খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ Khelafat Majlis Dhaka South City

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ Khelafat Majlis Dhaka South City

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ Khelafat Majlis Dhaka South City Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ Khelafat Majlis Dhaka South City, Political organisation, 16 Bijoynagar, Dhaka.

28/05/2026

নগরবাসী সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা

"ঈদ মুবারক"

26/05/2026
ভারতে মুসলিম নির্যাতন ও বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত-------------------...
15/05/2026

ভারতে মুসলিম নির্যাতন ও বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
------------------------------------------------------------------------------
ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ এবং সকল হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে - খেলাফত মজলিস

ঢাকা, ১৫ মে ২০২৬: খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সীমান্তে বাংলাদেশ নাগরিকদেরকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে| সীমান্ত হত্যা দীর্ঘদিন বন্ধ থাকলেও ভারত আবারো তা শুরু করে বাংলাদেশকে নতুন করে ভয় দেখাতে চায়। পুশইন, মাদক চোরাচালান সহ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা ভারতের এমন অপ্রতিবেশীসূলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সকল হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে। নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে। ভারতকে বাংলাদেশের সাথে আধিপত্যবাদ নয়, প্রতিবেশীসুলভ আচরণ ও সম্পর্ক স্থাপনের আহ্বান জানাই।

দু:খজনক ব্যাপার হচ্ছে, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে ৩ জন বাংলাদেশী নাগরিককে হত্যা করা হলেও এর উপযুক্ত জবাব চাইতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়| আমরা অবিলম্বে বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই|

ড. আহমদ আবদুল কাদের আরো আরো বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় খ্যাত দখলদার রাষ্ট্র ইসরাইল বিশ্বজুড়ে ক্রমাগত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে। হাজার হাজার মানুষকে তারা হত্যা-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি লেবাননে ২ জন প্রবাসী বাংলাদেশীকেও তারা ড্রোন হামলা চলিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে। প্রবাসের সাধারণ শ্রমজীবি মানুষগুলোকেও ইসরাইল শত্রুজ্ঞান করছে। আমরা ইসরাইলী এমন বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা আরো নিশ্চিতে বাংলাদেশ সরকার কর্তৃক কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাই। খেলাফত মজলিস মহাসচিব ভারতে মুসলিম নির্যাতন ও বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যার প্রতিবাদে আজ খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনে পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল,

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুহাদ্দিস মাওলানা সালাউদ্দিন, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, মুফতি আবুল হাসান এমপি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা: আব্দুর রাজ্জাক আসাদ, শাহাবুদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, আমীর আলী হাওলাদার, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সহসভাপতি মল্লিক মোহাম্মদ কেতাব আলী, উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, দক্ষিণ সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান,মহানগরী উত্তর সহ সাধারন সম্পাদক এনামুল হক হাসান, মুজিবুল হক, দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওসার আহমেদ সোহাইল, সহ সাংগঠনিক সম্পাদক জনাব শাহজাহান, মাওলানা বশির উল্লাহ মামুন, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান ফারুকী প্রমুখ।

11/05/2026

শোকবাণী:

খেলাফত মজলিসের মতিঝিল থানা শাখার সাধারণ সম্পাদক মো: ইয়াসিন আরাফাতের পিতার ইন্তেকালে শোক প্রকাশ

ঢাকা, ১১ মে ২০২৬: খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের অর্ন্তগত মতিঝিল থানা শাখার সাধারণ সম্পাদক মো: ইয়াসিন আরাফাত ভাইয়ের শ্রদ্ধাভাজন পিতা আবদুল মান্নান খান গতকাল রাত ১১.৩০ মি: নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ সকাল ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলার দোবরিয়া গ্রামের নিজ বাড়ীতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ ভূইয়া ও সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন ।

নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়াতী মজলিস অনুষ্ঠিত।ঢাকা: আজ, ১লা ম...
01/05/2026

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়াতী মজলিস অনুষ্ঠিত।

ঢাকা: আজ, ১লা মে, শুক্রবার সকাল ৯টায় খেলাফত মজলিস ঢাকা মহানবগরী দক্ষিণ শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়াতী মজলিস অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মো: সেলিম হোসাইন ও সহ-প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মারুফ বিল্লাহ'র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়াতী মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন যথাক্রমে, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহসচিব এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। দরসুল ক্বুরআন পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়খুল হাদীস মাওলানা আব্দুস সামাদ।

তরবিয়াতী মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর আহমদ আলী কাসেমী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভকেট রফিকুল ইসলাম, মহানগরীর সহ-সভাপতি মল্লিক মো: কেতাব আলী, শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো: শাহাবুদ্দীন, দাওয়া'হ বিষয়ক সম্পাদক মো: গিয়াস উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম প্রমূখ।

সভা শেষে মহানগরীর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসুরুল আলম মনসুরের পিতার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দু'আ করা হয়।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়াতী মজলিস স্থানীয় এফপিএবি মিলনায়তনে চল...
01/05/2026

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়াতী মজলিস স্থানীয় এফপিএবি মিলনায়তনে চলছে

শোকবাণী: খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার- প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভ...
01/05/2026

শোকবাণী:

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার- প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতির পিতার ইন্তেকালে শোক প্রকাশ

ঢাকা, ১ মে ২০২৬: খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার- প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল আলম মনসুরের শ্রদ্ধাভাজন পিতা মুহাম্মদ দুলু মিয়া (মহাজন) গতকাল জুমাবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বাদ জুমআ মৌলভীবাজার বড়লেখা উপজেলায় বড়ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক ও সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন ।

নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। খেলাফত মজলিস নেতৃদ্বয় আরো বলেন, সন্তানদেরকে তিনি দ্বীনি আন্দোলনের যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। আল্লাহ তাঁর সকল নেক আমল বিনিময়ে জান্নাত কবুল করুন।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সাধারণ অধিবেশ...
17/04/2026

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৬ আজ ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, মহানগরী মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল।

ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন পরিচালনায় অনুষ্ঠিত উক্ত

শূরার অধিবেশনে অংশগ্রহণ করেন, সহ-সভাপতি মাওলানা নূরুল হক, মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, মল্লিক মোহাম্মদ কেতাব আলী, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক সেলিম হোসাইন, ড. মারুফ বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসুরুল আলম মনসুর, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, এনায়েত রাব্বি আকরাম, শাহ শিহাব উদ্দিন প্রমুখ।

শোকবার্তা:খেলাফত মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদকের মায়ের ইন্তেকালে শোক প্রকাশঢাকা, ১৫ এপ্রিল ২০২৬: খেলাফত মজলিস কেন্দ...
15/04/2026

শোকবার্তা:

খেলাফত মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদকের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬: খেলাফত মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজের মমতাময়ী মা আজ রাত ৯টায় প্রোএকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদকের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক ও সাধারণ সম্পাদক মো আবুল হোসেন।

নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ঢাকা মহানগরীবাসিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
13/04/2026

ঢাকা মহানগরীবাসিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

Address

16 Bijoynagar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ Khelafat Majlis Dhaka South City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ Khelafat Majlis Dhaka South City:

Share