নিউলি ফর্মড পার্টি

নিউলি ফর্মড পার্টি "
(7)

" নিউলি ফর্মড পার্টির ঘোষণাপত্র"

" যেহেতু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এই সময়ে সুশাসন, মানবাধিকার, ন্যায়বিচারের অভাব বিরাজ করিতেছে,
এবং
যেহেতু, প্রচলিত রাজনৈতিক পরিবেশে এদেশের নাগরিকগণ- গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, ন্যায়নিষ্ঠ, কল্যাণমুখী ও জবাবদিহিতামুলক রাজনীতি চর্চার শুন্যতা বোধ করিতেছেন
এবং
যেহেতু, যুব-তরুণ সমাজ সুষ্ঠু রাজনৈতিক চর্চা করিতে না পেরে হতাশায় নিমজ্জিত,
আবাল-বৃদ্ধ-বনিতা-সর্বো

পরি আপামর জনসাধারণ
এই মুহুর্তে সুষ্ঠু রাজনৈতিক চর্চাকারী একটি সংগঠনের প্রতিক্ষায় দিন গুনিতেছেন,
এবং
যেহেতু, গত ৪৬ বছর যাবত আমাদের রাজনীতিবিদগণ হিংসা - বিদ্বেষ- হানাহানি, লুটপাট, দুর্নীতির মধ্যদিয়ে
দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন,
এবং
যেহেতু, প্রচলিত রাজনৈতিক দলগুলো দেশের জন্য
কিছু করার চেয়ে পাকিস্তানপন্থী, ভারতপন্থী, ডান,বাম,
মৌলবাদী, ধর্মবিদ্বেষী,ইত্যাদি দোষারোপের রাজনীতি
করে জাতিকে বিভাজিত করেছেন/ করছেন,
এবং
যেহেতু, দেশের জনগণ প্রচলিত রাজনৈতিক পুঁজিবাদী ধারায় অব্যাহত কুশাসন, অবিচার, শোষণ, কর্পোরেট জুলুম ও বঞ্চনার শিকার হইয়া নাভিশ্বাস ফেলিতেছেন,
এবং
যেহেতু,দেশপ্রেমিক রাজনীতি সচেতন তরুণ-যুব সমাজ
এই ধরনের ভণ্ডামি, ফাকাবুলিসর্বস্ব ও বিবেকহীন এইসকল অপরাজনীতির অবসান চায়,

সেহেতু, আমরা শিক্ষিত,প্রতিশ্রুতিশীল, মানবপ্রেমী তরুণ-যুবকগণ জাতির এই ক্রান্তিকালের অবসানকল্পে একত্রিত হইয়া পারস্পরিক আলাপ-আলোচনা করিলাম,
এবং
সর্বোসম্মত সিদ্ধান্তে 'নিউলি ফর্মড পার্টি ' গঠন করিলাম..
এবং
এই দেশে সুশাসন-ন্যায়বিচার-জবাবদিহিতা-স্বচ্ছতা-মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাকে পার্টির মুল লক্ষ্য নির্ধারণ করিলাম,
এবং
আমরা প্রতিশ্রুতি দিতেছি আমরা মানবাধিকার,
সকল ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও কল্যাণমুখী- গণমুখী-জনবান্ধব শাসন প্রতিষ্ঠায় নিবেদিত ভাবে কাজ করিব_
এবং
আমরা পার্টির পরিচালনার জন্য
জনাব মুহাম্মদ আরেফিন কে সভাপতি,
প্রকৌশলী আব্দুল বাসেত কে
সিনিয়র সহঃ সভাপতি,
ও আব্দুল্লাহ আল আমিনকে
সাধারণ সম্পাদক নির্বাচিত করিলাম,
এবং
আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে,পার্টির সভাপতি তাহার উক্ত দুই সহযোদ্ধাকে নিয়ে পার্টির ইশতেহার প্রস্তুত করিবেন..
কাউন্সিল আহ্বান করিয়া কমিটি পূর্ণাঙ্গ করিবেন.. এবং পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রতিষ্ঠা করিয়া পার্টির মুল লক্ষ্য হাসিলের জন্য কাজ শুরু করিবেন,
এবং
আমরা আরো সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে,
আমরা পার্টির সর্বজন শ্রদ্ধেয় জনাব রাসেল আহমেদ কে পার্টির নির্বাচিত নেতৃবৃন্দের শপথ পাঠ/অভিষেক সম্পন্ন করিবার জন্য মনোনীত করিলাম,
এবং
আমরা আরো সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে,
এই ঘোষণাপত্র ২০১৭ সনের ১ ফেব্রুয়ারি তারিখে
কার্যকর হইয়াছে বলিয়া গন্য হইবে..

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউলি ফর্মড পার্টি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share