বিপ্লবী ছাত্র মৈত্রী- Revolutionary Student Unity ১৯৮০

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিপ্লবী ছাত্র মৈত্রী- Revolutionary Student Unity ১৯৮০

বিপ্লবী ছাত্র মৈত্রী- Revolutionary Student Unity  ১৯৮০ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিপ্লবী ছাত্র মৈত্রী- Revolutionary Student Unity ১৯৮০, Political organisation, 42/1 Shegunbagicha, 4th Floor, Dhaka.

কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের সন্তানের শিক্ষার অধিকার আদায়ের জন্য বিজ্ঞানভিত্তিক, একমুখী, জনগণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা তথা জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামরত একটি মার্কসবাদী-লেনিনবাদী-মাও চিন্তাধারার ছাত্র-গণসংগঠন

দেশের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আফসারের মৃত্যুতে বিপ্লবী ছাত্র মৈত্রীর গভীর শোক।
31/05/2026

দেশের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আফসারের মৃত্যুতে বিপ্লবী ছাত্র মৈত্রীর গভীর শোক।

শহীদ জামিল আকতার রতনের ৩৮তম শহীদ দিবসে রাজশাহী মেডিকেল কলেজে তার সমাধীস্থলে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক ও বর্তমান নেতাকর...
31/05/2026

শহীদ জামিল আকতার রতনের ৩৮তম শহীদ দিবসে রাজশাহী মেডিকেল কলেজে তার সমাধীস্থলে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক ও বর্তমান নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

১৯৮৮ সালের এই দিনে ঘাতক ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্র মৈত্রীর তৎকালীন সভাপতি ডা. জামিল আকতার রতনকে নির্মমভাবে হত্যা করে।

শ্রদ্ধার অর্ঘ্যে স্মরণ করি শহীদ জামিলের স্পর্ধা ও লড়াইকে!

৩১ মে ২০২৬, রাজশাহী মেডিকেল কলেজ

আজ ৩৮তম শহীদ জামিল দিবস! ৩১মে ১৯৮৮, স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে উত্তাল ছাত্র সমাজ। এরশাদের রাষ্ট্রধর্ম ইসলামের বিল এ...
30/05/2026

আজ ৩৮তম শহীদ জামিল দিবস!

৩১মে ১৯৮৮, স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে উত্তাল ছাত্র সমাজ। এরশাদের রাষ্ট্রধর্ম ইসলামের বিল এই আন্দোলনকে আরও বিস্ফোরিত করে। এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলো ছাত্র মৈত্রী। রাজশাহী অঞ্চলে এরশাদ বিরোধী আন্দোলন ও রাষ্ট্রধর্ম বিল বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন তৎকালীন ছাত্র মৈত্রী রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি জামিল আখতার রতন।

এমন সময়েই রাজশাহী মেডিকেল কলেজের হোস্টেলের কিছু 'ইসলামী ছাত্র শিবির' কর্মীদের সাথে অস্ত্রসস্ত্রসহ বিপুল সংখ্যক বহিরাগত 'ইসলামী ছাত্র শিবির' কর্মী অবস্থান নেয়। রাতে তারা ক্যাম্পাসের কলাপসিবল গেইট বন্ধ করে সেই বহিরাগতদের সাথে নিয়ে অস্ত্রসজ্জিত হয়ে "ধর ধর" বলে মিছিল করতে থাকে। এমন পরিস্থিতিতে 'ছাত্র সংগ্রাম পরিষদের' স্মারকলিপির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলে বসে রাজশাহী মেডিকেলের শিক্ষককেরা। মিটিং শেষে তারা মেইন হোস্টেল সরেজমিনে দেখতে যান। কিন্তু হোস্টেলে ঢোকার মুখে বাধা হয়ে দাঁড়ায় শিবির কর্মীরা, তারা শিক্ষকদের হোস্টেলে ঢুকতে দেয় না, কয়েকজন বহিরাগত তর্ক শুরু করে দেয় শিক্ষকদের সাথে। ছাত্র মৈত্রী, রাজশাহী মেডিকেল শাখার সভাপতি জামিল আখতার রতন ছিলেন শিক্ষকদের পেছনে; তিনি তখন বলেন, "এই যে স্যার, এরা বাহিরের লোক।"

