Left Democratic Alliance - বাম গণতান্ত্রিক জোট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Left Democratic Alliance - বাম গণতান্ত্রিক জোট

Left Democratic Alliance - বাম গণতান্ত্রিক জোট বাম গণতান্ত্রিক জোটের ফেসবুক পেইজ (আনঅফিশিয়াল)

শুরু হয়েছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের জাতীয় কনভেনশন। #সিপিবি  #বাম  #জোট
29/11/2025

শুরু হয়েছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের জাতীয় কনভেনশন।
#সিপিবি
#বাম
#জোট

সারাদেশে সংহতি সমাবেশফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ, গণমিছিলফিলিস্তিনে গণহত্যা বন্ধ...
01/06/2024

সারাদেশে সংহতি সমাবেশ
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বাম গণতান্ত্রিক জোটের
সমাবেশ, গণমিছিল

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ সদস্যপদ থেকে বর্বর ইসরাইলকে বহিস্কার, মার্কিন-ইসরাইল যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে আজ দেশব্যাপী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ঢাকায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইসরাইল ফিলিস্তিনে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে। এর বেশিরভাগই শিশু-নারী উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইনে শিশু-নারী-বয়স্ক মানুষ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দূতাবাসে কেউ হামলা চালাতে পারে না। কিন্তু ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনে একের পর এক হামলা ও হত্যাকান্ড অব্যাহত রেখেছে। জাতিসংঘ ফিলিস্তিনে হামলার বিষয়ে ইসরাইলকে সতর্ক করলেও সেটাও তারা তোয়াক্কা করছে না উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বর্বর ইসরাইলকে জাতিসংঘের সদস্যপদ থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসরাইলের মদদদাতাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।
আজ ১ জুন ২০২৪ বিকেল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুরানা পল্টনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)'র কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইসরাইল গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে। গাজাবাসীকে ইসরাইলের কথায় জীবনযাপন করতে হয়। এই বন্দীদশা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে দেশের সকল বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে বাংলাদেশে মোসাদ, সিআইএ কার্যক্রম সম্পর্কে জনগণের সামনে তথ্য তুলে ধরার জোর দাবি জানান। এছাড়াও বিনা ভোটের সরকার ও ক্ষমতায় যেতে মরিয়া বিরোধী দলগুলোও ফিলিস্তিনে ইসরাইল-মার্কিন গণহত্যার বিষয়ে মুখে কুলুপ এটে রেখেছে। সরকার বলে সকল দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু দেশের সংবিধান অনুযায়ী যুদ্ধবাজ, সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কোন সুযোগ নেই।
একই দাবিতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বাম গণতান্ত্রিক জোট ছাড়াও বিভিন্ন সমমনা রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, যুব-ছাত্র, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সমাবেশ, মিছিল অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট-এর নতুন সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ

বাম গণতান্ত্রিক জোট-এর পরিচালনা পরিষদের এক সভা থেকে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজকে আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট-এর সমন্বকের দায়িত্ব দেওয়া হয়।
১ জুন ২০২৪

বাম গণতান্ত্রিক জোটের সভাদুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ঋণ খেলাপি ও কালো টাকার মালিকদের শ্বেতপত্র প্রকাশের দাবিবাম গণতান্ত...
29/05/2024

বাম গণতান্ত্রিক জোটের সভা
দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ঋণ খেলাপি
ও কালো টাকার মালিকদের শ্বেতপত্র প্রকাশের দাবি

