আলীনগর ইউনিয়ন

আলীনগর ইউনিয়ন আলীনগর ইউনিয়ন দেখুক সারা বিশ্ব..............

আলীনগর ইউনিয়ন এর পরিচিতিকালকিনি, মাদারীপুরপটভূমিঃ সাবেক কালকিনি ইউনিয়নয়নের  ১২ টি গ্রাম ও এনায়েত নগর ইউনিয়নের ১ টি গ্রাম...
02/04/2023

আলীনগর ইউনিয়ন এর পরিচিতি
কালকিনি, মাদারীপুর

পটভূমিঃ

সাবেক কালকিনি ইউনিয়নয়নের ১২ টি গ্রাম ও এনায়েত নগর ইউনিয়নের ১ টি গ্রাম মোট ১৩ টি গ্রাম নিয়ে আলীনগর ইউনিয়নের জন্ম ১৯৫৮ সনে । এ ইউনিয়নের প্রতিষ্ঠা মরহুম আবুল হাশেম সরদার । তিনিই আলীনগর ইউনিয়নের প্রথম প্রশাসক।

নামকরনঃ

জন্ম লগ্নে এ ইউনিয়নের নামকরন করা হয় কালিনগর ইউনিয়ন। প্রস্তাবিত নতুন এ ইউনিয়নের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হলো মাদারীপুর কালেক্টরেট অফিসে। মাদারীপুর মহাকুমার কালেক্টরেট ছিলেন একজন মুসলমান। তিনি প্রস্তাবিত এ নতুন ইউনিয়নের নাম কালিনগর দেখে মন্তব্য করলেন কালি হচ্ছে হিন্দুদের দেবতা । ইউনিয়নটির নাম হিন্দুয়ানী মতে না রেখে মুসলমানী নাম রাখলে ভাল হয়। উপস্থিত প্রতিনিধিরা তখন কালেক্টরেট মহদয়কেই বলেন একটি নাম ঠিক করে দেবার জন্য। তিনি তখন খুবই সংক্ষেপে ইংরেজীতে লেখা KALINAGOR এর প্রথম অক্ষর K কেটে দিলেন । হয়ে গেল ALINAGOR ইউনিয়ন । এ তথ্যটুকু আলীনগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা জনাব , আবুল হাশেম সরদারের ভাই আঃ মন্নান সরদারের কাছ থেকে পাওয়া। যিনি বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৪ সনের প্রথম নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

ভৌগলিক অবস্থানঃ

এ ইউনিয়নটির উত্তরে মাদারীপুর সদর উপজেলা। দক্ষিনে কালকিনি পৌরসভা। পূর্ব দিকে এনায়েত নগর ইউনিয়ন ও পশ্চিমে বালিগ্রাম ইউনিয়ন। ইউনিয়নটির বুকের উপর দিয়ে আড়িয়াল খাঁ নদী প্রবাহীত হওয়ায় চর কালকিনি , চরলক্ষীপুর ও কোলচরি স্বস্থ্যাল এই তিনটি গ্রাম ইউনিয়নের মূল ভূখন্ড থেকে একটু দুরে সরিয়ে রেখেছে। আড়িয়ালখা নদীর উত্তর পারের তিনটি গ্রামই হচ্ছে ১ নং ও ২ নং ওয়ার্ড । আড়িয়াল খাঁ নদী থেকেই পালরদী নদীর জন্ম। এ পালরদী নদীটি কালিনগর গ্রামকে দুই ভাগে ভাগ করেছে। শুধু তাই নয় নদীর কারনে এই গ্রামটি ভেঙ্গে যথাক্রমে ৪ নং ও ৫ নং ওয়ার্ড গঠিত হয়েছে।

যোগাযোগঃ

কালকিনি উপজেলা সদর থেকে পাকা রাস্তায় কালিগঞ্জ বাজার হয়ে উত্তর দিকে ১০ কি:মি অথবা কালকিনি বাজার হয়ে পালরর্দী নদীর পার ঘেষে পাকা রাস্তায় কালিগঞ্জ বাজার হয়ে ১২ কি :মি: উত্তর দিকে আলীনগর ইউনিয়ন পরিষদ কমপে¬ক্স। জেলা সদর থেকে ১৬ কি:মি: দক্ষিনে পাকা রাস্তায় মাদ্রা বাজার ও কালিগঞ্জ বাজার হয়ে আলীনগর ইউনিয়ন পরিষদে আসা যায় খুব ভাল ভাবে । এ ছাড়া ঢাকা সদর ঘাট থেকে মাদারীপুরের লঞ্চে ফাসিয়াতলা ঘাটে নেমে আলীনগর ইউনিয়ন পরিষদে আসা যায়।

ইউনিয়ন পরিষদের অবস্থানঃ

পালরদী নদীর দক্ষিন পার ঘেষে ও কালকিনি উপজেলা টু ফাসিয়াতলা হাট পাকা রাস্তা সংলগ্ন দক্ষিন মূখী আলীনগর ইউনিয়ন পরিষদ কমপে¬ক্স এর দ্বিতল ভবনটি অবস্থিত । কালিনগর ফাসিয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় , কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয় , তহশীল আফিস , স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র , উপ - সহকারী কর্মকর্তার কোয়াটার , ফাসিয়াতলা হাট প্রভৃতি প্রতিষ্ঠান গুলি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর খুই কাছাকাছি অবস্থিত।