ঠিক তখনই শিবির কর্মীদের থেকে একটা তীব্র হুইসেল বেজে ওঠে, এটাই ছিলো তাদের সংকেত। সাথে সাথে "নারায়ে তাকবির, আল্লাহু আকবর" ধ্বনিতে কেঁপে ওঠে হোস্টেলটি। মুহূর্তের সাথে কয়েকশো বহিরাগত ইসলামী ছাত্র শিবির কর্মী প্রাণঘাতী অস্ত্র নিয়ে হোস্টেলের নিচে নেমে আসে, ধাওয়া করে নিরস্ত্র ছাত্রনেতা জামিল আখতার রতনকে। যিনি অনেক দিন ধরেই ইসলামী ছাত্র শিবির হত্যার হিট লিস্টের তালিকায় এক নম্বরে ছিলো। তারা তাকে ধাওয়া করতে করতে একসময় তলোয়ার নিয়ে ঝাপিয়ে পড়ে। তলোয়ার দিয়ে কমরেড জামিল আখতার রতনের পেট ও পিঠ এফোড়-ওফোড় করে দিতে থাকে শিবির কর্মীরা। তখন হয়তো জামিল আখতার রতন মাটিতে পড়ে গিয়ে এফোড়-ওফোড় হয়ে যাওয়া পেট চেপে ধরেছিল, রক্ত পড়ছিল অবিরাম। মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন কমরেড জামিল এমন সময় তার মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে আঘাত করে জামিলের মাথা থেতলে দেয় ঘাতকরা। হয়তো তখনও জামিল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাই, হয়তো তিনি তখনো তার বুজে যাওয়া চোখেও অস্পষ্টভাবে দেখছেন। তিনি দেখছেন তাকে হত্যা করার উল্লাসে ফেটে পড়ছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা, হত্যা শেষে এবার তারা একজন আরেকজনের সাথে আলিঙ্গন করে, বুক মেলায়, আর মুখে তীব্র সুরে উচ্চারণ করতে থাকে "নারায়ে তাকবির আল্লাহু আকবার"।

এই দৃশ্য দেখতে থাকেন রাজশাহী মেডিকেল কলেজের ৩৫ জন শিক্ষক, দেখে সাধারণ শিক্ষার্থীরা। এক অকুতোভয় দুঃসাহসী বামপন্থী ছাত্রনেতা, রাষ্ট্রধর্ম বিল বিরোধী আন্দোলনের নেতা হত্যার আনন্দে এবার ধর্মীয় ফ্যাসিস্ট রাজনৈতিক সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা হোস্টেলটির আশেপাশে থাকা গাড়ি ভাঙচুর করে, শেষে বোমা ফাটিয়ে "আল্লাহু আকবর" বলতে বলতে ক্যাম্পাস ছাড়ে। রাষ্ট্রধর্ম বিল বিরোধী আন্দোলনের প্রথম শহীদ হন ছাত্র মৈত্রীর জামিল আকতার রতন।

শহীদ জামিলের লড়াই থেমে যায়নি। শহীদ জামিল লড়াই করেছিলেন এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে যে ধর্মকে আঁকড়ে ধরেই ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। জনগণের অব্যাহত সংগ্রামের মধ্য দিয়েই ক্ষমতাচ্যুত হয় স্বৈরশাসক এরশাদ। কিন্তু, ৩৮ বছর পরে এসে বর্তমান বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি। জনগণকে শোষণ করতে রাজনীতিতে ধর্মের ব্যবহার কিংবা ধর্মীয় রাজনীতিকে পরিপুষ্ট করা হয়চ্ছে রাষ্ট্রীয় আয়োজনে। উগ্র মৌলবাদী গোষ্ঠীর আস্ফালনে বিপন্ন হচ্ছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগণের জীবন।

