Socialist Party of Bangladesh

Socialist Party of Bangladesh A genuine proletarian revolutionary party as well as an uncompromising revolutionary force. they could not determine correctly their allies and enemies.

Emergence of SPB
It is the existing capitalist social order of our country which originated the severe crisis that engulfed the daily life of our people. That is why, only through a revolutionary change of this social frame work these crises can be resolved. But due to the absence of a proletarian revolutionary party the real emancipation of the people has not yet been attained despite many sacrif

ices and struggle. During the British imperial rule the Communist Party of India (CPI) was formed in 1921 and, subsequently, inheriting the old revisionist tradition of CPI, the Communist Party of East Pakistan (EPCP) were formed. Later, in the ’60s those so-called communist parties following blindly the division of the international communist movement were divided into different factions. Despite various inspiring instances of glorious battle and valiant sacrifices of individuals in different, sporadic social, political and economic movements they could not achieve success due to lack of correct political understanding and scientific outlook. These parties were unable to lead the people, both in the independence struggle in India and Bangladesh, due to wrong social analysis i.e. Moreover, they could not build up a proletarian revolutionary party following the scientific methodology guided by Marxism-Leninism. Consequently, being led by the class-urge of fulfilling this vacuum SPB emerged on November 7, 1980, discontinuing its relation with the petty-bourgeois radical trend. SPB detected four points as the basic faults of the so-called communist parties of Bangladesh. These are: 1. to grasp the correct understanding of Marxism-Leninism as a science, 2. to launch struggle covering very aspects of life basing on the principle of Marxism-Leninism, 3. to determine the mode of production and class-character of the state, and thus the strategy and tactics of the revolution, 4. to determine the ethical and methodological aspects of building a revolutionary party. From that very moment SPB fought relentlessly against revisionism inside the party and for the cause of building class-movement through anti-autocratic democratic movement in Bangladesh. Eventually, in 1983, the revisionist trend was totally ousted from the mainstream of the party and SPB emerged as the developing force in the process of formation of a genuine revolutionary party of the proletariat. In spite of many organizational weaknesses and limitations SPB, in the meantime, has made many significant contributions in the sociopolitical movement of Bangladesh. The influence of the party on the working class is increasing day by day. SPB played an important role in the united anti-autocratic democratic movement, which started in 1982 and ended in 1990 overthrowing that military autocratic regime by a means upsurge. Afterwards, in the democratic movements, particularly in the anti-fundamentalism-communalism movement, SPB made a great role. At present, in our country, a movement is going on against the imperialist, especially the US, encroachment on our oil-gas and main port, named Chittagong Port. Mainly the left forces of which SPB is a major party are launching this movement. In recent period, SPB is trying to establish a left alternative current uniting all left parties, group and individuals fighting against the existing two parties hegemony in our politics. Beside this, SPB and its wings e.g. workers, peasants, students etc. have organised a lot of movements, depending on own force, for the last 25 years. Among them the garments workers upsurge on Nov. 2 in 2003, in Naryangonj was an internationally renowned movement.

26/05/2026

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিষয়ে আলোচনা করছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

26/05/2026

জঙ্গল ছলিমপুর ও মাদক বিষয়ে আলোচনা করছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

26/05/2026

ক্ষমতার কাছাকাছি যারা থাকে তারাই সন্ত্রাস-চাঁদাবাজীর সাথে যুক্ত থাকে- বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

26/05/2026

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ চ্যানেল ওয়ান (Channel One) আয়োজিত টকশোতে আলোচনা করছেন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২৬ মে ২০২৬  রাত ১০:০০টায় চ্যা...
26/05/2026

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২৬ মে ২০২৬ রাত ১০:০০টায় চ্যানেল ওয়ান (Channel One) আয়োজিত টকশোতে উপস্থিত থেকে আলোচনা করবেন।

বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকীতে বাসদের শ্রদ্ধাঞ্জলি
25/05/2026

বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকীতে বাসদের শ্রদ্ধাঞ্জলি

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-ব.....

