16/10/2025
হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিতঃ
অদ্য ১৬ অক্টোবর ২০২৫ইং তারিখে হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহোদয়ের সভাপতিত্বে দুপুর ১২:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের ২য় ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) জনাব ইমতিয়াজ আহমেদ বিপিএম, পিপিএম মহোদয় এবং পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ শফিউল ইসলাম এর সঞ্চালনায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে নিরাপত্তা বিষয়ক, শৃঙ্খলা বিষয়ক, স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা করার পাশাপাশি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান, সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনার পাশাপাশি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাইওয়ে পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। মাসিক কল্যাণ সভা শেষে হাইওয়ে পুলিশ প্রধান সবার সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।