999 National Emergency Service

999 National Emergency Service Official page of Bangladesh National Emergency Service 999
(2)

৯৯৯ জরুরি সেবা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার। এখান থেকে জরুরি পুলিশ, জরুরি ফায়ার সার্ভিস ও জরুরি এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়। দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন ব্যক্তি ৯৯৯ কল করার মাধ্যমে এ সকল জরুরি সেবা গ্রহন করতে পারবেন। সর্বস্তরের নাগরিকদের জরুরি সেবা প্রদানের উদ্দেশ্য ২০১৭ সালের ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ এই কল সেন্টার সেবাটি চালু ক

রে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রয়েছে এ কল সেন্টার। ৯৯৯ একটি টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে কল করার জন্য কলারকে কোন টাকা খরচ করতে হয় না।

বর্তমানে এই কল সেন্টারে শতাধিক এজেন্ট জরুরি সেবা প্রদানে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এছাড়া পুলিশ, ফায়ার সার্ভিস এবং এ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি অন্যান্য সেবা দেওয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আপনার জরুরি কলের জন্য আমাদের প্রশিক্ষিত কল সেন্টার এজেন্টরা সদা প্রস্তুত, প্রস্তুত বাংলাদেশ পুলিশ। ভাল থাকুন, নিরাপদে থাকুন।

গাছে উঠে মাথা ঘুরে আটকে ছিলেন বৃদ্ধ, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার ১১ এপ্রিল ২০২৬ শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর পৌরসভা থে...
12/04/2026

গাছে উঠে মাথা ঘুরে আটকে ছিলেন বৃদ্ধ, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

১১ এপ্রিল ২০২৬ শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর পৌরসভা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, পৌরসভার কাছেই দরিয়াবাদে একজন বৃদ্ধ ব্যক্তি গাছে উঠে মাথা ঘুরে গাছের ওপর কোনমতে আটকে আছেন, যেকোন সময় নিচে পড়ে যেতে পারেন।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য ইসলামপুর ফায়ার সার্ভিসে জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আরিফা আক্তার এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়র ডিসপাচার ফায়ার ফাইটার হানজালাল।

সংবাদপ্রাপ্ত হয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে গাছে আটকে পড়া ৭০ বছর বয়সী বৃদ্ধকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেয়।
উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজহারুল ইসলাম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

12/04/2026

গাছে উঠে মাথা ঘুরে আটকে ছিলেন ৭০ বছরের বৃদ্ধ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৩০ ফিট ওপর থেকে উদ্ধার। জামালপুরের ইসলামপুরে ১১ এপ্রিল ২০২৬ খ্রি. এ ঘটনা ঘটে।

08/04/2026

৯৯৯ নম্বরে ফোনকলে যশোরের শার্ষা থেকে অপহৃত ব্যক্তি ঝিকরগাছায় উদ্ধার

৮ এপ্রিল ২০২৬ বুধবার দুপুর আড়াইটায় যশোরের ঝিকরগাছার কুঞ্জিপাড়া থেকে একজন পথচারী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে সেখানে একটি প্রাইভেট কারের ভেতর একজন ব্যক্তিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। নির্যাতিত লোকটি সাহায্যের জন্য চিৎকার করছিলেন কিন্তু তারা কাছে যেতে সাহস পাচ্ছিলেন না। ইতোমধ্যে আরও লোকজন জড়ো হওয়ায় প্রাইভেট কার থেকে হাত-পা বাঁধা জখমপ্রাপ্ত রক্তাক্ত এক ব্যক্তিকে রাস্তায় ফেলে দিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য ঝিকরগাছা থানায় জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আমিন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই ইন্দু জ্যোতি রায়।

সংবাদপ্রাপ্ত হয়ে ঝিকরগাছা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত নির্যাতিত গোলাম রহমান(৫৩), পানজুরি বাজার, দক্ষিণপাড়া, শার্ষা, যশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শার্ষার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়। জানা যায় ভুক্তভোগীকে আগেরদিন ৭ এপ্রিল তারিখে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শার্ষা থেকে প্রতিপক্ষের লোকজন অপহরণ করেছিল। এ সংক্রান্তে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। উদ্ধারকারী দলে যোগ দেওয়া শার্ষা থানার এসআই চিরঞ্জিত মন্ডল এ বিষয়ে ৯৯৯-কে নিশ্চিত করেন।

29/03/2026

৯৯৯ নম্বরে স্বামীর হাতে নির্যাতনের অভিযোগে ২০২৫ সালে দিনে ৫১ কল। ২০২৪ সালের তুলনায় এই হার ৬৩ শতাংশ বেশি। ৮ বছরের মধ্যে এই হার সর্বোচ্চ।

বিস্তারিত কমেন্ট বক্সে

26/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন!

যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন পতাকা সে সকল শহিদ, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং মুক্তির মহানায়কদের প্রতি বিনম্র শ্রদ্ধা!

25/03/2026

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকান্ডের শিকার মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ-যোদ্ধা রাজারবাগ পুলিশ লাইনসের অকুতোভয় বীর পুলিশ সদস্যসহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র ছাত্র-ছাত্রী-শিক্ষকসহ সকল শহিদ এবং ধর্ষিত মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা!

23/03/2026

"ঈদে সবাই নতুন জামা-কাপড় পরে ঘুরে বেড়ায় আর আমরা ইউনিফর্ম পরে বিপদগ্রস্ত মানুষের ফোনকল রিসিভ করি, খারাপ লাগলেও মেনে নিয়েছি "

22/03/2026

মায়ের রান্না করা পায়েস মিস করছি

21/03/2026

নিজেদের ঈদ বিসর্জন দিয়ে ৯৯৯ এর কর্মীরা ব্যস্ত মানুষের জরুরি সেবায়

21/03/2026

নিজেদের ঈদ বিসর্জন দিয়ে ৯৯৯ এর কর্মীরা ব্যস্ত মানুষের জরুরি সেবায় | Emergency Helpline 999 | Eid Ul-Fitr ...

Address

National Emergency Service, , 16 Abdul Goni Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when 999 National Emergency Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to 999 National Emergency Service:

Share