প্রেস বিজ্ঞপ্তি/ ২৫ মে ২০২৬বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে বাসদের শ্রদ্ধাঞ্জলি অর্পণবিদ্রোহী কবি কা...
25/05/2026

প্রেস বিজ্ঞপ্তি/ ২৫ মে ২০২৬

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে বাসদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে আজ ২৫ মে ২০২৬ সকাল ৭:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পামাল্য করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য শাহজাহান কবীর, আনোয়ারুল ইসলাম, কামরুজ্জামান খোকন প্রমুখ।
পুষ্পমাল্য অর্পণ শেষে বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে ছিলেন আপোষহীন যোদ্ধা। পরাধীনতার শৃংখল থেকে মুক্তির জন্য তিনি যেমন কলম ধরেছিলেন একইসাথে সক্রিয়ভাবে রাজনৈতিক সংগ্রামে যুক্ত ছিলেন। তিনি ছিলেন দ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি। তার লেখায় অসাম্য-বৈষম্যের বিরুদ্ধে সাম্যের বার্তা যেমন ছিল তেমনি ছিল কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান। তিনি রুটির কারখানার শ্রমিক হিসেবে কাজ করেছেন, লেটোর দলে গান করেছেন এবং দেশ সৈনিক হিসেবে কাজ করেছেন। তিনি সকল প্রকার অন্যায়, অবিচারের বিরুদ্ধে মানুষ্যত্ব, মানবতার জয়গান গেয়েছেন। স্বাধীনতা, শোষণমুক্ত সমাজ ও নারীমুক্তির আহ্বান তার কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস ও সহিত্যে প্রকাশ করেছেন। তিনি তাঁর লেখনির জন্য কারাবরণও করেন।
নজরুলে জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কমরেড ফিরোজ আরও বলেন, দেশের এই সংকটকালে নজরুলের চিন্তা ও সাধনা জাতিকে পথ দেখাতে পারে। চলমান হিংসা-বিদ্বেষ ও উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে মুক্তি পেতে আামাদেরকে আরও বেশি বেশি করে নজরুল চর্চা করার জন্য নতুন প্রজন্মসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বার্তা প্রেরক

মাঈন উদ্দিন চৌধুরী
দপ্তর ইনচার্জ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ
০১৭১২২৯৬০৫০

রামিসাসহ সকল শিশু-নারী ধর্ষণ,  হত্যার সাথে জড়িতদের শাস্তি ও হাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় প্রেসক্লাবের স...
23/05/2026

রামিসাসহ সকল শিশু-নারী ধর্ষণ, হত্যার সাথে জড়িতদের শাস্তি ও হাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

রামিসাসহ সকল শিশু-নারী ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ও দায়ীদের শাস্তি এবং আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল করার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ২৩ মে ২০২৬ বিকাল ৪:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ ঢাকা মহানগর শাখার ইনচার্জ কমরেড নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলি, ঢাকা মহানগরের সদস্য আহসান হাবিব বুলবুল, নাসিরুদ্দিন প্রিন্স, জাকির হোসেন, রুখশানা আফরোজ আশা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ।
নেতৃবৃন্দ বলেন, শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকান্ডে দেশের মানুষ উদ্বিগ্ন, বাকরুদ্ধ। শুধুমাত্র একটি ঘটনা নয়, গত ৪ মাসে ১১৮ কন্যা শিশু ধর্ষনের শিকার হয়েছে, ধর্ষিতা হয়ে মৃত্যুবরন করেছে ১৭ জন শিশু। আইনশৃংখলার পরিস্থিতির অবনতি ও নৈতিক অধ:পতন কোথায় নেমেছে যে,একটা ফুলের মতো নিষ্পাপ শিশুও রক্ষা পাচ্ছে না। এমনকি মাদ্রাসায় শিশু বলাৎকারের খবর প্রতিনিয়ত পত্রিকায় বের হচ্ছে। দেশে ব্যাপক মাদকের বিস্তার, পর্ণগ্রাফির সহজলভ্যতা, মৌলবাদী দৃষ্টিভঙ্গি ও বিচারহীনতার সংস্কৃতি বহাল রেখে এসমস্যার সমাধান হবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের অবহেলা ও অযোগ্যতায় গনটিকা না কেনায় ইতিমধ্যে ৫ শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। অথচ ইউনিসেফের প্রতিনিধি বলেছে, তারা অন্তর্বর্তী সরকারকে অন্ততপক্ষে ১০ বার সতর্ক করেছিলেন। ফলে এই শিশু মৃত্যুর দায়ে মো: ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে আইনের আওতায় আনা প্রয়োজন। জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে হাম নিয়ন্ত্রণে বর্তমান সরকারও ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় নির্বাচনের মাত্র ৩ দিন আগে সম্পূর্ণ এক্তিয়ারবহির্ভূতভাবে অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি করে। এতে শিল্প- কৃষিসহ বিভিন্ন খাতে আমরা ক্ষতিগ্রস্ত হব।আমাদের স্বাধীনতা - সার্বোভৌমত্ব হুমকির মধ্যে পড়বে।বর্তমান সরকার এই অধীনতার চুক্তি বাতিল না করে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। এটি দেশের জন্য অশনিসংকেত। নেতৃবৃন্দ অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গড়ে উঠা রাজপথের লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বার্তা প্রেরক
নাসির উদ্দিন প্রিন্স
০১৭১১৩১১০৬৮
প্রেস বিজ্ঞপ্তি/ ২৩ মে ২০২৬

শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি
23/05/2026

শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের নাম পরিবর্তন কর...

23/05/2026

শিশু হত্যা-ধর্ষণের বিচার, হাম মহামারিকে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা এবং মার্কিনীদের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাসদের সমাবেশ

রাজউক কর্তৃক গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কের নাম পরিবর্তন করে গুলশান ইউথ ক্লাবকে ব্যবস্হাপনার দায়িত্ব দেওয়া...
23/05/2026

রাজউক কর্তৃক গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কের নাম পরিবর্তন করে গুলশান ইউথ ক্লাবকে ব্যবস্হাপনার দায়িত্ব দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ

গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ আজ ২৩ মে ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদ থেকে আমরা জানতে পেরেছি যে, রাজউক কর্তৃপক্ষ গুলশানের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কের নাম পরিবর্তন করে গুলশান ইউথ ক্লাবের কাছে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পার্কের নাম পরিবর্তন করে ‘সেন্ট্রাল পার্ক ও ক্রীড়া কমপ্লেক্স’ নামে নতুন নামকরণ করা হয়েছে যা খুবই দুঃজনক। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অতীত অভিজ্ঞতা থেকে আমরা জানি, বেসরকারি কোন প্রতিষ্ঠানকে ব্যবস্থাপনার দায়িত্ব দিলে প্রবেশ ফি র্ধায্য করা হবে যা সর্বসাধারণের প্রবেশের জন্য বাঁধা সৃষ্টি করবে। এ ছাড়াও সেখানে নানা ব্যবসায়িক স্হাপনা, ফুড কোর্ট, দোকানপাট নির্মাণ করবে যা পার্কের পরিবেশ নষ্ট করবে। এটা মোটেই কাম্য নয়। এমনকি পার্ক খেলার মাঠ দখল ও ধ্বংস করার বিরুদ্ধে উচ্চ আদালতের রায় ও নির্দেশনাও রয়েছে। এমনকি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও নির্বাচনের আগে পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত জায়গা দখলমুক্ত রাখার অঙ্গিকার করেছিলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে রাজউক যে গুলশান ইউথ ক্লাবকে দখলদার হিসেবে দায়ী করেছিল সেই ক্লাবকে এখন আবার ব্যবস্হাপনার দায়িত্ব দেওয়া হয় কীভাবে? নেতৃবৃন্দ রাজউকের এই জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাতিল করে পার্কটির পূর্বের নাম ‘শহীদ তাজউদ্দিন আহমেদ পার্ক’ বহাল রাখা ও বেসরকারী সংস্হা গুলশান ইউথ ক্লাবকে ব্যবস্থাপনার দায়িত্ব না দিয়ে রাজউকের নিয়ন্ত্রণেই রাখার জোর দাবি জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পাটির সভাপতি সৈয়দ হারুনুর রশীদ।

বার্তা প্রেরক

রাজেকুজ্জামান রতন
সহকারী সাধারণ সম্পাদক, বাসদ, কেন্দ্রীয় কমিটি।
০১৭২৬৫০০৭২১
বিবৃতি/ ২৩ মে ২০২৬

Address

23/2 Topkhana Road, Dhaka-1000
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Socialist Party of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Socialist Party of Bangladesh:

Share