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায়, আজিজ-বেনজীর-আনারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছেÑএসব ঘটনার মধ্য দিয়ে দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতির চেহারা যতটুকু ফুটে উঠেছে তা ভয়াবহ। বর্তমান সরকারের নীতি ও উপরের মহলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা একেবারেই অসম্ভব।
সভায় এসব ব্যক্তিসহ এ পর্যন্ত যাদের নামে দুর্বৃত্তায়নের অভিযোগ উঠেছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। সভায় টাকা পাচারের সাথে জড়িত, ঋণ খেলাপি ও কালো টাকার তালিকা ও শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।
সভায়,পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধারে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়Ñএর সাথে জড়িত এবং এসব ঘটনার প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
আজ ২৯ মে ২০২৪ সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, কমিউনিস্ট লীগের আব্দুস সাত্তার, মোশারফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, বাসদ (মার্কসবাদী)-এর তসলিমা আক্তার বিউটি উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সম্প্রতি ঘূর্ণিঝড়ে নিহতদের জন্য শোক ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়। প্রকৃত ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তাসহ পুনর্বাসনের দাবিও জানানো হয় সভা থেকে।
সভায় আগামী বাজেটকে সামনে রেখে আইএমএফ’র সিদ্ধান্ত মেনে, লুটেরাদের স্বার্থে জনগণের কাঁধে আরও করের বোঝা চাপানোর যেসব খবর বেরিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়-দেশের অর্থনৈতিক সংকট মোচনে বর্তমান ব্যবস্থা থেকে বেরিয়ে আসা, কালো টাকা-পাচারের টাকা-খেলাপি ঋণ উদ্ধার, দুর্নীতি লুটপাট বন্ধ করা, অপ্রয়োজনীয় মেগা প্রকল্প ও বিলাস দ্রব্য আমদানি বন্ধসহ জনস্বার্থকেই প্রাধান্য দেওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখলাম বাজেটের আগে সরকার সাধারণ মানুষের সাথে, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলার প্রয়োজন অনুভব করল না। তারা ব্যবসায়ী ঐ লুটেরাদের সাথে কথা বলে, তাদের স্বার্থেই বাজেট প্রণয়ন করতে যাচ্ছে। এমনিতেই দেশের মানুষ ঋণের জালে আবদ্ধ হয়ে গেছে। আগামী বাজেটে ঋণ করেই এসব ঋণের কিস্তি শোধ করতে হবে। এই অবস্থা বহাল রেখে বাজেট প্রণীত হলে, কালো টাকাকে সাদা করার সুযোগ রাখলেÑতা শুধু অনৈতিকই হবে না, গণবিরোধী বাজেটও হবে।
সভায় বলা হয়, নানা সংকটের মধ্যেও দেশের কৃষক-ক্ষেতমজুররা উৎপাদন অব্যাহত রেখেছে। সেই কৃষকরা ফসলের লাভজনক দাম পাচ্ছে না। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ও যে দাম ঠিক করা হয়েছে তা প্রকৃত কৃষকরা পাচ্ছে না। কারণ সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে না। শ্রমজীবী মানুষদের জন্য জাতীয় ন্যূনতম মজুরির দাবি থাকলেও তা এখনো নির্ধারণ করা হয়নি। মাথাপিছু আয় বেড়েছে এসব কথা সরকার শোনালেও প্রকৃতপক্ষে সাধারণ মানুষের আয় কমে গেছে। অন্যদিকে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে অসহায় করে তুলেছে। মুদ্রাস্ফীতি বাড়ার খবর আসছে, দ্রুত এর অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। বিদ্যুৎ-জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির প্রক্রিয়া চলছে। অথচ বিদ্যুৎ জ্বালানির খরচ বৃদ্ধি হচ্ছে সরকারের মূলনীতি ও দুর্নীতির কারণে। আর এখন এই দায় জনগণের ওপরে চাপানো হচ্ছে। তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সভায় চলমান কর্তৃত্ববাদী দুঃশাসনের অবসান, পাচারের টাকা-খেলাপি ঋণ-কালো টাকা উদ্ধার-দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মূল্যবৃদ্ধি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সারাদেশে রেশন ব্যবস্থা চালুসহ মানুষের চিকিৎসা-শিক্ষা-অন্ন-বস্ত্র-বাসস্থানের নিশ্চয়তা বিধানের দাবিতে গণআন্দোলন-গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কার ও গণহত্যার দায়ে বিচার এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবিতে আগামী পহেলা জুন সারাদেশে যার যার অবস্থান থেকে রাস্তায় নেমে বিক্ষোভ ও প্যালেস্টাইনে জনগণের প্রতি সংহতি জানানোর আহ্বান জানানো হয়।
এছাড়া দুঃশাসনের অবসান ও জনমনের সংকট মোচনের দাবিতে আগামী ৮ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের আহ্বান জানানো হয়।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ওপাশে দাঁড়ানোর আহ্বান বাম গণতান্ত্রিক জোটেরবাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংল...
27/05/2024

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও
পাশে দাঁড়ানোর আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোঃ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ,বাসদ (মার্কসবাদী)র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু,বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী আজ ২৭মে ২০২৪ প্রদত্ত এক বিবৃতিতে ঘূর্ণিঝড়ে মৃত্যু ও ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা, মানুষ, বাড়িঘর, গবাদি পশু ও ফসলের প্রকৃত তালিকা তৈরি এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে যথাযথ সহায়তা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও সাধারণ মানুষের অনেকের অবস্থা হল "দৈনিক উপার্জনের মধ্য দিয়েই জীবিকা নির্বাহ করতে হয়"। এখনই খাবার পানি ,শুকনা খাবার, বস্ত্র, চিকিৎসা, নগদ টাকা,ঘরবাড়ি পুনঃনির্মাণ জরুরি হয়ে পড়েছে, পড়বে। উৎপাদিত ফসল ও গবাদি পশুর ক্ষতি পোষাতে না পারলে দীর্ঘদিন দুরবস্থায় পড়বে এসব অঞ্চলের সাধারণ মানুষ। তাই পরিকল্পিত ভাবে এসব মানুষের জীবন ও জীবিকা নির্বাহের জন্য সহায়তা দিতে স্বচ্ছতার সাথে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারি সহায়তা ছাড়াও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মী,সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ যাদের পক্ষে এসব ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা সম্ভব তাদেরকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ সহ যারা জীবনের ঝুঁকি নিয়ে ঘূর্ণিঝড় এলাকায় মানুষকে সচেতন করেছেন এবং তাদের আশ্রয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
২৭ মে ২০২৪

