Daffodil Prothom Alo Bondhushava

Daffodil Prothom Alo Bondhushava ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবীমূলক পাঠক সংগঠন।

দীর্ঘ ১৮ বছরের পথচলায় ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা শুধু একটি সংগঠন নয়, পেয়েছে একটি সুন্দর পরিবার। আর এই পরিবারে...
06/09/2026

দীর্ঘ ১৮ বছরের পথচলায় ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা শুধু একটি সংগঠন নয়, পেয়েছে একটি সুন্দর পরিবার। আর এই পরিবারের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গাগুলোর একটি আমাদের প্রিয় বড় ভাইয়া ও আপুরা। যাঁদের অভিজ্ঞতা, ভালোবাসা ও সহযোগিতা আমাদের পথচলাকে সবসময় সমৃদ্ধ করেছে।

দীর্ঘদিন পর ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার সাবেক বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিয়ে একটি ছোট্ট আলোচনা সভার আয়োজন করা হয়। অতি ব্যস্ততার মাঝেও যেসব সাবেক বড় ভাইয়া ও আপু আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, তাঁদের প্রতি বর্তমান কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ রাতে ড্যাফোডিল বন্ধুসভা কর্তৃক আয়োজিত বার্ষিক ভ্রমণ পাহাড়ের মাঝে বন্ধুত্বের বন্ধনে ২০২৬ -এর সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই আয়োজন। বর্তমান বন্ধুদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাবেক বন্ধুরা তাঁদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি এবারের বার্ষিক ভ্রমণে ড্যাফোডিল বন্ধুসভার সঙ্গে যুক্ত থাকার আশ্বাস দেন।

আড্ডা, স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। সবশেষে প্রিয় বিজান শুভ ভাইয়ার চমৎকার গানের মাধ্যমে সুন্দর এই আলোচনা সভার পরিসমাপ্তি ঘটে।

শুভ জন্মাষ্টমী ১৪৩৩শুভ চিন্তা, শুভ চেতনা ও মানবিকতার আলোয় আলোকিত হোক পৃথিবী। ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক আম...
04/09/2026

শুভ জন্মাষ্টমী ১৪৩৩

শুভ চিন্তা, শুভ চেতনা ও মানবিকতার আলোয় আলোকিত হোক পৃথিবী। ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক আমাদের সমাজ।

“হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে।
গোপেশ গোপীকা কান্ত, রাধা কান্ত নমহস্তুতে।”

ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

শুভ জন্মাষ্টমী 🪷

প্রিয় বন্ধুরা,পূর্বনির্ধারিত পাঠচক্রটি স্থগিত হওয়ার পর ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার এবারের পাঠচক্রটি  অনলাইনে অনুষ্ঠিত ...
02/09/2026

প্রিয় বন্ধুরা,

পূর্বনির্ধারিত পাঠচক্রটি স্থগিত হওয়ার পর ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার এবারের পাঠচক্রটি অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের পাঠচক্রে আলোচনার বিষয় প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'পথের পাঁচালী'।

বই পড়ার পাশাপাশি ভাবনার আদান-প্রদান, মতামত প্রকাশ এবং বন্ধুদের সঙ্গে সুন্দর একটি সময় কাটানোর এই আয়োজনে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

📅 তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
🕒 সময়: রাত ১০টা
💻 মাধ্যম: অনলাইন

বইকে ঘিরে কিছু সুন্দর সময়, কিছু নতুন ভাবনা আর প্রাণবন্ত আড্ডায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম।

ধন্যবাদান্তে,
ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা।

‘বিল্ডিং ইমোশনাল রেজিলিয়েন্স: স্কিলস ফর একাডেমিক অ্যান্ড পারসোনাল ওয়েল-বিয়িং’ শিরোনামে ১০ আগস্ট প্রফেসর ড. আমিনুল ইসলাম ...
01/09/2026

‘বিল্ডিং ইমোশনাল রেজিলিয়েন্স: স্কিলস ফর একাডেমিক অ্যান্ড পারসোনাল ওয়েল-বিয়িং’ শিরোনামে ১০ আগস্ট প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হলে যৌথভাবে এটির আয়োজন করে ড্যাফোডিল বন্ধুসভা ও ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ।

১৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করল ড্যাফোডিল বন্ধুসভা
29/08/2026

১৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করল ড্যাফোডিল বন্ধুসভা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ড্যাফোডিল বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার.
25/08/2026

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ড্যাফোডিল বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার.

" প্রতিটি প্রশ্নই হোক গুরুত্বপূর্ণ; কথা হোক মন খুলে। "গত ১৩ই আগস্ট ২০২৬, রোজ বৃহস্পতিবার ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা আয...
14/08/2026

" প্রতিটি প্রশ্নই হোক গুরুত্বপূর্ণ; কথা হোক মন খুলে। "

গত ১৩ই আগস্ট ২০২৬, রোজ বৃহস্পতিবার ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা আয়োজন করেছে একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার, যেখানে অভিজ্ঞ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদা মুহসিনা বুশরা, সাইকোথেরাপিস্ট ও কনসালট্যান্ট, সিটি হাসপাতাল লিমিটেড এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন, উদ্বেগ ও সমস্যার বিষয়ে আলোচনা করেছেন তিনি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

13/08/2026

" প্রতিটি প্রশ্নই হোক গুরুত্বপূর্ণ; কথা হোক মন খুলে। "

আজ ১৩ই আগস্ট ২০২৬, রোজ বৃহস্পতিবার ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা আয়োজন করেছে একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার, যেখানে অভিজ্ঞ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদা মুহসিনা বুশরা, সাইকোথেরাপিস্ট ও কনসালট্যান্ট, সিটি হাসপাতাল লিমিটেড এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন, উদ্বেগ ও সমস্যার বিষয়ে আলোচনা করেছেন তিনি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

13/08/2026

" প্রতিটি প্রশ্নই হোক গুরুত্বপূর্ণ; কথা হোক মন খুলে। "

চলছে, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার আয়োজিত মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার ২০২৬।

স্থান: প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হল, নলেজ টাওয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রিয় বন্ধুরা, আগামী ১৩ই আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বিকেল ৩:৪৫টায় বিশ্ববিদ্যালয়ের সবুজঘেরা বনমায়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্য...
12/08/2026

প্রিয় বন্ধুরা,
আগামী ১৩ই আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বিকেল ৩:৪৫টায় বিশ্ববিদ্যালয়ের সবুজঘেরা বনমায়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার পাঠচক্র।

এবারের পাঠচক্রে আলোচনার বিষয় প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’।

বই পড়ার পাশাপাশি ভাবনার আদান-প্রদান, মতামত প্রকাশ আর বন্ধুদের সঙ্গে সুন্দর একটি সময় কাটানোর এই আয়োজনে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

📅 তারিখ: ১৩ই আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
🕒 সময়: বিকেল ৩:৪৫টা
📍 স্থান: বনমায়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বইকে ঘিরে কিছু সুন্দর সময়, কিছু নতুন ভাবনা আর প্রাণবন্ত আড্ডায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম।

ধন্যবাদান্তে,
ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা।

Address

Daffodil Smart City, Ashulia
Dhaka
1341

Alerts

Be the first to know and let us send you an email when Daffodil Prothom Alo Bondhushava posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Daffodil Prothom Alo Bondhushava:

Shortcuts

Share