বাংলাদেশেকে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে শহীদ জামিলের লড়াইয়ের স্পৃহাই আমাদের রাজনৈতিক কর্মীদের এখন প্রয়োজন। এই লড়াইয়ে জয়ী হওয়ার মধ্য দিয়েই শহীদ জামিলকে জয়ী করতে হবে, এই লড়াইয়ে জয়ী হওয়ার মধ্য দিয়েই শহীদ জামিলকে শ্রদ্ধা জানাতে হবে। শহীদ জামিল, শহীদ রূপম, শহীদ রিমু, শহীদ ফারুক, শহীদ নাসিম, শহীদ আতিকুল বারী, শহীদ পান্না, শহীদ আইয়ুবদের সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর কাছ থেকে বিপ্লবী অভিবাদন ও লাল সালাম কমরেড জামিল আখতার রতন!

রাঙামাটিতে ধর্ষণচেষ্টা ও বান্দরবানে ৫ বছরের শিশুর ধর্ষণের বিচার এবং সমাজের সর্বক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত...
25/05/2026

রাঙামাটিতে ধর্ষণচেষ্টা ও বান্দরবানে ৫ বছরের শিশুর ধর্ষণের বিচার এবং সমাজের সর্বক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট

আজ ২৫ মে ২০২৬ সোমবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রাঙামাটির বিলাইছড়িতে আব্দুল গফুর শেখ কর্তৃক ৯ম শ্রেণীর পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও বান্দরবানে ৫ বছরের ত্রিপুরা শিশুকে বিজয় বড়ুয়া কর্তৃক ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “গত ২৩ মে ২০২৬ শনিবার বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ক্যারংছড়ি এলাকায় আব্দুল গফুর শেখ ৯ম শ্রেণীর এক পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী ওই ছাত্রী বিকাল ৪ টার দিকে প্রাইভেট পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। ধর্ষণ চেষ্টার ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কেবল মুচলেকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেয়া হয়। এরপূর্বে রাঙ্গামাটি সদর উপজেলার ৫নং বন্দুকভাঙা ইউনিয়নে প্রতিবন্ধী এক চাকমা কিশোরী মোঃ সাইফুল নামে এক মৎস্য ব্যবসায়ী কর্তৃক ধর্ষণের শিকার হয়। এখনো এই ঘটনার বিচার হয়নি।”

নেতৃবৃন্দ আরো বলেন, “গতকাল বান্দরবানে ৫ বছরের ত্রিপুরা শিশুকে বিজয় বড়ুয়া কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, ধর্ষণের বিচার চাইতে গেলে বিজিবি কর্তৃক স্থানীয় পাহাড়ি জনতার ওপর লাঠিচার্জ ও বাধা প্রদান করা হয়। বিজিবির এমন অন্যায় আচরণ বিচার পাবার গণতান্ত্রিক অধিকার, গোটা দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। পুরো পার্বত্য চট্টগ্রামের দৃশ্যপট এমন, সেখানে কোন শিশু-নারী ধর্ষণের শিকার হলেও ছলে-বলে-কৌশলে তা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। আটকে দেয়া হয় ভুক্তভোগীর ধর্ষণের মেডিকেল রিপোর্ট। এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে কোনটির দৃশ্যমান কোন নিরপেক্ষ তদন্ত ও বিচার হয়নি। পাহাড়ে শিশু ও নারীরা নিজ বাড়িতেও নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপদ জনজীবনের কার্যকর পদক্ষেপ না নিয়ে– সকল জাতি, গোত্র ও বর্ণের সমন্বয়ে অন্তর্ভূক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের মেকি বুলি আওড়িয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীগুলোর ওপর প্রতিনিয়ত দমন-পীড়ন ও বৈষম্য জিইয়ে রেখেছে। আরো উল্লেখ্য যে, সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া পাড়া এলাকায় নিজেদের কলা বাগানে কাজ করতে গিয়ে রোহিঙ্গা বাহিনী আরসার পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে স্থানীয় তিন তঞ্চঙ্গ্যা গ্রামবাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারী থাকা সত্ত্বেও দেশের অভ্যন্তরে রোহিঙ্গা সন্ত্রাসীদের এমন সশস্ত্র কার্যক্রম কীভাবে সম্ভব হচ্ছে তা গভীর চিন্তার উদ্রেক করে।”

