Jamaat Shibir Media Cell

Jamaat Shibir Media Cell জামায়াত শিবির মিডিয়া সেল
সবার আগে সঠিক তথ্য পেতে সাথে থাকুন

শাহবাগ ও পলাশী মোড় থেকে চাঁদা তুলতে না পারায় তাদের (ছাত্রদলের) মনে বড় হতাশা।- এস এম ফরহাদ
05/06/2026

শাহবাগ ও পলাশী মোড় থেকে চাঁদা তুলতে না পারায় তাদের (ছাত্রদলের) মনে বড় হতাশা।
- এস এম ফরহাদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি" ক্যাম্পেইনের আয়োজন করে বাং...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি" ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু নাছির মো. ত্বোহা।

খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ সচেতনতামূলক সাইক্লিং ক্যাম্পেইনটি প্রাণবন্ত হয়ে ওঠে।




আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গ...
05/06/2026

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন এবং বেশি বেশি গাছ লাগান।

ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপেই গড়ে উঠবে সবুজ ভূখণ্ড ও টেকসই ভবিষ্যৎ।



জামায়াত চাইলে ৩ দিনেই সরকারকে নামাতে পারে।
05/06/2026

জামায়াত চাইলে ৩ দিনেই সরকারকে নামাতে পারে।

চরিত্রের মূল উৎস হলো ধর্ম চর্চা, দ্বীন চর্চা। কোনো গল্প পড়ে, সিনেমা দেখে কোনো মানুষ কোনোদিন সৎ হয়নি।-সালাহউদ্দীন আইউবী
05/06/2026

চরিত্রের মূল উৎস হলো ধর্ম চর্চা, দ্বীন চর্চা। কোনো গল্প পড়ে, সিনেমা দেখে কোনো মানুষ কোনোদিন সৎ হয়নি।
-সালাহউদ্দীন আইউবী

সারা দেশে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর দুঃখ, শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ...
04/06/2026

সারা দেশে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর দুঃখ, শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৪ জুন বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আজ ৪ জুন সড়ক দুর্ঘটনায় ফেনীতে তিন জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে একজন ও কুষ্টিয়ায় একজনের মর্মান্তিক মৃত্যু এবং বজ্রপাতে গাইবান্ধায় মা ও ছেলের, ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁওয়ে কলেজ শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ৩ জুন চাঁপাইনবাবগঞ্জে দুজনের এবং জয়পুরহাটে দুজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিবারগুলোর জন্য খুবই বেদনাদায়ক। আমি এসব মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ, শোক প্রকাশ করছি, নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।

এডভোকেট জুবায়ের বলেন, সড়কে চরম অব্যবস্থাপনার কারণে ভয়াবহ সব দুর্ঘটনায় নিয়মিত নাগরিকদের মূল্যবান প্রাণহানি হচ্ছে। মৃত্যু মিছিল থামছে না। গণমাধ্যমের খবর অনুযায়ী গত ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন। এতে সরকারের সড়ক ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা ফুটে উঠেছে। এসব মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার প্রতিটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দুর্ঘনার জন্য দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সমাধানে সরকারকে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। এছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর ও কার্যকর করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সাথে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাগরিকদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি।

04/06/2026

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলপ্রার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার গাইড...
04/06/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলপ্রার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা সফর-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় জেলা সভাপতি রাশেদ ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহিব্বুল্লাহ মোহিবের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও ক্যারিয়ার কোচ ব্যারিস্টার মাহমুদ আল মামুন (হিমু)।



দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
04/06/2026

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

“একটি হলেও বৃক্ষরোপণকরবো জনে জনেসবুজ দেশের সুস্থ বাতাসলাগুক সবার প্রাণে”মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৬-এর অংশ হিসেবে বা...
04/06/2026

“একটি হলেও বৃক্ষরোপণ
করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে”

মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৬-এর অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।




Address

505, Elephant Road, Bara Mogbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Shibir Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Shibir Media Cell:

Share