Nur E Alom Siddique

Nur E Alom Siddique I am thankful to all those who said NO to me. It's because of them I did it myself.

26/08/2025

টাঙ্গাইলের মগড়া ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদকে পুলিশ হেফাজতে নেয়ার নির্দেশ😍

26/08/2025

দুদকের গণশুনানিতে ফেসে গেলেন টাঙ্গাইল পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভাশিস দাস👌
#দুদক
#গণশুনানি

বাইকার রিয়াদের একটা রিলস আসলো ওয়ালে, প্লে করতেই শুনলাম " সময় খারাপ থাকলে ৫০ টাকা দিয়েও বাজার করা যায়"। কিছুক্ষণ পর রিয়া...
12/12/2024

বাইকার রিয়াদের একটা রিলস আসলো ওয়ালে, প্লে করতেই শুনলাম " সময় খারাপ থাকলে ৫০ টাকা দিয়েও বাজার করা যায়"। কিছুক্ষণ পর রিয়াদ সাহেব আবার বললেন তোমার ৮০ টাকার শাক থেকে আমাকে দুই মুটো দাও, বাচ্চা ছেলেটা দিয়ে দিল কিছু না ভেবেই। রিয়াদ সাহেব জিজ্ঞেস করলো ১০ টাকা যে তোমার কম পড়লো? বাচ্চা ছেলেটার জবাব, " আল্লাহ এত অভাবে বাঁচিয়ে রাখছে ১০ টাকা কমেও বাচতে পারবো "। এই কথার মাধ্যমে ছেলেটা বুঝাইলো তার বয়স অনেক হয়ে গেছে, শুধু বাঁচার জন্য ছোট হয়ে আছে। জীবন সবার জন্য পুষ্পসম নয়।😭😭😭

16/03/2024
আজকের পত্রিকা থেকে১৬/০৩/২০২৪ খ্রি.।
16/03/2024

আজকের পত্রিকা থেকে
১৬/০৩/২০২৪ খ্রি.।

১৮তম শিক্ষক নিবন্ধনের চাকরির MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান- স্কুল পর্যায়
15/03/2024

১৮তম শিক্ষক নিবন্ধনের চাকরির MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান- স্কুল পর্যায়

১৮তম শিক্ষক নিবন্ধনের চাকরির MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান- কলেজ পর্যায়
15/03/2024

১৮তম শিক্ষক নিবন্ধনের চাকরির MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান- কলেজ পর্যায়

🍁২০০৬ সালে একই মঞ্চে পল্লীকবি জসীমউদ্‌দীনের অমর সৃষ্টি ৪ বাস্তব চরিত্র। 🍁বাঁ থেকে হাজেরা বিবি, আসমানী, রুপাই এবং গণি মিয়...
16/12/2023

🍁২০০৬ সালে একই মঞ্চে পল্লীকবি জসীমউদ্‌দীনের অমর সৃষ্টি ৪ বাস্তব চরিত্র।

🍁বাঁ থেকে হাজেরা বিবি, আসমানী, রুপাই এবং গণি মিয়া।

🍁ছবি: সরকার মন্টু।
🍁সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

12/12/2023

সার্থকতা মানে কেবল বিল গেটস হওয়া নয়, জাকারবার্গ হওয়া নয়, মেসি বা তেন্ডুলকার হওয়া নয়! ঘরে বসে আউটসোর্সিং করে লক্ষ ডলার আয় করাও নয়। অন্যের ক্ষতি না করে জীবনটা সুন্দরভাবে যাপন করে যাওয়াই হলো সার্থকতা। প্রতিটা জীবনই সফল। জীবন প্রত্যেকের জন্য সোনার মেডেল রেখে দিয়েছে। অন্যের ক্ষতি না করে শেষ পর্যন্ত জীবনটা যাপন করে গেলে প্রত্যেকেই এই সোনার মেডেলটাই পায়। কবি রবার্ট ফ্রস্ট বলেছেন, জীবন সম্পর্কে পুরো অভিজ্ঞতা আমি মাত্র তিনটা শব্দে বলতে পারি, 'জীবন চলেই যায়।' Life goes on. আর আইনস্টাইন বলেছেন, 'জীবন হলো বাইসাইকেল চালানোর মতো, সারাক্ষণ চালাতে হয়, নাহলে পড়ে যেতে হয়!' আপনার জীবন ও দিনগুলো সুন্দর হোক।

-- আনিসুল হক (বাংলাদেশী কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক)

03/12/2023

টাকা ছাড়া জীবন ভয়ংকর অসুন্দর ! শুধু টাকার কাছে হেরে যায় সকালের রাজসিক ঘুম, বিকেলের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ে, বন্ধুত্বের আবদার, বাবার চিকিৎসা, মায়ের ছেড়া শাড়ি, নিজের শখ- আহ্লাদ। ভালো থাকার স্বপ্ন। টাকা জীবন নয়। তবে টাকা ছাড়া একটা জীবন ভয়ংকর অসুন্দর, অপ্রাপ্তির, অসহায়ত্বের, দীর্ঘস্বাস লুকিয়ে বেঁচে থাকার !

