Jamaat Dhaka City North

Jamaat Dhaka City North Official page of Dhaka City North, Bangladesh Jamaat-e-Islami.

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্য

25/07/2026

“দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে, ইনশাআল্লাহ”
-ডা. শফিকুর রহমান, এমপি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়খুল হাদীস, প্রখ্যাত আলেমে দ্বীন, সাবেক মন্ত্রী, খ্যাতিমান লেখক ও জামায়াতের সাবেক নায়েবে আমী...
25/07/2026

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়খুল হাদীস, প্রখ্যাত আলেমে দ্বীন, সাবেক মন্ত্রী, খ্যাতিমান লেখক ও জামায়াতের সাবেক নায়েবে আমীর মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর সহধর্মিণী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রবীণ রুকন রাবেয়া খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুমা রাবেয়া খাতুন ছিলেন মাতৃপ্রতীম ও মহীরূহতুল্য রমনী। সর্বোপরি তিনি ছিলেন ইসলামী নারী আন্দোলনের অন্যতম পথিকৃত। মরহুমা দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং এক্ষেত্রে তিনি ছিলেন সব সময় অবিচল। তিনি তাঁর স্বামী মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর সফল ও স্বার্থক করতে অসামান্য অবদান রেখেছেন এবং প্রেরণা যুগিয়েছেন। একই সাথে তিনি ছিলেন ইবাদত গুজার; আবেদা-সালেহা পর্যায়ের নারী। ইসলামী আন্দোলনের চরম প্রতিকূল পরিবেশেও তিনি ছিলেন অকূতোভয় ও আপসহীন। তাঁর ইন্তিকালে আমরা একজন মাতৃতুল্য অনন্য মনীষাকে হারালাম।

নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।

25/07/2026

জুলাই অভ্যুত্থানের চেতনা নস্যাৎ করার চক্রান্ত সফল হতে দেওয়া হবে না
- ডা. মোঃ ফখরুদ্দিন মানিক

25/07/2026

🔴LIVE...
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশ

প্রধান অতিথি : ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ভেন্যু : ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট

আয়োজনে: ১১ দলীয় ঐক্য, সিলেট বিভাগ।

25/07/2026

“সুবিচার প্রতিষ্ঠিত হলে সকল অসঙ্গতি দূর হয়ে যাবে”
-মোহাম্মদ সেলিম উদ্দিন

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরার উদ্যোগে জুলাই শহীদদের স্বরণে "তুলিতে জুলাই-২০২৬” চিত্রাঙ্কন প্রতিযোগিতাপ্রধান অ...
25/07/2026

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরার উদ্যোগে জুলাই শহীদদের স্বরণে "তুলিতে জুলাই-২০২৬” চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রধান অতিথি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন।

25/07/2026

“জুলাইয়ের চেতনার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে”
-মোহাম্মদ সেলিম উদ্দিন

24/07/2026

“আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না”
-মোহাম্মদ সেলিম উদ্দিন

ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে '৩৬ জুলাই'-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য।

২৪ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিট বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বনানী থানার উদ্যোগে ২০নং ওয়ার্ড বিশি...
24/07/2026

২৪ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিট বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বনানী থানার উদ্যোগে ২০নং ওয়ার্ড বিশিষ্টজনের সাথে ‘মতবিনিময় ও সুধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর জনাব মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ষড়যন্ত্র আগেই সতর্ক করেছিল জামায়াত, সরকার আমলে নেয়নি : Mohammad Selim Uddinফ্যাসিস্ট রাষ্ট্রপতি...
24/07/2026

ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ষড়যন্ত্র আগেই সতর্ক করেছিল জামায়াত, সরকার আমলে নেয়নি : Mohammad Selim Uddin

ফ্যাসিস্ট রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগেই সরকারকে সতর্ক করেছিল, কিন্তু তখন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতির ষড়যন্ত্র এখন প্রমাণিত হয়েছে।

শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে '৩৬ জুলাই'-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, জুলাইয়ের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান। এ চেতনা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন টেলিভিশনে এখনও ফ্যাসিবাদের বয়ানকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাটি, সম্পদ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো অপচেষ্টা হলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে ডকুমেন্টারি নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি জানান, আহত ও শহীদদের নিয়ে বই প্রকাশের মাধ্যমে ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা ছিল অগ্রণী। তবে আন্দোলনের যে স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা ছিল, তার অনেকটাই এখনো বাস্তবায়িত হয়নি।

সরকারের সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, আজকের সরকার ছিল জুলাইয়ের উপহার। কিন্তু তারা জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চেয়েছিলাম। অথচ আগের তুলনায় এখন দুর্নীতি ও চাঁদাবাজি আরও বেড়েছে।

তিনি আরও দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে ৬০০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া সংবিধান সংস্কারের শপথ নেওয়া হলেও সরকার তা বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ ও অপপ্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল করিম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Address

505, Elephant Road, Bara Mogbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Dhaka City North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Dhaka City North:

Shortcuts

Share