Jatiyo Party

Jatiyo Party The Jatiyo Party is a political party in Bangladesh established by President Hussain Muhammad Ershad

The Jatiya Party is a conservative political party in Bangladesh. The current Chairperson of party is Barrister Anisul Islam Mahmud On 9 August 2025.

02/06/2026

‘তোফায়েল আহমেদ সাদা মনের মানুষ ছিলেন’

01/06/2026

তোফায়েল আহমেদের জানাজায় এসে যা বললেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

প্রেস বিজ্ঞপ্তি ০১-০৬-২০২৬ ইং তোফায়েল  আহমেদের মৃত্যুতে ব্যারিস্টার আনিসুল  ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের এর শোক...
01/06/2026

প্রেস বিজ্ঞপ্তি
০১-০৬-২০২৬ ইং

তোফায়েল আহমেদের মৃত্যুতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের এর শোক

৬৯ এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে তোফায়েল আহমেদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যোন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন,
তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি পুরুষ। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে তার বলিষ্ঠ নেতৃত্ব ও অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ৮২ বছর বয়সী এই নেতার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দায়বদ্ধ রাজনৈতিক অভিভাবককে হারালো।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার এই চলে যাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। জাতীয় পার্টি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

সোমবার এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিলেন তোফায়েল আহমেদ। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় নেতৃত্ব সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে তিনি হয়ে ওঠেন অন্যতম মুখপাত্র। বিশেষ করে ১৯৬৯ সালের ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে তার সক্রিয় নেতৃত্ব তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলে। এরপর ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে সংগঠন ও রাজনৈতিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
উল্লেখ্য দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বাদ মাগরিব ধানমন্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার সহ জাতীয় পার্টিও অসংখ্য নেতাকর্মী।

বার্তা প্রেরক

এ এম রাজ্জাক খান
দপ্তর সম্পাদক
জাতীয় পার্টি

31/05/2026

খুব বেশি মিস করছি প্রিয় নেতা ৬৮ হাজার গ্রাম বাংলার উন্নয়নের রূপকার,সাবেক সফল রাষ্ট্রপ্রতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্যারকে।

মহান আল্লাহ পল্লীবন্ধুকে বেহেশত নসীব করুন- আমিন।

প্রেস বিজ্ঞপ্তি তারিখ :২৬-০৫-২০২৬বানীতে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার..ঈদুল আজহা আত্মত্যাগ, সহমর্মিতা ও মানব...
26/05/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ :২৬-০৫-২০২৬

বানীতে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার..

ঈদুল আজহা আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ
বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই ঈদের মহান আদর্শকে ধারণ করে সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করতে হবে।

তাঁরা আরও বলেন, একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে জাতি, ধর্ম ও মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।

বার্তা প্রেরক
এম এ রাজ্জাক খান
দপ্তর সম্পাদক
জাতীয় পার্টি

23/05/2026
প্রেস বিজ্ঞপ্তিএবিএম রুহুল আমিন হাওলাদারের হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছেঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬:জ...
23/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

এবিএম রুহুল আমিন হাওলাদারের হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে

ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬:
জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে তাঁর এনজিওগ্রাম করার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে। শারীরিক অবস্থার বিবেচনায় চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে একটি ব্লকে সফলভাবে রিং প্রতিস্থাপন করেন।

আজ শনিবার (২৩ মে) বিকেলে অন্য ব্লকেও সফলতার সঙ্গে রিং প্রতিস্থাপন করেছেন অধ্যাপক ডা. এন এ এম মুমিনুজ্জামান। বর্তমানে তিনি তাঁর নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

উল্লেখ্য, জননন্দিত জননেতা ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার গত মঙ্গলবার (১৯ মে) শারীরিক অসুস্থতা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে তাঁর রক্তচাপ পরীক্ষা করে উচ্চ রক্তচাপ ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাঁকে বিশ্রামের জন্য বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেন।

বুধবার (২০ মে) রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে পুনরায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণের জন্য সিসিইউতে ভর্তি করেন।

কর্মীবান্ধব মহান নেতা রুহুল আমিন হাওলাদারের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা শুক্রবার মসজিদে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করবেন—ইনশাআল্লাহ।

এম এ রাজ্জাক খান
দফতর সম্পাদক, জাতীয় পার্টি
০১৭১২-৫৮৩৬৬৪

ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ...
21/05/2026

ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে তাঁর এনজিওগ্রাম করা হবে। তিনি অধ্যাপক ডা. এন এ এম মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়ে...
21/05/2026

জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসা গ্রহণ করছেন।

আজ তাকে দেখতে হাসপাতালে যান জাতীয় পার্টির চেয়ারম্যানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

আমরা সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন প্রিয় নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমীন। 🤲

প্রেস বিজ্ঞপ্তিসাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ — পরিপূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা...
21/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ — পরিপূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা

ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬:
জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন।

জননন্দিত জননেতা ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার গত মঙ্গলবার (১৯ মে) শারীরিক অসুস্থতা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে তাঁর রক্তচাপ পরীক্ষা করে উচ্চ রক্তচাপ ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাঁকে বিশ্রামের জন্য বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেন।

কিন্তু বুধবার (২০ মে) রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে পুনরায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণের জন্য সিসিইউতে ভর্তি করেন।

আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে তাঁর এনজিওগ্রাম করা হবে। তিনি অধ্যাপক ডা. এন এ এম মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এবিএম রুহুল আমিন হাওলাদারের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসী, জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন তাঁর সহধর্মিণী বেগম নাসরিন জাহান রতনা, যিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, চেয়ারম্যানের বিশেষ সহকারী এবং বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য।

এম এ রাজ্জাক খান
দফতর সম্পাদক, জাতীয় পার্টি
01712583664

Address

Jatiyo Party Central Office, Pioneer Road, 66 Kakrail, Dhaka/
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jatiyo Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jatiyo Party:

Share