আমাদের দোহার(Amader Dohar)

আমাদের দোহার(Amader Dohar) হৃদয়ে দোহার

দোহার উপজেলা ঢাকা জেলার মধ্যে আয়তন ও জনসংখ্যার বিবেচনায় সবচেয়ে ছোট উপজেলা। ১৯২৬ সনে দোহার থানার উৎপত্তি হয় এবং ১৯৮৩ সনে দোহার উপজেলা হিসাবে মান উন্নীত হয়। উত্তরে- নবাবগঞ্জ উপজেলা দক্ষিণে-পদ্মা নদী পূর্বে- শ্রীনগর উপজেলা (জেলা-মুন্সিগঞ্জ) পশ্চিমে- হরিরামপুর উপজেলা (জেলা-মানিকগঞ্জ)।

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ ...
02/06/2026

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।

"সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমার মন্ত্রিত্বের বিষয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই মাননীয় প্রধানমন্...
02/06/2026

"সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমার মন্ত্রিত্বের বিষয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। তাঁর অনুমোদন ও ইচ্ছার বাইরে নিজেকে নিয়ে কোনো প্রচার আমি সমর্থন করি না। আশা করি গণমাধ্যম ও সোশাল মিডিয়ার কর্মীরা এ বিষয়ে সতর্ক থাকবেন।"

-খন্দকার আবু আশফাক (এমপি, ঢাকা-১)

ঢাকার দোহারের নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি দ্বীপকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার রাত আটটার দিকে নারিশা পশ্চিম...
02/06/2026

ঢাকার দোহারের নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি দ্বীপকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
সোমবার রাত আটটার দিকে নারিশা পশ্চিমচর এলাকার জীবনের মুরগীর ফার্ম থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মে সকালে নারিশা পশ্চিমচরের বটতলা এলাকায় কলেজ ছাত্র ইয়াসিনকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেন দ্বীপ। এ সময় নুরু নামে এক ব্যক্তি ইয়াসিনকে সাহায্য করতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে হাত ভেংগে দেয় দ্বীপসহ আরও বেশ কয়েকজন।
এ ঘটনায় ইয়াসিনের পক্ষ থেকে দোহার থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করলে উক্ত মামলায় দ্বীপকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, "হত্যাচেষ্টার মামলায় যুবলীগ নেতা দ্বীপকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।"

২০২৬ সালের এসএসসি পরীক্ষা ফল প্রকাশিত হবে আগামী ২৮ জুলাই। শিক্ষামন্ত্রীর বরাতে এ খবর নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।এর ...
02/06/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষা ফল প্রকাশিত হবে আগামী ২৮ জুলাই। শিক্ষামন্ত্রীর বরাতে এ খবর নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে এপ্রিল মাসের ২১ তারিখ থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ৪ আগস্ট দোহারে ছাত্র-জনতার উপর হামলাকারী রানা হোসেনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। স্থানীয় সূত্রে এ তথ্য ...
02/06/2026

২০২৪ সালের ৪ আগস্ট দোহারে ছাত্র-জনতার উপর হামলাকারী রানা হোসেনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। স্থানীয় সূত্রে এ তথ্য জানা গিয়েছে। গ্রেফতারকৃত রানার বাড়ী বিলাসপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামে। এই অভিযানে নেতৃত্ব দেন সেকেন্ড অফিসার জীবন এবং সহায়তায় এসআই সজীব ছিলেন বলে সূত্রমতে নিশ্চিত হওয়া গেছে।

নবাবগঞ্জে ২৪/৭ সার্ভিসের অঙ্গিকার নিয়ে মেডি ফার্মা মডেল ফার্মেসির যাত্রা শুরু।
01/06/2026

নবাবগঞ্জে ২৪/৭ সার্ভিসের অঙ্গিকার নিয়ে মেডি ফার্মা মডেল ফার্মেসির যাত্রা শুরু।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ।
01/06/2026

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ।

পবিত্র ঈদুল আজহার ছুটিতে ২৫ মে থেকে ৩১ মে সাত দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭৯ জনের। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার সড়কে ...
01/06/2026

পবিত্র ঈদুল আজহার ছুটিতে ২৫ মে থেকে ৩১ মে সাত দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭৯ জনের। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার সড়কে এই প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

01/06/2026

রামিসা হ'ত্যার আসামী সোহেল আদালতে।

সোমবার (১ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে অভিযোগ পড়ে শোনানোর সময় এ...
01/06/2026

সোমবার (১ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে অভিযোগ পড়ে শোনানোর সময় এই দাবি করে আসামি সোহেল রানা।

Address

Dohar
Dhaka
1330

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের দোহার(Amader Dohar) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share