25/05/2026
*কনফিডেন্স সিমেন্ট ঢাকা লি:, পলাশ, নরসিংদীর সিমেন্ট পণ্যের বস্তার ওজনের সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে বিএসটিআই, নরসিংদী'র সার্ভিল্যান্স অভিযান।*
সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন সিমেন্ট কোম্পানির মোড়কজাতকৃত পণ্যের ৫০ কেজি বস্তায় পরিমাপে কম প্রদান করার অভিযোগের প্রেক্ষিতে এবং বিজ্ঞ মহাপরিচালক (সচিব), বিএসটিআই মহোদয়ের নির্দেশে অদ্য ২৫/০৫/২০২৬ খ্রি: তারিখে নরসিংদী জেলার পলাশ উপজেলার কনফিডেন্স সিমেন্ট ঢাকা লি: প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠানে বিদ্যমান মোড়কজাতকৃত ৫০ কেজির বস্তাসমূহের মধ্যে থেকে দৈবভাবে কিছু বস্তা বিএসটিআই এর ক্যালিব্রেশন করা বাটখারা দিয়ে ভেরিফাই করা স্কেলে ওজন যাচাই করা হয়। যাচাইকালে বস্তাসমূহের ওজন গ্রহণযোগ্য সীমার মধ্যে পাওয়া যায়। বিএসটিআই, নরসিংদী অফিসের কর্মকর্তা জনাব মো: আরিফ হোসেন আসিফ,পরিদর্শক (মেট্রোলজি);জনাব শেখ রাসেল,পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব অনিন্দ্য দে, পরিদর্শক (মেট্রোলজি) এর সমন্বয়ে সার্ভিল্যান্স অভি্যানটি পরিচালিত হয়।
ভোক্তাস্বার্থে বিএসটিআই এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।