Bangladesh Trade Union Federation TUF

Bangladesh Trade Union Federation TUF Bangladesh Trade Union Federation TUF is a federation of different sectors workers common platform.

12/08/2026
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( টাফ) কেন্দ্রীয় কমিটি কার্যালয় : ২২/১ তোপখানা রোড, ঢাকা - ১০০০সংবাদ বিজ্ঞপ্তি ২৪শে এপ্রি...
24/04/2026

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( টাফ)
কেন্দ্রীয় কমিটি
কার্যালয় : ২২/১ তোপখানা রোড, ঢাকা - ১০০০

সংবাদ বিজ্ঞপ্তি
২৪শে এপ্রিল ২০২৬

২৪ শে এপ্রিলকে শ্রমিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে...... বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( টাফ)

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( টাফ) এর উদ্যোগে আজ ২৪শে এপ্রিল সকাল ১০ টায় ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ভবন ধসে নিহিত শ্রমিকদের স্মরণে শ্রমিক স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।সংগঠনের সভাপতি ফয়জুল হাকিমের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলের সংগঠক আবদুস সামাদ,রফিক আহমেদ,শামসুল আলম,মো জাহাঙ্গীর প্রমুখ। পুস্পস্তবক অর্পণের সময় ২৪শে শ্রমিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবীতে ও শ্রমিক গণহত্যার বিচারের দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

15/10/2025

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( টাফ)
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
কার্যালয় : ২২/১ তোপখানা রোড, ঢাকা-১০০০

বিবৃতি

১৫ অক্টোবর ২০২৫

আগুনে পুড়ে শ্রমিক গণহত্যার
বিচার কর...... বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( টাফ)

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস এক বিবৃতিতে ঢাকার মীরপুর রুপনগরের শিয়ালবাড়িতে এমএস আলম ট্রেডিং এর কেমিকাল গোডাউন ও আরঅন পোশাক কারখানায় আগুনে পুড়ে ১৬ জন শ্রমিক নিহত হবার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন,কারখানায় কর্মরত শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়ে আছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত শতাব্দীর আশির দশক থেকে আগুনে পুড়ে ভবন ধ্বসে শত শত শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে আসলেও রাষ্ট্র-সরকার কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা আজও নিশ্চিত করতে পারেনি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,এইভাবে শ্রমিকদের মৃত্যু কোনো ট্র‍্যাজডি বা দূর্ঘটনা নয়।চরম মুনাফালোভী ব্যবসায়ী, বর্বর গার্মেন্টস মালিক আর রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম গাফিলতির এক দৃষ্টান্ত মাত্র।এটা আসলে শ্রমিক গণহত্যা ছাড়া কিছু নয়।
বিবৃতিতে নিহত প্রতি শ্রমিক পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতি পূরণ ও আহতদের বিনামূল্যে সুচিকিৎসার জোর দাবী জানিয়ে কেমিকেল ব্যবসায়ী, পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান হয়।

বার্তা প্রেরক
হেমন্ত দাষ
সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

https://www.facebook.com/share/p/18rZnxBj9t/?mibextid=Nif5oz
21/09/2025

https://www.facebook.com/share/p/18rZnxBj9t/?mibextid=Nif5oz

জানি রাত্রি শেষে একদিন ঘুম ভাঙ্গবে সুবহে সাদিকে,জুরাইন গোরস্তানে ভাঙ্গবে সব পাখিদের ঘুম আলিঙ্গনে বাতাসে ভেসে বে....

আপনিও আসুন
17/09/2025

আপনিও আসুন

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( টাফ)কেন্দ্রীয় নির্বাহী পরিষদকেন্দ্রীয় কার্যালয় : ২২/১ তোপখানা রোড, ঢাকা-১০০০সংবাদ বিজ্ঞ...
04/09/2025

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( টাফ)
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
কেন্দ্রীয় কার্যালয় : ২২/১ তোপখানা রোড, ঢাকা-১০০০

সংবাদ বিজ্ঞপ্তি

৪ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীর উত্তরা ইপিজেড-এ
শ্রমিক হত্যার বিচার করতে হবে
----বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ( টাফ)

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)-এর উদ্যোগে আজ ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নীলফামারীর উত্তরা ইপিজেড এ শ্রমিক হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি ফয়জুল হাকিমের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) এর ঢাকা অঞ্চলের সংগঠক হেমন্ত দাষ। সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।
সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ হবার পরেও কেন শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনের উপর গুলি চলে? কেন গুলি করে শ্রমিক হত্যা করা হয় এর জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।
তিনি আরও বলেন, এভার গ্রীন কর্তৃপক্ষ বেআইনীভাবে ৫১জন শ্রমিককে ছাটাইকরণের ফলে ও হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করার ফলে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। বিচারবিভাগীয় তদন্ত করে শ্রমিক হত্যার বিচারের দাবী তুলে তিনি বলেন,শ্রমিক শ্রেণীর স্বার্থ ভিন্ন আমাদের কোনো স্বার্থ নেই। শ্রমিক স্বার্থ রক্ষায় তাই ঐক্যবদ্ধ হওয়া ও শ্রেণী স্বার্থে সংগঠন গড়ে তোলা ছাড়া উপায় নেই।
হেমন্ত দাষ 'শ্রমিক হাবিব হত্যার হুকুমদাতা কে?' এই প্রশ্ন তুলে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনা শাসন উচ্ছেদ করলেও দেশে অতীতের মতো গুলি করে শ্রমিক হত্যার সংস্কৃতি জারী আছে। বর্বরোচিতভাবে এদেশে শ্রমিক হত্যা হলেও সমাজে এর কোনো প্রতিক্রিয়া হয় না।
মিতু সরকার বলেন, ছাত্ররা এতোদিন শুধু নিজেদের স্বার্থ নিয়ে আন্দোলনে মাঠে নেমেছে, এখন সময় এসেছে সমাজে যে শোষণ বৈষম্য লুণ্ঠন ও নির্যাতন রয়েছে তার অবসানে ঐক্যবদ্ধ হওয়া,মাঠে নামা।বড়লোক শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

বার্তা প্রেরক
হেমন্ত দাষ

Address

22/1 Topkhana Road
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Trade Union Federation TUF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share