Investment Corporation of Bangladesh, ICB

Investment Corporation of Bangladesh, ICB Investment Corporation of Bangladesh (ICB) is a statutory corporation of the Government of Bangladesh

Official page for Investment Corporation of Bangladesh(ICB) maintained by ICB.

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পূণ:প্রবর্তনকারী, 'বাংলাদেশী জাতীয়তাবাদ' এই কালজয়ী দর্শনের প্রবক্তা, অবিসংবাদিত...
02/06/2026

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পূণ:প্রবর্তনকারী, 'বাংলাদেশী জাতীয়তাবাদ' এই কালজয়ী দর্শনের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আইসিবি’র পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

30/05/2026
পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-...
24/05/2026

পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এর মধ্যে অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর।


দেশের স্বনামধন্য কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এর মধ্যে অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানা, কুষ্টিয়ায় ২৪ মে ২০২৬ তারিখ রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান, বাংলাদেশের কেবলস শিল্পের পুরোধা ব্যক্তিত্ব ও দুরদর্শী শিল্পোদ্যোক্তা জনাব মোঃ মজিবর রহমান ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাজেদা খাতুন, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মল্লিক রওশন আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কেবল ও কন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে একটি সুপরিচিত নাম। কোম্পানিটি বিশ্বের শীর্ষস্থানীয় কেবলস উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে ৩৩তম অবস্থানে রয়েছে। বর্তমানে বিআরবি কেবল বিদ্যুৎ, গৃহস্থালি ওয়্যারিং, অপটিক্যাল ফাইবার কেবলস, মেরিন কেবলস, বিআরবি ফ্যান এবং কন্ডাক্টরসহ বিস্তৃত পণ্য সরবরাহ করে, যা বিদ্যুৎ, অবকাঠামো, টেলিযোগাযোগ এবং শিল্প উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য অপরিহার্য। বিআরবি গ্রুপ দেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী যার অধীনে বর্তমানে ১৪টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি এনার্জি লিমিটেড, বিআরবি পলিমার লিমিটেড, বিআরবি হসপিটাল লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড অন্যতম।

বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এর মধ্যে অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন এবং পুঁজিবাজারে তালিকাভুক্তিতে সহায়ক ভূমিকা রাখবে। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ন্যায় মৌলভিত্তিসম্পন্ন ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে গুণগতমানসম্পন্ন সিকিউরিটিজের সরবরাহ বৃদ্ধি পাবে, যা সার্বিকভাবে পুঁজিবাজারের উন্নয়নে প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীসহ সকল স্টেকহোল্ডারের মধ্যে আস্থা ও ইতিবাচক মনোভাব তৈরি হবে।

Weekly Market Review by ICB Capital Management Ltd.(A Subsidiary Company of ICB)
23/05/2026

Weekly Market Review by ICB Capital Management Ltd.(A Subsidiary Company of ICB)

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন ৩টি সাবসিডিয়ারি কোম্পানির অংশগ্রহণে ১৩ মে ২০২৬ তারিখ, বুধবার আই...
13/05/2026

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন ৩টি সাবসিডিয়ারি কোম্পানির অংশগ্রহণে ১৩ মে ২০২৬ তারিখ, বুধবার আইসিবি’র প্রধান কার্যালয়ে “ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন” সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে “ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন” এ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানী লিমিটেড কর্তৃক ট্রেডিং কার্যক্রম সহজীকরণে “আইএসটিসিএল ৩৬৫” ধারণাটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত করা হয়েছে। আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন, যুগ্মসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। এছাড়াও আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইসিবি কর্মচারী কল্যাণ তহবিল হতে কর্পোরেশনে কর্মরত কর্মচারীগণের মেধাবী সন্তানদের ‘মেধাবৃত্তি-২০২৬’ প্রদান অনুষ্ঠান ০৭ মে...
07/05/2026

আইসিবি কর্মচারী কল্যাণ তহবিল হতে কর্পোরেশনে কর্মরত কর্মচারীগণের মেধাবী সন্তানদের ‘মেধাবৃত্তি-২০২৬’ প্রদান অনুষ্ঠান ০৭ মে, ২০২৬ তারিখে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা। এছাড়াও আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Address

8, Rajuk Avenue, BDBL Bhaban, (Level 14/21), PABX: 02223383495, Fax : 8802-9563313 Email : Icb@agni. Com
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Investment Corporation of Bangladesh, ICB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Investment Corporation of Bangladesh, ICB:

Share