24/08/2026
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ‘নির্বাচিত শিল্প ও সেবা পরিসংখ্যান জরিপ (এসএসআইএসএস)’ প্রকল্পের আওতাধীন উৎপাদন শিল্প প্রতিষ্ঠান জরিপ (SMI) ২০২৬ এর খসড়া ট্যাবুলেশন প্ল্যান সংশ্লিষ্ট অংশীজনদেরকে অবহিতকরণ এবং চুড়ান্তকরণের লক্ষ্যে একটি কর্মশালা অদ্য ২৪ আগস্ট ২০২৬, সোমবার, বিবিএস সম্মেলন কক্ষ, পরিসংখ্যান ভবন, ই-২৭/এ আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ ফিরোজ সরকার, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনাব মোঃ মাসুদ আলম, অতিরিক্ত সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনাব মোঃ শামীমুল হক, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জনাব আবদুল আলীম ভূঁইয়া, প্রকল্প পরিচালক, উৎপাদন শিল্প প্রতিষ্ঠান জরিপ (SMI) ২০২৬ বিষয়ক সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন।
বর্ণিত প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ প্রণীত আন্তর্জাতিক গাইডলাইন System of National Accounts (SNA) এবং International Standard Industrial Classification (ISIC) Rev.4 এবং জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী সঠিক, মানসম্মত ও নির্ভরযোগ্য শিল্প ও সেবা পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ করা।