নেতৃবৃন্দ অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শিশু-নারীর নিরাপত্তা জোরদার, রামিসাসহ সকল ধর্ষণ-হত্যার দ্রুত বিচার ও অপরাধীর শাস্তি নিশ্চিত এবং ধর্ষণ-যৌন নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন-

১। দিলীপ রায়, সমন্বয়ক, গণতান্ত্রিক ছাত্র জোট ও সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী
২। তামজিদ হায়দার চঞ্চল, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
৩। সালমান সিদ্দিকী, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
৪। ছায়েদুল হক নিশান, সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল
৫। সমর চাকমা, সভাপতি, পাহাড়ি ছাত্র পরিষদ
৬। তাওফিকা প্রিয়া, সভাপতি, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন

বার্তা প্রেরক —
রাফিকুজ্জামান ফরিদ
সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য সরফরাজ সানোয়ার -এর চাচা খলিলুর রহমান (খলিল) রাত ৩টা ব্রেইন স্ট্রোক করে ওসমা...
25/05/2026

বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য সরফরাজ সানোয়ার -এর চাচা খলিলুর রহমান (খলিল) রাত ৩টা ব্রেইন স্ট্রোক করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তাঁর মৃত্যুতে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বার্তা প্রেরক
তৈয়ব ইসলাম
দপ্তর সম্পাদক, বিপ্লবী ছাত্র মৈত্রী
০১৮৩৯৩৬৮৫০৯

শোক বার্তাবিপ্লবী ছাত্র মৈত্রী, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড সাদেকুল ইসলাম সোহেলের মা কানিজ সালেহা আজ ভোর রাতে রং...
25/05/2026

শোক বার্তা

বিপ্লবী ছাত্র মৈত্রী, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড সাদেকুল ইসলাম সোহেলের মা কানিজ সালেহা আজ ভোর রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে বিপ্লবী ছাত্র মৈত্রী গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

বার্তা প্রেরক
তৈয়ব ইসলাম
দপ্তর সম্পাদক
বিপ্লবী ছাত্র মৈত্রী

রাজাও যখন নীরব থেকে, সায় দিয়ে যান ধর্ষণে,ঠিক তখনই সমস্ত যুগ, বিকর্ণদের স্বর শোনে!
20/05/2026

রাজাও যখন নীরব থেকে, সায় দিয়ে যান ধর্ষণে,
ঠিক তখনই সমস্ত যুগ, বিকর্ণদের স্বর শোনে!

19/05/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার বিচার ও জাবির ব্যর্থ প্রক্টরকে অবিলম্বে পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার বিচার ও জাবির ব্যর্থ প্রক্টরকে অবিলম্বে পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদে...
19/05/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার বিচার ও জাবির ব্যর্থ প্রক্টরকে অবিলম্বে পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ

১৯ মে ২০২৬
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য

19/05/2026

জাবির ব্যর্থ প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল

১৯ মে ২০২৬, মঙ্গলবার, বিকাল ৪ টা
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

Address

42/1 Shegunbagicha, 4th Floor
Dhaka
1000

Telephone

+8801677232422

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিপ্লবী ছাত্র মৈত্রী- Revolutionary Student Unity ১৯৮০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বিপ্লবী ছাত্র মৈত্রী- Revolutionary Student Unity ১৯৮০:

Share