The Senior Citizens Society

The Senior Citizens Society Ensures the Rights & Privileges of the Senior Citizens

https://youtu.be/F3Qrr8_bOls?si=Uik_KLmXlV0MsJs_
04/11/2025

https://youtu.be/F3Qrr8_bOls?si=Uik_KLmXlV0MsJs_

স্বাগতম আমার কক্সবাজার ভ্লগে! 🏖️এই Cox’s Bazar vlog এ আমি চেষ্টা করেছি ঢেউয়ের শব্দে, বাতাসের ছোঁয়ায় আর সূর্যাস্তের আলো.....

🔸এবারের কুরবানী উপলক্ষ্যেইউরেকা স্কুলের ভিন্নচিন্তা🔸২০০২ সালে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য ইউরেকা স্কুল প্রতিষ্ঠার পর প্র...
12/06/2024

🔸
এবারের কুরবানী উপলক্ষ্যে
ইউরেকা স্কুলের ভিন্নচিন্তা
🔸

২০০২ সালে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য ইউরেকা স্কুল প্রতিষ্ঠার পর প্রায় ১৪০০ শিশু মানুষের মতো মানুষ হয়েছে। ঈদসহ বিশেষ দিন উপলক্ষ্যে আমরা হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছি মাঝে-মধ্যে। কুরবানী উপলক্ষ্যে প্রতিবছর কোনো না কোনো এনজিও, প্রতিষ্ঠান, ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে এখানে এক বা একাধিক পশু কুরবানী করা হয়েছে । যাতে করে শিশুরা ব্যাগ-বস্তা হাতে করে মানুষের দ্বারে দ্বারে যেয়ে "এক টুকরা মাংস দেবেন স্যার" এমন আবদার করে ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত হয়ে না ওঠে। বরাবরের মতো এবারও কয়েকটি প্রতিষ্ঠানে ইউরেকা স্কুলের পক্ষ থেকে কুরবানীর পশু চেয়ে দরখাস্ত করা হয়েছিলো। কিন্তু এ বছর তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।
ওদের মুখের দিকে তাকালে ক্লান্ত হয় সরল চোখ। উপায়ান্তর না দেখে ভাবছি বিকল্প। অবশেষে একটি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, হয়তো অর্থনৈতিক মন্দা কিংবা পারিপার্শ্বিক কারণে পুরো একটি পশু প্রদান করা সম্ভব নয়। আমরা সম্মিলিতভাবে কি ওদের পাশে দাঁড়াতে পারি না❓ কুরবানীর সাম্যবিধান প্রয়োগের উদ্দেশ্যে আমরা কি আমাদের কৃত কুরবানীর পশু থেকে কিছু গোশত ওদের জন্য বরাদ্দ করতে পারি না❓ হ্যাঁ অবশ্যই পারি।
সেক্ষেত্রে আমরা ভাবছি, কুরবানীর দিন শিশুদেরকে নিয়ে কয়েকটি টিম গঠন করে রাখা হবে। ঢাকা সিটির মধ্যে কোনো বন্ধু কল করার সাথে সাথে ওদের পক্ষ থেকে প্রতিনিধি হাজির হয়ে যাবে আপনার ঠিকানায়। কালেকশন করে নিয়ে আসবে গোশত। যারা আমাদের এই আয়োজনে শরিক হতে চান সংযুক্ত মোবাইল নম্বরে কল করে নিশ্চিত করলে নিশ্চয়ই ওরা যথাসময়ে পৌঁছে যাবে আপনার কাছে। প্রাপ্ত গোশত একত্রিত করে পরবর্তীতে সবার মাঝে সমভাবে বন্টন করা হবে।
নিয়্যত করা মাত্র কল করে কনফার্ম করার জন্য অনুরোধ করা হলো। নগদ অর্থ প্রদান করেও এই কুরবানী প্রোগ্রামে অংশ নিতে পারেন।
- নূরুজ্জামান ফিরোজ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
ইউরেকা স্কুল
প্লট ৪/বি, রেলগেট রোড, উত্তরা, ঢাকা।
ফোন: 018427377000
(নগদ - বিকাশ)

17/03/2024

দি সিনিয়র সিটজেন্স সোসাইটি এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ৩১৫/বি-২ কর্তৃক নিয়মিত নির্বাচিত অচ্ছ্বল প্রবীণ ও দুস্থদের মধ্যে প্রতিদিন মাস ব্যাপী পুষ্টিকর ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আপনিও হতে পারেন এ মহতী কাজের পূণ্যবান অংশীদার।

মো: আবু বকর সিদ্দীক
সেক্রেটারি জেনারেল
দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি। ০১৮৭৪৪৪৪৪৬৮ ও জোন চেয়ারম্যান লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
৩১৫/বি-২

দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি কর্তৃক পবিত্র রমজানে নির্বাচিত অসচ্ছল প্রবীণ ও দুস্থদের মধ্যে মাসব্যাপি নিয়মিত ইফতার সামগ্রী...
12/03/2024

দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি কর্তৃক পবিত্র রমজানে নির্বাচিত অসচ্ছল প্রবীণ ও দুস্থদের মধ্যে মাসব্যাপি নিয়মিত ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী।
মহান আল্লাহর নামে এ কর্মসূচী উদ্বোধন করেন প্রফেসর ড. ইয়াসমিন আহমদ।

দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির সম্মানিত আজীবন সদস্য আলহাজ্ব নওয়াব আলী মাষ্টার এর মৃত্যুতে সোসাইটি গভীর ভাবে শোকাহত। মহান আ...
12/03/2024

দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির সম্মানিত আজীবন সদস্য আলহাজ্ব নওয়াব আলী মাষ্টার এর মৃত্যুতে সোসাইটি গভীর ভাবে শোকাহত। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।

11/03/2024
প্রবীণ নাগরিকদের পিকনিকে ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: খসরু চৌধুরী।
15/02/2024

প্রবীণ নাগরিকদের পিকনিকে ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: খসরু চৌধুরী।

Along with the students of Tongi Government College placed for the Practical Field WorkThe senior citizens society.
12/11/2023

Along with the students of Tongi Government College placed for the Practical Field Work
The senior citizens society.

দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি অফিসে নিয়মিত প্রবীণ নাগরিকদের সান্ধ্য চা চক্রে উপস্থিত সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা তাজ...
07/11/2023

দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি অফিসে নিয়মিত প্রবীণ নাগরিকদের সান্ধ্য চা চক্রে উপস্থিত সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, প্রখ্যাত সাহিত্যিক, জাগৃতির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী, সাবেক সিনিয়র ব্যাংকার্স একেএম খালেকুজ্জামান, শতায়ু সংসদ,উত্তরা এর সেক্রেটারী জেনারেল আকাশ আহমেদ, সাহিত্যিক সিদ্দীক সাধু উপস্থিত ছিলেন। উপস্থিত সম্মানিত ব্যক্তিত্বগণ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজনের জন্য প্রাথমিক আলোচনা করেন।
Akash Ahmed Md Abu Baker Siddique

দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি কর্তক ১জন অসুস্থ দুস্ত মাতাকে চিকিৎসা সহায়তায় সহায়তা করা হয়।(১৪.১০.২৩)
14/10/2023

দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি কর্তক ১জন অসুস্থ দুস্ত মাতাকে চিকিৎসা সহায়তায় সহায়তা করা হয়।(১৪.১০.২৩)

Address

Flat B1, House 77. Road-19, Sector-11, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when The Senior Citizens Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Senior Citizens Society:

Share

Category