Bangladesh Agricultural Research Council (BARC)

Bangladesh Agricultural Research Council (BARC) The Bangladesh Agricultural Research Council (BARC) under the Ministry of Agriculture is at the apex of the national agricultural research system (NARS).

It has the responsibility to strengthen the national agricultural research capability through planning and integration of resources. It is the umbrella under which the entire Bangladesh agricultural research effort is coordinated. This involved cooperative activities in several ministries of government: Agriculture, Forest and Environment, Fisheries and Livestock, Rural Development, Education, Industries, Commerce, Science and Technology, etc. Policies to guide BARC are made by a governing body which is headed by the Hon'ble Minister for Agricultural as its Chairman, with the Hon'ble Minister for Fisheries and Livestock and Hon'ble Minister for Environment and Forest as the co-chairman including Hon'ble Member of the Parliament, top officials of government ministries and research institutes, outstanding scientists, farmers representative as members. The implementation of the policies adopted by the governing body is the responsibility of the Executive Chairman of BARC and the Member-Directors and Directors of specific disciplines. BARC is entrusted with the task of preparing the vision document and the national agricultural research plan. These are the guide for planning and conducting research activities according to the national priorities. Based on these the research institutes draws their master plan. BARC has the responsibility to coordinate research and foster inter-institute collaboration, monitor and review the research program of NARS institutes, assist institutes to strengthen research capacities, establish system-wide operational policies and standard management procedures and assure that each institute is optimally governed.

আজ ১০ সেপ্টম্বর ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালামের সভাপতিত্বে জা...
10/09/2026

আজ ১০ সেপ্টম্বর ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালামের সভাপতিত্বে জাতীয় বীজ বোর্ডের কারিগরি কমিটির ১১৭তম সভা বিএআরসি'র সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির সদস্যগণ এবং মনোনীত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজারের মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো এবং কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে ব...
10/09/2026

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজারের মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো এবং কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএআরসি’র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান (এইআরএস) বিভাগের উদ্যোগে “Fair Pricing of Agricultural Crops in Bangladesh: Challenges, Opportunities and the Way Forward” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএআরসি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (এইআরএস) ও ডিপিডি (পার্টনার প্রকল্প) ড. মো. আবদুস সালাম।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল হোসেন। উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান খান এবং ঢাকা সিএসপিএস-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. মো. মিজানুর রহমান। মুক্ত আলোচনা পর্বটি সঞ্চালনা করেন বিএআরসি’র সদস্য পরিচালক (এইআরএস) ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরসি’র সদস্য পরিচালক (এইআরএস) ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লা। কর্মশালায় র‍্যাপোটিয়ারের দায়িত্ব পালন করেন ড. মো: শফিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (এইআরএস), বিএআরসি।

উক্ত কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধি, গবেষক, শিক্ষক, নীতি-নির্ধারক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ প্রায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত থেকে কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নির্ধারণে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

08/09/2026
২০২৬ সালে দেশের সর্বোচ্চ সম্মাননা 'স্বাধীনতা পুরস্কার' প্রাপ্ত ৩ জন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. জহুরুল করিম, ড. মোহ...
07/09/2026

২০২৬ সালে দেশের সর্বোচ্চ সম্মাননা 'স্বাধীনতা পুরস্কার' প্রাপ্ত ৩ জন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. জহুরুল করিম, ড. মোহাম্মদ আবদুল বাকি ও প্রফেসর এম. এ. রহিম এবং কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন, চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বিএআরসি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো: আবদুছ ছালাম, নির্বাহী চেয়ারম্যান, বিএআরসি।

অনুষ্ঠানে বিএআরসি'র সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবিরের প্রকাশিত 'Agricultural Innovation System in Bangladesh: Experiences of Asian Nations' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

কৃষি বিজ্ঞানে অনন্য অবদান ও দেশের কৃষি অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁদের এই সম্মাননায় ভূষিত ও সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, বিএআরসি এবং এনএআরএস (NARS) সিসটেমভুক্ত প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত কর্মকর্তা ও বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর কৃষি তথ্য কেন্দ্রের আয়োজনে  ‘E-Library & Repository Management (2nd Batch) শ...
03/09/2026

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর কৃষি তথ্য কেন্দ্রের আয়োজনে ‘E-Library & Repository Management (2nd Batch) শীর্ষক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ ০১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিএআরসি’র সভাকক্ষে সাফল্যের সাথে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সুস্মিতা দাস, পরিচালক, কৃষি তথ্য কেন্দ্র, বিএআরসি । প্রশিক্ষণ শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রি-ইভালুয়েশন ও পোস্ট ইভালুয়েশন এ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জনকে পুরষ্কৃত করা হয়। প্রশিক্ষণে বিএআরসিসহ নার্সভুক্ত প্রতিষ্ঠান, সার্ক কৃষি কেন্দ্র, বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩০ জন বিজ্ঞানী/কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর সদস্য পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) ড. মোঃ হারুনূর রশীদ এর অবসর...
02/09/2026

