EPI Bangladesh

EPI Bangladesh সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সরকারিভাবে বিনামূল্যে শিশু, কিশোরী ও নারীদের টিকা দিয়ে থাকে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এইচপিভি রুটিন টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
23/07/2026

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এইচপিভি রুটিন টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

দেশ ব্যাপী এইচপিভি রুটিন টিকা প্রদান চলছে।১ ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখের ক্যান্সার থেকে সুরক্ষিত থাকুন।১০ বছরের সকল ...
22/07/2026

দেশ ব্যাপী এইচপিভি রুটিন টিকা প্রদান চলছে।

১ ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখের ক্যান্সার থেকে সুরক্ষিত থাকুন।

১০ বছরের সকল কিশোরী বিনামূল্যে টিকা গ্রহণ করুন নিকটস্থ টিকাদান কেন্দ্রে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) তে বর্তমান নিয়মিত যে সকল টিকা প্রদান করা হয়, তাঁর সর্বশেষ হালানাগাদকৃত শিডিউল। ছবিত...
20/07/2026

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) তে বর্তমান নিয়মিত যে সকল টিকা প্রদান করা হয়, তাঁর সর্বশেষ হালানাগাদকৃত শিডিউল। ছবিতে ক্লিক করে পূর্ণাঙ্গ ইমেজ দেখুন।

19/07/2026

২০২৫ সালে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে রুটিন ইপিআই আওতাভুক্ত ( ২ বছরের কম বয়স) শিশু, যারা উক্ত ক্যাম্পেইনে ১ ডোজ টাইফয়েড টিকা গ্রহণ করেছে,

তারা রুটিন টাইফয়েড টিকা কার্যক্রমে পুনরায় টাইফয়েড টিকা গ্রহণের প্রয়োজন নাই।

অন্যান্য রুটিন টিকা নিয়মানুযায়ী চলমান থাকবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দশ বছর বয়সী সকল কিশোরীদের বিনামুল্যে বাংলাদেশ সরকার এক ডোজ এইচপিভি টিকা প্রদান করছে...
17/07/2026

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দশ বছর বয়সী সকল কিশোরীদের বিনামুল্যে বাংলাদেশ সরকার এক ডোজ এইচপিভি টিকা প্রদান করছে।

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের একমাত্র উপায়।

তারই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এর স্বাস্থ্য বিভাগ এর উদ্যোগে অদ্য ১৬৷০৭৷২০২৬ তারিখ অঞ্চল-৫ এর বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে দশ বছর বয়সী ১১৬ জন কিশোরীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা প্রদান করা হয়।

আজই আপনার শিক্ষাপ্রতিষ্ঠান,বাড়ি এবং বাড়ির পাশের ১০ বছর বয়সী সকল কিশোরীকে এইচপিভি টিকা দিন।

টিকা প্রাপ্তির স্থান: সকল স্থায়ী ও অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র।

*এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখের ক্যান্সার রুখে দিন।*

তথ্যসূত্র: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

14/07/2026
নিয়মিত ইপিআই কার্যক্রমে আগামী ০১ আগষ্ট ২০২৬ থেকে নিয়মিত টাইফয়েড টিকা প্রদান:স্থান: সকল স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্র।জনগোষ্...
13/07/2026

নিয়মিত ইপিআই কার্যক্রমে আগামী ০১ আগষ্ট ২০২৬ থেকে নিয়মিত টাইফয়েড টিকা প্রদান:

স্থান: সকল স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্র।
জনগোষ্ঠী: শিশুর বয়স ১৫ মাস পূর্ণ থেকে ২ বছর পূর্ণ হওয়া পর্যন্ত।
ডোজের পরিমাণ: ০.৫ মি:লি:।
ডোজের সংখ্যা: ০১ ডোজ।
টিকার পথ: মাংশপেশীতে।
টিকার স্থান: বাম ঊরুর মধ্যভাগের বহিঃরাংশ।
এমআর টিকার ২য় ডোজের সাথে এটি গ্রহণ করা যাবে।

১০ বছর বয়সী সকল কিশোরীদের বিনামুল্যে বাংলাদেশ সরকার ০১ ডোজ এইচপিভি টিকা প্রদান করছে।এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সার প্...
29/06/2026

১০ বছর বয়সী সকল কিশোরীদের বিনামুল্যে বাংলাদেশ সরকার ০১ ডোজ এইচপিভি টিকা প্রদান করছে।

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের একমাত্র উপায়।

আজই আপনার বাসার এবং বাসার পাশের ১০ বছর বয়সী কিশোরীকে টিকা দিন।

টিকা প্রাপ্তির স্থান: সকল ইপিআই টিকাদান কেন্দ্র।

06/06/2026

জরায়ুমুখের ক্যান্সার

[ বাংলাদেশ সরকার ইপিআই কার্যক্রমের মাধ্যমে ১০ বছর বয়সী সকল কিশোরীদের ১ ডোজ জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ এইচপিভি টিকা সম্পুর্ণ বিনামূল্যে প্রদান করছে।
প্রতিটি স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। আজই নিকটস্থ টিকাকেন্দ্রে আপনার ১০ বছর বয়সী কিশোরীকে এইচপিভি টিকা দিন, এবং জরায়ুমুখ ক্যান্সার থেকে মুক্ত থাকুন]

*নিচে বিবিসি বাংলার তথ্য অনুযায়ী জরায়ু মুখের ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের সার্বিক অবস্থা, ভয়াবহতা সম্পর্কে জানুন*
কমেন্টে মুল পোস্টের লিংক দেয়া হলো।

স্তনের ক্যান্সারের পর নারীদের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি জরায়ুমুখের ক্যান্সারে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটিতে নারী ক্যান্সার রোগীদের মধ্যে ১৯ শতাংশই প্রজনন সম্পর্কিত ক্যান্সারে ভুগছেন।

এর মধ্যে ১১ শতাংশই জরায়ুমুখের ক্যান্সারে ভুগছেন। এর বাইরে, পাঁচ শতাংশ ডিম্বাশয়ের ক্যান্সারে এবং তিন শতাংশ জরায়ু ক্যান্সারে আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশ এখন সাড়ে ২৬ হাজারেরও বেশি নারী জরায়ুমুখের ক্যান্সারে ভুগছেন।

এছাড়া প্রতিবছর আরও প্রায় সাড়ে নয় হাজার নারী এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।

একই সময়ে, পাঁচ হাজার আটশ' জনেরও বেশি নারী জরায়ুমুখের ক্যান্সারের কারণে মারা যাচ্ছেন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

26/04/2026

সরকারের নির্দেশনায় দেশব্যাপী চলমান আছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এখন পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী দেশের প্রায় ৭৪ লক্ষ শিশুকে বিনামূল্যে ১ ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হয়েছে।

শিশুদের হাম রুবেলা টিকা গ্রহণ নিশ্চিতে সকল অভিভাবকবৃন্দকে আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ আবিদ হোসেন মোল্লা।

হাম একটি মারাত্মক সংক্রামক রোগ। এই রোগ থেকে প্রতিকারের একমাত্র উপায় টিকা। আজই শিশুর টিকা নিশ্চিত করুন, অন্যকেও সচেতন করুন।

Address

EPI BHABAN, DGHS, MOHAKHALI
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when EPI Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share