmgsc.teletalk.com.bd/
📌সমন্বিত ব্যাংক অফিসার (আরসি)- https://erecruitment.bb.org.bd/
📌কারিগরি শিক্ষা অধিদপ্তর- http://dtev.teletalk.com.bd/
📌জেনারেল ম্যানেজার ডাক জীবন বীমা, রংপুর- http://pliwc.teletalk.com.bd/
📌বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- http://bida.teletalk.com.bd/
📌বাংলাদেশ নৌবাহিনী (অসামরিক)- http: bndcp.teletalk.com.bd/
📌অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়- http://ird.teletalk.com.bd/
📌পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া- http://rda.teletalk.com.bd/
📌বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন- http://bcic.teletalk.com.bd/
📌পানি উন্নয়ন বোর্ড- https://jobs.bwdb.gov.bd/
📌সিভিল সার্জন কার্যালয়, কুষ্টিয়া- http://cskushtia.teletalk.com.bd/
📌সিভিল সার্জন কার্যালয়, মানিকগঞ্চ- http://csmanikganj.teletalk.com.bd/
📌সিভিল সার্জন কার্যালয়, গোপালগঞ্জ- http://csgop.teletalk.com.bd/
@বিদ্যাবাড়ি

Teletalk Recruitment Program. Teletalk Government Job Recruitment, Powered by Alljobs.

Address

Old Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BCS Preparation Supplement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category