08/04/2026
ক্রিকেটে আফ/গানদের উথানের নেপথ্যের নায়ক, যার হাত ধরে চায়নারা ব্যাট ধরা শিখেছে...আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান অঞ্চলে যুদ্ধবিধ্বস্ত এক দেশের রুট থেকে ক্রিকেট কাঠামো উন্নয়নের ভার ছিলো আমিনুলের কাঁধে। আফ/গানদের নিয়ে ওয়ার্কশপ করেছিলেন বুলবুল। তাদের ক্রিকেটারদের জন্য তিনটা হাই পার্ফম্যান্স ইউনিট তৈরি করা হয়, যেটা ছিলো আমিনুলের ব্রেইনচাইল্ড। গুরবাজ, ফারুকি, মুজিব, গাজানফার, ওমরজাই, সাদিকুল্লাহর মতো হাজার হাজার ক্রিকেটার তৈরি হয়েছে এই ইউনিট পাশ করে।
"এক সময় যে দেশটায় এগারোজন ক্রিকেটার ছিল না; বুলবুলদের ছোঁয়ায়, সংখ্যাটা পৌঁছেছে লাখে।"
এছাড়াও চীনা ক্রিকেটের জনকও বলা হয় বুলবুলকে। বলা হয়ে থাকে, চীনে ক্রিকেট খেলা প্রথম ব্যক্তি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এসিসির হয়ে চীনে ক্রিকেটের আত্মপ্রকাশে কাজ করেন বুলবুল। দেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে চীনের ভাষাও শেখেন। যে দেশটা ব্যাট-বলই চিনতো না; তাদের চেনানো, আগ্রহী করা এমনকি ব্যাট ধরতে পর্যন্ত শিখিয়েছিলেন বুলবুল।
এশিয়ান ক্রিকেট কাউন্সি (ACC), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) তে গেম ডেভেলপমেন্ট ইউনিটের মতো সন্মানজনক পদে কাজ করে বিভিন্ন দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখা এমন একজন অভিজ্ঞ ব্যক্তি চেয়েছিলেন নিজ দেশের ধুকতে থাকা ক্রিকেটাঙ্গণের উন্নয়নের হাত ধরতে।
অত:পর সুযোগও পেয়েছিলেন দেশের জন্য কিছু করার। কিন্তু হয়তো ভুলে গেছিলেন, তিনি এমন এক দেশের ক্রিকেটের হাল ধরতে যাচ্ছেন যেখানে দক্ষতা এবং অভিজ্ঞতার কোনো মূল্য নেই। এখানে টিকে থাকতে হলে দরকার পাওয়ারফুল পলেটিক্যাল এগেন্সি, শক্তিশালী প্লেয়ার, পরিচালক এবং ক্লাব মালিক সিন্ডিকেটের সমর্থন। এখানে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের আড়ালে চলে ফিক্সিং আর ক্লাবগুলার আড়ালে চলে হাজার হাজার কোটি টাকার ক্যাসি/নোর রমরমা ব্যবসা। আর বুলবুল সাহেব এই রুট লেভেলের সমস্যাগুলা সমাধানে জোর দিয়েছিলেন, চেয়েছিলেন আঞ্চলিক ক্রিকেটকে ঢেলে সাজাতে। যার প্রতিক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে যা হওয়ার তা হয়েছে।
আজ বুলবুল সাহেব অপ্রতিরোধ্য থাকতেন যদি তার ঘণিষ্ঠতা থাকতো প্রভাবশালী মন্ত্রীদের সন্তান কিংবা ভাতিজাদের মতো ভাইব্রাদারদের সাথে কিংবা শক্তিশালী ক্লাব মালিক (ক্যাসি/নো) সিন্ডিকেটের সাথে।
ICC, ACC তে গুরুত্বপূর্ণ পদে কাজ করা ক্রিকেট দুনিয়ায় আমিনুলের মতো সন্মানিত একজন ব্যক্তি নিজ দেশে এসে লাঞ্চিত হয়েছেন এটা আমাদের দেশের জন্যও অত্যন্ত লজ্জার।
একদিন আসবে, সেদিন আমিনুল সাহেব সন্মানের সহিত এদেশের ক্রিকেটাঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ট হবেন। সেই আশায় রইলাম।
সংগ্রহীত