14/07/2025
বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের কিংবদন্তি সংগঠক গণফোরাম সভাপতি জননেতা মরহুম মোস্তফা মোহসীন মন্টু ভাইকে স্মরণ❤️❤️❤️
গণফোরাম আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সংবিধান প্রণেতা,গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমিরিটাস সভাপতি ড. কামাল হোসেন।সভায় আলোচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি নুরুল শরীফ আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স,বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম,গণফোরাম প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এস.এম. আলতাফ হোসেন,সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী,এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল জনাব দিদারুল আলম (অবঃ),ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল কাদের আলমাস,গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সিনিয়র এডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক,এডভোকেট সুরাইয়া বেগম প্রমুখ।