সম্প্রীতিঃ

স্বাধীনতা যুদ্ধ চলাকালিন সময় থেকেই আলীনগর ইউনিয়নবাসী বিষেশ করে প্রভাবশালী ব্যক্তিবর্গ ও সক্রিয় রাজনৈতিক নেতা কর্মীরা নিজ নিজ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন আত্ন কলহে লিপ্ত হয়ে পরে। চলতে থাকে সকল ধরনের মারামারি , হানাহানি , খুনজখম , আর মামলা মকদ্দোমা। অস্থির হয়ে পরে সামাজিক সাধারন পরিবেশ , বাধাগ্রহস্থ হয় পরে সকল ধরনের উন্নয়ন। অসহায় হয়ে পরে সাধারন জনগন। সম্প্রতি অশামত মানুষগুলি ধীরে ধীরে নিজেদের ভুল বুঝতে পেরেছে । বর্তমানে ইউনিয়ন বাসীরা খুবই শামত। জনসাধারন ফিরে পেয়েছে স্বস্তি। ইউনিয়ন বাসীর মধ্যে সম্পী্রতির নতুন দিগমত উন্মোচিত হয়েছে। ফিরে পেয়েছে নতুন প্রানের স্পন্দন। আড়িয়াল খা ও পালরদী নদী ইউনিয়নের বুক চিরে প্রবাহিত হয়ে ইউনিয়ন বাসীকে ভাগাভাগী করে রাখতে চাইলেও তা পারেনি। বর্তমানে নদীর দুই পারের জনসাধারনের আত্নার সম্পর্ক এতই নিবিড় একে দুই ভাগ করা সম্ভব নয়। বরং নদীই যেন তার স্নেহের আচলে ইউনিয়নবাসীকে এক করে রেখেছে এবং শান্তির পথ দেখিয়ে উদার হতে শিখিয়েছে। আর তারই সুফল ভোগ করতে শূরু করেছে আলীনগরবাসী।

প্রিয় আলীনগর ইউনিয়ন বাসিদের স্মার্ট কার্ড নিন্মোক্ত তারিখে বিতরন করা হবে।সকার ৯ টা থেকে ৪ টা পর্যন্ত,, ২০০৮ থেকে ২০১৮ পর...
19/03/2023

প্রিয় আলীনগর ইউনিয়ন বাসিদের স্মার্ট কার্ড নিন্মোক্ত তারিখে বিতরন করা হবে।
সকার ৯ টা থেকে ৪ টা পর্যন্ত,,
২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত যারা ভোটার হয়েছে শুধু তারাই এ পর্যায়ে স্মার্ট কার্ড পাবে।

01/03/2023

২৬ নং কালীগঞ্জ সঃপ্রাঃবিদ্যালয় ১২ জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশ করে ৫ জন ট্যালেন্টফুল এবং ৫ জন সাধারন বৃত্তি অর্জন করে।

09/02/2023
বিস্তারিত জানতে যোগাযোগ করুন01788811644
02/02/2023

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01788811644

কমিনিটি ডায়লগ বিয়ষক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে,
03/12/2022

কমিনিটি ডায়লগ বিয়ষক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে,

চেয়ারম্যান গনের তালিকা,আলীনগর ইউনিয়ন।
03/12/2022

চেয়ারম্যান গনের তালিকা,
আলীনগর ইউনিয়ন।

প্রিয় আলীনগর ইউনিয়নের চিরচেনা ফাসিয়াতলা ব্রিজ নদীর চিত্র।
15/06/2022

প্রিয় আলীনগর ইউনিয়নের চিরচেনা ফাসিয়াতলা ব্রিজ নদীর চিত্র।

11/06/2022

এই প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা হবে তাই সবাই সঠিক তথ্য দিয়ে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করি।

05/06/2022
অভিনন্দন ও শুভকামনানবাগত ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দকেনতুদের কাছে আমাদের প্রত্যাশা যাতে আমাদের প্রিয় আলীনগর যেন একটি মডেল ইউ...
28/12/2021

অভিনন্দন ও শুভকামনা
নবাগত ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দকে
নতুদের কাছে আমাদের প্রত্যাশা যাতে আমাদের প্রিয় আলীনগর যেন একটি মডেল ইউনিয়নে পরিনত হয়।
যেখানে থাকবেনা কোন প্রতিহিংসা, হানাহানি, কারো প্রতি কারো কোন আক্রশ সবাই যেন মিলেমিশে একটি সুন্দর পরিছন্দ ইউনিয়ন গড়েতুলতে পারে সেই দোয়া রইলো সবার জন্য।

অতপর গেজেট প্রকাশ হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনের।
14/12/2021

অতপর গেজেট প্রকাশ হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনের।

Address

আলীনগর, কালকিনি, মাদারীপুর।
Dhaka
৭৯২০

Telephone

+8801714711714

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলীনগর ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share