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর সদস্য পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) ড. মোঃ হারুনূর রশীদ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার বিএআরসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। বিএআরসি’র সদস্য পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোঃ ছায়ফুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএআরসি’র বিজ্ঞানী, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য পরিচালক, পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ এবং পরিচালক (সাপোর্ট সার্ভিস) জনাব মোঃ আব্দুল মোত্তাকিন।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে "Farmers' Risk Management through Crop Insurance in Bangladesh: Chal...
02/09/2026

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে "Farmers' Risk Management through Crop Insurance in Bangladesh: Challenges and Opportunities" শীর্ষক এক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিএআরসি-র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য অধ্যাপক এসএম গোলাম হাফিজ। এতে সভাপতিত্ব করেন বিএআরসি-র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোস্তফা কামাল এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) মহাপরিচালক ড. মোঃ আবদুল মজিদ প্রামানিক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান। এরপর মূল প্রবন্ধের উপর আলোচনা আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শস্য বীমার মাধ্যমে বাংলাদেশের কৃষকদের ঝুঁকি ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে শস্য বীমার সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশের সার্বিক কৃষি সুরক্ষায় সহজ ও সর্বজনীন শস্য বীমা প্রবর্তনের তাগিদ দেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং একজন কৃষক প্রতিনিধি অংশ নেন।

আজ ৩১ আগস্ট ২০২৬, সোমবার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সভাকক্ষে বিএআরসি এর ২০২৬-২০২৭ অর্থবছরের GPMS কর্মসম...
31/08/2026

আজ ৩১ আগস্ট ২০২৬, সোমবার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সভাকক্ষে বিএআরসি এর ২০২৬-২০২৭ অর্থবছরের GPMS কর্মসম্পাদন পরিকল্পনা (সেকশন-২) সংশোধন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএআরসি'র প্রশাসন ও অর্থ বিভাগের সদস্য পরিচালক এবং GPMS টিমের টিম লিডার ড. মো: ছায়ফুল্লাহ। সভা সঞ্চালনা করেন জনাব মোঃ আল মোবাচ্ছের হোসেন, প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা, জনশক্তি ও প্রশিক্ষণ ইউনিট এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা, বিএআরসি GPMS টিম। সভায় বিএআরসি'র GPMS টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিএআরসি এবং বাংলাদেশ একাডেমি অব এগ্র...
30/08/2026

আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিএআরসি এবং বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (BAAG)-এর যৌথ উদ্যোগে প্রখ্যাত কৃষিবিজ্ঞানী ইমিরেটাস সায়েন্টিস্ট মরহুম ড. কাজী এম. বদরুদ্দোজার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি বিশেষ স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ড. আবদুল হালিম।

অনুষ্ঠানের মূল পর্বে দেশের প্রখ্যাত কৃষিবিদের বর্ণাঢ্য কর্মজীবন ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড. এম. এ. মজিদ এবং 'জীবন সায়াহ্নে ড. বদরুদ্দোজা' শীর্ষক স্মৃতিচারণ করেন জনাব ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক ছিল উন্মুক্ত স্মৃতিচারণ পর্ব। এতে অংশগ্রহণ করেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ— জনাব মোহাম্মদ মাসুম, জনাব মো: তারিক হাসান, ড. আলী আকবর, ড. মো: শহীদুল ইসলাম, ড. মো: আফজাল হোসাইন এবং ড. ফেরদৌসি ইসলাম আইভি। এছাড়া উপস্থিত অতিথিবৃন্দের মধ্য থেকেও অনেকে তাদের মূল্যবান স্মৃতি তুলে ধরেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিএআরসি-এর সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মো: আবদুছ ছালাম।

পরিশেষে, সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন প্রফেসর ড. লুৎফুর রহমান, প্রেসিডেন্ট, BAAG।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর অর্থ ইউনিটের আয়োজন এ 'Public Financial Management for the BARC Staffs' শীর্ষক দুই দিনের...
30/08/2026

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর অর্থ ইউনিটের আয়োজন এ 'Public Financial Management for the BARC Staffs' শীর্ষক দুই দিনের একটি প্রশিক্ষণ আজ বিএআরসি'র কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। সভাপতিত্ব করেন ড. মো. ছায়ফুল্লাহ, সদস্য পরিচালক, প্রশাসন ও অর্থ বিভাগ, বিএআরসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব অজিত কুমার চক্রবর্তী, সদস্য পরিচালক, মৎস্য বিভাগ এবং পরিচালক, অর্থ ইউনিট, বিএআরসি। প্রশিক্ষণে বিএআরসি'র ৩০ জন কর্মচারি অংশগ্রহণ করছেন।

Address

Khamarbari, Farmgate
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Agricultural Research Council (BARC) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Agricultural Research Council (BARC):

Shortcuts

Share