ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়

06/09/2025

DUCSU-2025

05/05/2025

ইতিহাসের সব চেয়ে বড় শিক্ষা হলো
ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।

এই অনুষ্ঠানে শোনা যাবে শহীদ পরিবারের আর্তনাদ, শোনা যাবে আহতদের হৃদয়ের হাহাকার,শোনা যাবে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্দান, ...
11/09/2024

এই অনুষ্ঠানে শোনা যাবে শহীদ পরিবারের আর্তনাদ, শোনা যাবে আহতদের হৃদয়ের হাহাকার,
শোনা যাবে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্দান, সাউথ ইস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা সক্রিয় যোদ্ধাদের অভিব্যক্তি,
শুনতে পারবেন তানজিম স্যার শামসুল আলম স্যারের বক্তব্য যারা স্বৈরাচারের সময়ে স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলতো।

সাথে থাকছে কলরবের পরিবেশনায় বিপ্লবী সংগীত সমূহ,
সুতরাং দেখা হচ্ছে আগামীকাল টিএসসির স্বোপার্জিত স্বাধীনতায়।

নিজেকে মেয়ে দাবি করা ছেলেকে মেয়ে হিসেবে মেনে কোটায় ভর্তির সুযোগ দিতে চায় ঢাবি প্রশাসন। এখন আমি স্টুডেন্ড হয়ে মনে মন...
01/01/2024

নিজেকে মেয়ে দাবি করা ছেলেকে মেয়ে হিসেবে মেনে কোটায় ভর্তির সুযোগ দিতে চায় ঢাবি প্রশাসন।
এখন আমি স্টুডেন্ড হয়ে মনে মনে যদি নিজেকে ঢাবির ভিসি মনে করি তাহলে ঢাবি প্রশাসন কি ভিসির বাসভবনে আমাকে থাকতে দেবে??

Khayrul Ahsan Marzan

01/10/2023

একটি ঘোষণা :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এর নতুন অফিশিয়াল ফেসবুক পেইজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে জানতে সবাই নিজে যুক্ত হন এবং অন্যদেরকে ইনভাইট করুন।
https://www.facebook.com/profile.php?id=61551926817344&mibextid=ZbWKwL

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজ।

ঢাবি শিক্ষক ওয়াহিদুজ্জামান এর আচরণ নারীশিক্ষা বিরোধী।-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়।পর্দা নারীর রক্ষ...
29/08/2023

ঢাবি শিক্ষক ওয়াহিদুজ্জামান এর আচরণ নারীশিক্ষা বিরোধী।
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়।

পর্দা নারীর রক্ষাকবচ ও আত্মপরিচয়ের হাতিয়ার। কিন্তু স্বাধীন দেশের উচ্চশিক্ষার আঁতুড়ঘর‌ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোশাকের মৌলিক অধিকার হরণ করায় আমাদের বোনদেররা বারবার হেনস্থার শিকার হচ্ছে। ইদানিং কতিপয় শিক্ষকও এই স্বাধীনতায় হস্তক্ষেপ করছে যা নারীশিক্ষার জন্য হুমকি ও অশনিসংকেত। আজ ২৯ আগষ্ট'২৩ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক খাইরুল আহসান মারজান।

নেতৃদ্বয় বলেন, সম্প্রতি পর্দা পালনকারী মেয়ে শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ডিপার্টমেন্টের অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁন বারংবার হেনস্থার মুখে ফেলেছেন। শুধু এখানেই ক্ষ্যান্ত না থেকে হিজাব পরিধান করায় হেনস্থার শিকার হওয়া শিক্ষার্থীকে উগ্রবাদী দলের সদস্য বলে মন্তব্য করে ভিক্টিম ব্লেমিংয়ের অপরাধ ও করেছেন তিনি। তার এই অমূলক মন্তব্যের জন্য অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে।

নেতৃদ্বয় আরো বলেন, মেয়ে শিক্ষার্থীদের নিয়ে ঢাবির এই শিক্ষক দাবী করেন যে "তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় লেখাপড়া করা উচিৎ।" বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সাথে পর্দা পালন করার কোন সাংঘর্ষিকতা নেই। শিক্ষাকে কখনোই কোন জাত, বর্ণ কিংবা পোশাকের সীমাবদ্ধতায় আবদ্ধ করার সুযোগ নেই। এবং এই ইস্যুকে মূখ্য করে একজন শিক্ষার্থীকে শিক্ষার অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত করা শিক্ষকসূলভ আচরণ হতে পারে না। এই মন্তব্য চরমভাবে নারী শিক্ষা বিরোধী। তার মন্তব্য সম্পূর্ণই ইসলাম বিদ্বেষপ্রসূত ও ইসলামী সংস্কৃতি বিদ্বেষের বহিঃপ্রকাশ।

নেতৃদ্বয় নারী শিক্ষা বিরোধী শিক্ষকদের এহেন আচরণের প্রতিবাদ জানানোর সাথে সাথে নারী শিক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতের জোর দাবী জানান। অন্যথায় নেতৃবৃন্দ দাবি আদায়ে জোরালো আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।

বার্তাপ্রেরক,
সাইফ মোহাম্মদ আলাউদ্দিন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

গত ২৮ জুলাই’২৩ কথিত শান্তি সমাবেশে যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক নৃশংসভাবে নিহত নিরীহ মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম এর হ...
22/08/2023

গত ২৮ জুলাই’২৩ কথিত শান্তি সমাবেশে যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক নৃশংসভাবে নিহত নিরীহ মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম এর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আগামী ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় শাহবাগ চত্ত্বরে সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ছাত্র সমাবেশ।

