25/08/2026
বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) কর্তৃক গত ২৪ আগস্ট ২০২৬ খ্রি: তারিখে “Just Energy Transition (JET): Opportunities and Challenges in Developing a Skilled Workforce for the Power Sector” শীর্ষক একটি সেমিনার ও জার্মান ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা giz এর কারিগরি সহযোগিতায় Skills4SE প্রকল্পের আওতায় বিপিএমআই কর্তৃক ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীগণের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা-তে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সবুর হোসেন অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ ও রেক্টর (অতিরিক্ত দায়িত্ব), বিপিএমআই।
এছাড়াও, জনাব মোজাফফর আহমেদ, চেয়ারম্যান (গ্রেড-১), টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং জনাব কে.এম আলী রেজা, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।