(সংগৃহীত)

বিসিএস নন-ক্যাডার পছন্দক্রম ও পদ বিশ্লেষণ৪১তম বিসিএসে বিভিন্ন গ্রেডে ৪০৪৩ পদরবিউল আলম লুইপা, ৩৫তম বিসিএস৪১তম বিসিএস নন-ক...
25/11/2023

বিসিএস নন-ক্যাডার পছন্দক্রম ও পদ বিশ্লেষণ
৪১তম বিসিএসে বিভিন্ন গ্রেডে ৪০৪৩ পদ
রবিউল আলম লুইপা, ৩৫তম বিসিএস

৪১তম বিসিএস নন-ক্যাডার পছন্দক্রম নির্ধারণের আবেদন আহ্বান করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদন করা যাবে ২৭ নভেম্বর ২০২৩ পর্যন্ত। নন-ক্যাডার পছন্দক্রম তৈরির সময় প্রার্থীরা কিছু বিষয় বিবেচনায় রাখতে পারেন।
তুলনামূলক বিশ্লেষণ: আপনি এরই মধ্যে কর্মরত বা সুপারিশপ্রাপ্ত থাকলে বর্তমান চাকরির নিয়োগবিধি এবং পছন্দের নন-ক্যাডার চাকরির নিয়োগবিধির তুলনামূলক বিশ্লেষণ করতে পারেন।

আর বেকার হলে সব পদই পছন্দক্রমে রাখতে পারেন।
প্রমোশন: নন-ক্যাডার পদগুলোতে প্রমোশনের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। পদসোপান বিবেচনায় সাবরেজিস্ট্রার, সহকারী পরিচালক-পাসপোর্ট, উপজেলা নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইত্যাদি পদে প্রমোশন ও অন্যান্য সুযোগ-সুবিধা তুলনামূলক ভালো।
ঢাকা পদায়ন: ঢাকায় থাকা প্রয়োজন মনে হলে মন্ত্রণালয়ের বিভাগের (অধিদপ্তর ব্যতীত) পদগুলোতে আবেদন করতে পারেন।

যেমন - খাদ্য ও পরিকল্পনা বিভাগের গবেষণা কর্মকর্তা। ঢাকার বাইরে অফিস নেই এ রকম দপ্তরগুলোতেও আবেদন করতে পারেন। যেমন - ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকাশনা কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের সহকারী প্রগ্রামার, অধিদপ্তরের ট্রেনিং ইনস্টিটিউটগুলোর ইন্সট্রাক্টর ইত্যাদি।
নিজ জেলায় পদায়ন: কোনো পদেই নিজ জেলায় পদায়নের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
তবে নিজ জেলায় পদায়নের ইচ্ছা থাকলে এমন পদগুলো পছন্দক্রমের আগের দিকে রাখুন, যেগুলোতে নিজ জেলায় পদায়নের অফিশিয়াল নিষেধ নেই। তবে পাশের জেলায় পদায়নের সুযোগ বেশির ভাগ পদেই রয়েছে। নিজ জেলায় পোস্টিংয়ের ইচ্ছা থাকলে পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আপনার জন্য সেরা অপশন হতে পারে।
ট্রান্সপোর্ট ও আবাসন সুবিধা: বাংলাদেশ ব্যাংক, তেল-গ্যাস-বিদ্যুৎ, ডাক ইত্যাদি কিছু প্রতিষ্ঠানের নিজস্ব কোয়ার্টার থাকে। অন্য সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা বা জেলা শহরে কমন সরকারি কোয়ার্টারেই থাকতে হয়।
তাই এখানে ডাক অধিদপ্তর ছাড়া কারো বিশেষ আবাসন সুবিধা নেই। নন-ক্যাডার নবম গ্রেডে সহকারী পরিচালক-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন কোন জেলায় গাড়ি সুবিধা আছে, ষষ্ঠ গ্রেড থেকে (যেমন - জেলা রেজিস্ট্রার, জেলা নির্বাচন কর্মকর্তা প্রায় সব নন-ক্যাডারেই গাড়ি সুবিধা আছে। ঢাকার অধিদপ্তরে পোস্টিং হলে ট্রান্সপোর্ট সুবিধা পাবেন।
মাঠ পর্যায়ে কাজের সুযোগ: যে অফিসগুলোতে বেশিসংখ্যক সেবাগ্রহীতা সেবা নেয়, সেগুলোকে গুরুত্ব দেন অনেকে। যেমন - সাবরেজিস্ট্রার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইত্যাদি। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউট, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ইত্যাদি প্রতিষ্ঠানে কাজের চাপ তুলনামূলক কম। আবার কিছু পদে যোগ দিয়েই জেলা প্রধান হওয়া যায়। যেমন - এডি-পাসপোর্ট, এডি-মাদকদ্রব্য, এডি-পরিবেশ ইত্যাদি।
কর্মপরিবেশ: কর্মপরিবেশ ও অফিসের গ্লামারকে গুরুত্ব দিলে মন্ত্রণালয়ের বিভাগ, প্রাচীন ও ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টের পদগুলোতে আবেদন করুন। মন্ত্রণালয়ের সচিবালয়ে বা পাসপোর্ট অধিদপ্তরের মতো অফিসগুলোকেও অগ্রাধিকার দিতে পারেন। অন্যান্য সুযোগ-সুবিধাও তুলনামূলক ভালো।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nur E Alom Siddique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category