সভাপতি
শরিফুল ইসলাম রিয়াদ
মুখপাত্র, সর্বদলীয় ছাত্র ঐক্য
কেন্দ্রীয় সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বক্তব্য রাখবেন বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দল মত নির্বিশেষে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে দলে দলে যোগদান করুন‌।

#সর্বদলীয়_ছাত্র_ঐক্য



#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ
#হাফেজ_রেজাউল_হত্যার_বিচার_চাই
#সর্বদলীয়_ছাত্রঐক্য

#ছাত্র_সমাবেশ

প্রতিষ্ঠবার্ষিকী সফল করার উদ্দেশ্যে আগত নেতাকর্মীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকার রাজপথ আপনাদের অপেক্ষায়। দেখা হবে ...
03/08/2023

প্রতিষ্ঠবার্ষিকী সফল করার উদ্দেশ্যে আগত নেতাকর্মীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
ঢাকার রাজপথ আপনাদের অপেক্ষায়।
দেখা হবে রাজপথে,,,,,

১ জুলাই ২০২৩। এখন থেকে ঠিক একশ দুই বছর আগে নানামুখী ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে পূর্ব বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল একট...
01/07/2023

১ জুলাই ২০২৩। এখন থেকে ঠিক একশ দুই বছর আগে নানামুখী ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে পূর্ব বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল একটি মানুষ তৈরির কারখানা, নাম যার ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক চড়াই উৎরাইয়ের মাঝেও এ বিশ্ববিদ্যালয় এদেশকে স্মরণ করার মতো স্মৃতি দিয়ে গেছে দুহাত ভরে।
সেই বিশ্ববিদ্যালয়টিই ৫২তে হায়েনার হাতে মৃত প্রায় মায়ের ভাষাকে উদ্ধার করেছে, ৭১-এ হানাদারের কালো থাবা থেকে মুক্ত করার নিখুঁত পরিকল্পনা ও সামনে থেকে লড়াই করে একটি স্বাধীন সার্বভৌম দেশ ও পতাকা এনে দিয়েছে।

নানা সময়ে দেশের গণতন্ত্র, মানবাধিকার, ছাত্রদের অধিকার, গণ মানুষের অধিকার রক্ষায় বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাক্ষ্য হয়েছে। লেখাপড়া, গবেষণা আর মুক্তবুদ্ধির আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। তাই তো শতবর্ষের গন্ডি পেরিয়ে জন্মদিবসে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিকাতরতায় প্রতিটি শিক্ষার্থী আবেগপ্রবণ হয়ে উঠছে।

এ প্রতিষ্ঠানটির নানাবিধ প্রাপ্তিতে ঝুলি পূর্ণ থাকলেও বর্তমানে নোংরা রাজনীতি, চরম দলীয়করণ, অস্বচ্ছতা, জবাবদিহিতার অভাব আর তোষামোদি শক্তির আবির্ভাবের ফলে আজ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যঙ্গ-বিদ্রুপের পাত্রে পরিণত হয়েছে। শিক্ষা আর শিক্ষকের সামাজিক অবস্থানের অবনতি তার চূড়ান্ত রুপ দেখে ফেলেছে। শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক তৈরি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা, শিক্ষকদের মর্যাদা রক্ষা করতে যেমন এই বিশ্ববিদ্যালয় ব্যর্থ হয়েছে তেমনি বারবার নিজের সন্তানদের রক্ষায়ও এই বিশ্ববিদ্যালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের নিচে থেকে সরকার দলীয় ছাত্রসংগঠন নিয়মিত ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। এখানেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকায়।

আমাদের প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয় আবার ঘুরে দাঁড়াবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আবার প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হবে। শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, সারা বিশ্বের শিক্ষা ও সংস্কৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অবদান রাখবে।

আজকের এই জন্মদিবসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১০ টি প্রস্তাবনা:

১. ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান ও ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনীতি চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে।

২. ১ম বর্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীর বৈধ সীট নিশ্চিত করে গেস্টরুম/গণরুম কালচার বাতিল ও নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে।

৩. লাইব্রেরির জন্য নতুন ভবণ নির্মাণ ও লাইব্রেরিতে সীট বৃদ্ধি করতে হবে।
৪. শিক্ষার মান উন্নত করতে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে।
৫. গবেষণায় বাজেট বৃদ্ধি এবং গবেষণাকর্মে ও নতুন গবেষক তৈরিতে উৎসাহপ্রদানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৬. হল ও ক্যাম্পাস ক্যান্টিন গুলোতে ভর্তুকি দিয়ে হলেও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের সাথে সাথে খাবারের মান উন্নত করণ এবং খাবারের দাম ও মান নিয়ন্ত্রনে রাখতে তদারকি সেল গঠন করতে হবে।
৭. বহিরাগত মুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।
৮. নিয়মিত ঢাকসু নির্বাচন আয়োজন করতে হবে।
৯. ভিনদেশী সংস্কৃতি রোধে দেশীয় সংস্কৃতি চর্চাকে প্রাধান্য দিতে হবে।
১০. হিজাবের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করে ধর্মীয় পোশাকের অধিকার নিশ্চিত করতে হবে।

বার্তা প্রেরক,
সাইফ মোহাম্মদ আলাউদ্দিন,
প্রচার ও প্রকাশনা সম্পাদক,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Address

Tsc, Dhaka University
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়:

Share