15/11/2023

আগামীকাল বাম গণতান্ত্রিক জোটের হরতালের ঘোষণা
সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না করে তফসিল ঘোষণা করা হলে...

হরতাল হরতাল হরতাল

প্যালেস্টাইনে ইসরাইলের বর্বরোচিত বিমান হামলা, নির্বিচার হত্যাকাণ্ড, মার্কিন সমরাস্ত্র প্রদান ও নৌবহর প্রেরণ এবং বাংলাদেশ...
13/10/2023

প্যালেস্টাইনে ইসরাইলের বর্বরোচিত বিমান হামলা, নির্বিচার হত্যাকাণ্ড, মার্কিন সমরাস্ত্র প্রদান ও নৌবহর প্রেরণ এবং বাংলাদেশ সরকারের ভূমিকার নিন্দা ও প্রতিবাদ- বাম গণতান্ত্রকি জোট

প্যালেস্টাইনের গাঁজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত বিমান হামলা, মন্ত্রীসভায় যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত, ইসরাইলকে মার্কিন সমরাস্ত্র প্রদান ও নৌবহর পাঠানোর প্রতিবাদে এবং ফিলিস্তিনের বীর জনতার প্রতি সংহতি জানিয়ে আজ ১১ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় পল্টন মোড়ে 'বাম গণতান্ত্রিক জোট' এর এক বিক্ষোভ সমাবেশ জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) ঢাকা মহানগরের অন্যতম নেতা ও জোটের বর্তমান মহানগর সমন্বয়ক ডাঃ সাজেদুল হক রুবেল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ঢাকা মহানগর কমিটির সদস্য তৈমুর খান অপু। সমাবেশে পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য সেকেন্দার হায়াত।
সমাবেশে বক্তাগণ বলেন, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলী বাহিনী যেভাবে প্যালেস্টাইনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে তা নজিরবিহীন। প্যালেস্টাইনের নিরীহ জনগণের উপর নগ্নভাবে অব্যাহত হামলা চালিয়ে বর্তমান ইসরাইলী সরকার মধ্যপ্রাচ্যে মার্কিনী নয়া যুদ্ধ ফ্রন্ট হিসাবে আবির্ভূত হচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে প্যালেস্টাইনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেয়ার জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসাথে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন।

বক্তাগণ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্যালেস্টাইনের জনগণ পূর্ণ সমর্থন দিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার এই ঘটনায় কঠোর নিন্দা না জানিয়ে ইসরায়েল ও মার্কিনের প্রতি নমনীয় মনোভাবের পরিচয় দিয়েছে যা বাংলাদেশের ঘোষিত নীতির পরিপন্থী। নেতৃবৃন্দ ফিলিস্তিনের বীর জনতার প্রতি সমর্থন দান এবং ইসরাইলের এই ন্যাক্কারজনক-জঘন্য হামলা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাথে সাথে বক্তাগণ বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসন উংখাতে ঐক্যবদ্ধ জোরালো আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Ratan Kumar Das

জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের গণ-অবস্থান চলছে, দুপুর ২টা পর্যন্ত চলবে। যোগদিন, সফল করুন।আওয়ামী ফ্যাসি...
05/10/2023

জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের গণ-অবস্থান চলছে, দুপুর ২টা পর্যন্ত চলবে। যোগদিন, সফল করুন।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লুটেরা অর্থপাচারকারীদের বিচারের দাবিতে এই গণ-অবস্থান।

জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ চলছে...
15/09/2023

জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ চলছে...

বিরোধী দলসমূহের উপর হামলা-মামলা-নির্যাতন বন্ধ করা, আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাব...
30/07/2023

বিরোধী দলসমূহের উপর হামলা-মামলা-নির্যাতন বন্ধ করা, আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ চলছে পুরানা পল্টন মোড়ে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো সহ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছি...
15/05/2023

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো সহ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত রাজধানীর পুরানা পল্টন এলাকায়।

Address

Purana Paltan
Dhaka
1000

Telephone

+919748178992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Left Democratic Alliance - বাম গণতান্ত্রিক জোট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Left Democratic Alliance - বাম গণতান্ত্রিক জোট:

Share