Nature of Bangladesh

Nature of Bangladesh natural Bangladesh. nice country Bangladesh

10/06/2026
02/06/2026

জমিতে সেচ দিচ্ছে কৃষক

সবুজের খেরোখাতা খুলে ডাকছে প্রকৃতি। যেখানে নোনা জল আর দোআঁশ পলি। জোয়ার-ভাটার পরতে পরতে রূপোলি আলো। ভারতের ম্যানগ্রোভ অর...
02/06/2026

সবুজের খেরোখাতা খুলে ডাকছে প্রকৃতি। যেখানে নোনা জল আর দোআঁশ পলি। জোয়ার-ভাটার পরতে পরতে রূপোলি আলো। ভারতের ম্যানগ্রোভ অরণ্য বলতেই প্রথম সুন্দরবনের কথা মনে পড়ে। কিন্তু এর বাইরেও আছে এক আশ্চর্য মায়াপীঠ। এই কম পরিচিত ম্যানগ্রোভ অঞ্চলগুলি সম্পর্কে অনেকেই জানেন না। যারা ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি থাকতে চান, তাদের জন্য রইল সেরা ৭ ম্যানগ্রোভ অরণ্যের খোঁজ।

অপরূপ মায়ায় ঘেরা রাঙামাটি
25/05/2026

অপরূপ মায়ায় ঘেরা রাঙামাটি

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
25/05/2026

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

৫ মাসে ভেসে এসেছে অন্তত ১০টি কচ্ছপ, বেশিরভাগই মৃত!হুমকির মুখে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতসহ দেশের উপকূলীয় অঞ্চলের সামুদ্রি...
25/05/2026

৫ মাসে ভেসে এসেছে অন্তত ১০টি কচ্ছপ, বেশিরভাগই মৃত!

হুমকির মুখে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতসহ দেশের উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক জীববৈচিত্র্য। চলতি বছরেই কুয়াকাটা সৈকতে অন্তত ১০টি কচ্ছপ ভেসে এসেছে, যার অধিকাংশই মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে এখনো বৈজ্ঞানিক ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ অজানা রয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢেউয়ের সঙ্গে নিয়মিতভাবে সৈকতে ভেসে আসছে কচ্ছপ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী। গত ১৬ মে প্রায় ৩৫ কেজি ওজনের একটি অলিভ রিডলি প্রজাতির আহত কচ্ছপ উদ্ধার করে বন বিভাগ ও পরিবেশকর্মীরা চিকিৎসার পর আবার সাগরে অবমুক্ত করে। এর আগে আরও প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ পাওয়া যায়।

ডলফিন ও কচ্ছপ রক্ষা কমিটি-এর তথ্য অনুযায়ী, শুধু চলতি মাসেই কুয়াকাটা উপকূলে অন্তত ৮টি মৃত কচ্ছপ ভেসে এসেছে এবং জীবিত উদ্ধার হয়েছে আরও ২টি। গত আট বছরে মোট ৩০টিরও বেশি মৃত কচ্ছপ উদ্ধার হয়েছে।

পরিবেশকর্মীরা অভিযোগ করেছেন, বারবার দাবি জানানো হলেও এখনো মৃত্যুর কারণ নির্ধারণে কার্যকর গবেষণা হয়নি। তাদের মতে, অবৈধ ট্রলিং জাল, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও পরিবেশগত ভারসাম্যহীনতা এসব মৃত্যুর প্রধান কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় এলাকা মাছ ও সামুদ্রিক প্রাণীর প্রজনন ও নার্সারি অঞ্চল হওয়ায় এখানে ট্রলিং নিয়ন্ত্রণ জরুরি। মীর মোহাম্মদ আলী বলেন, এ ধরনের এলাকায় ট্রলিং নিষিদ্ধ করা ও জেলেদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Address

5/3/C West Malibagh
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Nature of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nature of Bangladesh:

Shortcuts

Share