স্বাধীনতার মহান ঘোষক আধুনিক বাংলাদেশের রুপকার বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১লা জানুয়ারী সন্ত্রাসমুক্ত শিক্ষাংগন প্রতিষ্ঠা, ছাত্র রাজনীতির গুনগত পরিবর্তন এবং যুগোপযোগী করার লক্ষে শিক্ষা ঐক্য প্রগতি এই তিন মূলনীতিকে ধারণ করে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন প্রতিকুলতার মধ্য দিয়
ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩২ বছরে পদার্পন করেছে।
জন্মের ২ বছরের মাথায় দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা হত্যা করে তার আদর্শের জনক কে। এরপর দেশনেত্রি বেগম খালেদা জিয়া মাতৃস্নেহে পরম মমতায় ছাত্রদলকে পরিপুর্ণতা দান করেন এবং যার পরিনতিতে ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক আন্দোলনে যুগান্তকারী ভূমিকা পালন করে এবং স্বৈরাচারের পতন ত্বরান্বিত করে। ছাত্রদল তার দীর্ঘ পথ পরিক্রমায় গতানুগতিক ছাত্র রাজনীতির পরিবর্তে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক এবং তথ্য প্রযুক্তি নির্ভর ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষে নতুন করে চলার পথ প্রদর্শক হিসাবে আলোর পথ দেখান নতুন প্রজন্মের অহংকার দেশপ্রেমে উদ্ভাষিত বি.এন.পির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান।
-------------------------------------------
২০১০-২০১১ সালের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ:
২০০৯ সালের ১লা জুলাই ছাত্রদলের সাংগঠনিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সুলতান সালাউদ্দিন টুকু কে সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিম কে সাধারন সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। পরবর্তীতে ২০১০ সালের ১লা জানুয়ারী ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন।
-------------------------------------------
কেন্দীয় কমিটির সভাঃ
বিগত ১ বছরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১১ টি পূর্নাঙ্গ সভা ও ২৭ টি জরুরী সভা অনুষ্ঠিত হয়।
১২ টি সাংগঠনিক টিমঃ সাংগঠনিক কার্যক্রম তদারকি ও সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য দেশব্যাপী জেলা ইউনিট কে সকল কেন্দীয় নেত্রীবৃন্দের সমন্বয়ে ১২টি সাংগঠনিক টিমে ভাগ করা হয়। সেই মোতাবেক টিমগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে।
-------------------------------------------
বিশ্ববিদ্যালয়কমিটিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর পুর্বের কমিটি মেয়াদোত্তীর্ন হওয়ায় সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ নতুন কমিটি করা হয়েছে।
-------------------------------------------
জেলা কমিটিঃ
ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিন, ঢাকা মহানগর উত্তর, ঢাকা জেলা, টাঙ্গাইল জেলা, লক্ষীপুর জেলা, সিরাজগঞ্জ জেলা, রাজশাহী জেলা, রাজশাহী মহান গর, নওগাঁ জেলা, সৈয়দপুর জেলা, নীলফামারী জেলা, রাঙ্গামাটি জেলা, কুষ্টিয়া জেলা, ঝালকাঠি জেলা, বরগুনা জেলা, গোপালগঞ্জ জেলা, গাইবান্ধা জেলা, ফেনী জেলা, বগুড়া জেলা, রাজবাড়ী জেলা, লালমনির হাট জেলা, কুড়িগ্রাম জেলা, শরীয়তপুর জেলা, জামালপুর জেলা, শেরপুর জেলা, পিরোজপুর জেলা, খুলনা মহানগর, সাতক্ষিরা জেলা, যশোর জেলা, নড়াইল জেলা, মাগুড়া জেলা, সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, নাটোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রংপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, চট্রগ্রাম উত্তর জেলা, বান্দরবন জেলা, কুমিল্লা দক্ষিন জেলা, নোয়াখালী জেলা, খাগড়াছড়ি জেলা, ফরিদপুর জেলা সহ ৩০ টি জেলায় পুর্নাঙ্গ কমিটি ও ২১ টি জেলায় আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাকি প্রতিটি জেলা ইউনিটে সম্মেলন সম্পর্ণ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিক নির্দেশনায় পুর্নাঙ্গ কমিটি করা হবে।