Jamaat IT- জামায়াত আইটি

Jamaat IT- জামায়াত আইটি Welcome to Official page of Central IT Department, Bangladesh Jamaat-e-Islami.

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসূল (সা) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে

যাচ্ছে।


জামায়াতে ইসলামী অভ্যান্তরীণ শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ ও বহিঃশক্তির হুমকি বা আক্রমন প্রতিহত করার লক্ষ্যে জাতীয় ঐক্য সুসংহত করণ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছে।

আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে জামায়াতে ইসলামী গনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকরণ, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা কায়েম, মানবাধিকার রক্ষা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একদল দায়িত্বশীল নাগরিক এবং সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছে।


জামায়াতে ইসলামী বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব শক্তিশালীকরণ এবং পারষ্পরিক শ্রদ্ধা ও ন্যায়নীতির ভিত্তিতে বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্টা করতে আগ্রহী।

ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী সকল নাগরিকদের মাঝে ইসলামের বাস্তব ছবি তুলে ধরা, তাদের চিন্তাধারা পবিত্র করা, তাদের হৃদয় ও মনে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণের গুরুত্ব সম্পর্কে চেতনা জাগ্রত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী ন্যায়বান ব্যক্তিদের সংগঠিত করার এবং তাদের দক্ষ ব্যক্তিত্বে উন্নীত করার কাজ করছে।


জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার ও প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনয়ন করার লক্ষ্যে জীবনের সব স্তরে প্রতিশ্র“তিরক্ষাশীল নেতৃত্ব গড়ার চেষ্টা করছে।

জামায়াতে ইসলামী এর অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনে গণতন্ত্র চর্চা করে। এই প্রতিষ্ঠানের নেতৃত্ব এর সদস্যদের ভোট দ্বারা নির্ধারিত হয়, যারা নেতৃবৃন্দের সততা, দক্ষতা এবং সাংগঠনিক বিচক্ষণতার দিকে দৃষ্টি রেখে তাদের ভোট দেন।

24/05/2026

🔴LIVE...
২০২৬-২০২৭ অর্থবছরে সর্বপর্যায়ের শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা, জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান ভিত্তিক “শ্রমিক বান্ধব বাজেট প্রস্তাবনা”

আয়োজনে: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
ভেন্যু: তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল, জাতীয় প্রেস ক্লাব

21/05/2026

🔴LIVE...
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানঃ কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

20/05/2026

🔴LIVE>>>
শিশু রামিশাকে নৃশংসভাবে হত্যা, সন্ত্রাস, খুন, ধর্ষণ ও চাঁদাবাজিসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আয়োজনে : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী।

20/05/2026

🔴LIVE...
শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্থান : বায়তুল মোকাররমের দক্ষিণ গেট

আয়োজনে : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী।

16/05/2026

🔴LIVE...
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ

প্রধান অতিথি
ডা. শফিকুর রহমান, এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ভেন্যুঃ ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, রাজশাহী।

আয়োজনেঃ ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগ।

16/05/2026

🔴LIVE...
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ

ভেন্যুঃ ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, রাজশাহী।

আয়োজনেঃ ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগ।

15/05/2026

রংপুরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি।

13/05/2026

🔴LIVE>>>
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

ভেন্যু: জাতীয় প্রেসক্লাব, আবদুস সালাম হল।

12/05/2026

🛑LIVE...
মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি'র মিরপুর-১, শাহ আলী পাইকারী বাজার পরিদর্শন

09/05/2026

🛑LIVE...
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি'র এক সপ্তাহের জাপান সফর শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন

স্থান : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেইট।

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat IT- জামায়াত আইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat IT- জামায়াত আইটি:

Share