Bangladesh Islami Chhatri Sangstha

Bangladesh Islami Chhatri Sangstha The Aim And Object Of This Organisation Is To Obtain The Pleasure Of Allah..And Mohammad(SM)

গ্লোবাল সুমুদ ফ্লটিলার একটি বোট,  মিকেনো, গাজার জলসীমায় প্রবেশ করেছে! এটি ফ্রান্সের পতাকাধারী জাহাজ, যা স্পেনীয় কনভয়ের অ...
02/10/2025

গ্লোবাল সুমুদ ফ্লটিলার একটি বোট, মিকেনো, গাজার জলসীমায় প্রবেশ করেছে! এটি ফ্রান্সের পতাকাধারী জাহাজ, যা স্পেনীয় কনভয়ের অংশ।

জাহাজের ক্রুতে আছে মালয়েশিয়ান অ্যাকটিভিস্ট আরডেল আরিয়ানা সহ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা, যারা গাজায় সাহায্য পৌঁছাতে যাচ্ছে।

এখন এটি গাজার তীর থেকে প্রায় ৯.৩ মাইল (প্রায় ১৫ কিলোমিটার) দূরে। পিছনে অন্যান্য প্রায় ২৫টি জাহাজ অনুসরণ করছে। এই মিশন গাজার অবরোধ ভাঙতে এবং সাহায্য পৌঁছাতে চেষ্টা করছে।

ইয়া আল্লাহ, একটি বোট হলেও গাজার সৈকতে ভিড়তে দাও, গাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, বিশেষ করে বাচ্চারা।

15/08/2025
07/04/2025



06/04/2025





16/08/2024

🙂

আয়নাঘরে নির্যাতনের সামান্য বর্ণনা এবং মুক্তির কথা জানালেন ব্যারিস্টার আরমান ভাই কফিনের মতো ছোট্ট একটি খাঁচার ভিতরে সারাক...
08/08/2024

আয়নাঘরে নির্যাতনের সামান্য বর্ণনা এবং মুক্তির কথা জানালেন ব্যারিস্টার আরমান ভাই

কফিনের মতো ছোট্ট একটি খাঁচার ভিতরে সারাক্ষন চোখ বেঁধে রাখা হয়েছিল আয়নাঘরে বন্দী ব্যারিস্টার আরমান ভাইকে
ওই ছোট্ট খাঁচায় তার প্রেসার বেড়ে গেলে অফিসার বললো মরতে দেয়া যাবেনা আবার ভালভাবে বাঁচতে ও দেয়া যাবেনা
এর পরে রাখা হয় একজন মানুষ কোনোমতে শুইতে পারে এমন একটি জানালা বিহীন সেলে
দিন রাত সারাক্ষন হাত কড়া ও পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে রাখার কারণে হাতে পঁচন ধরে যায় ۔۔নিজে ই নিজের পঁচা হাতের দুর্গন্ধ পেতেন এর পরে একটু বড় আকারের কড়া হাতে লাগানো হয়
দিন তারিখ সময় কিছু ই জানানো হতো না ۔۔۔ আন্দাজে সময় অনুমান করে নামাজ পড়তেন , শুধু রমজান মাসে তারাবি আর ইফতারের সময় জানানো হতো ۔۔۔
অনেক অনেক বার কাকুতি মিনতি করে ও একটি কুরআন পাননি মুসলিম দেশের এই নির্দোষ বন্দী ۔۔কুরআন চাইলে অকথ্য ভাষায় গালি দিতো
রুমে ওরা যখন যেতো তখন চোখ বাধা অবস্থায় নীচের দিকে তাকিয়ে থাকতে হতো যেন জা*নোয়ার গুলোর চেহারা কোনোভাবে ই না দেখা যায়
দুর্গন্ধ যুক্ত খাবার খেতে না পেরে রোজা রাখলে ও গালি দিতো ۔۔۔
সর্বশেষ ওই রাতে (5আগস্ট ) তাহাজ্জুত নামাজ পড়তে দেখে একজন এসে গালি দিয়ে নামাজ শেষ করতে বলে ۔۔۔গামছা দিয়ে চোখ বেঁধে যখন বাইরে নিয়ে গাড়িতে উঠাইলো তখন আরমান ভাই নিশ্চিত হলো আজ ই হয়তো তাকে হ*ত্যা করা হবে ۔۔গাড়ির মেঝেতে ফেলে দুইজন তার শরীরের উপরে বসলো কিছুক্ষন গাড়ি চলার পরে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলা হয় একটি মাঠে ۔۔۔
জিজ্ঞেস করলো এতদিন কোথায় ছিলি ???
জানিনা
আমরা কারা ???
জানিনা
ঠিক আছে সবাইকে এইটা ই বলবি ۔۔۔۔তখন বিচক্ষণ আরমান ভাই ভাবলো হয়তো মারবেনা তাকে ۔۔۔
অনেক্ষন পরে রইলেন ওই জায়গায় ভয়ে নড়ছেন না ۔۔۔এরপর টের পেলেন শুধু পোকা মাকড় এর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই ۔۔۔۔
চোঁখের বাঁধন টা একটু খুলে দেখলেন কেউ নেই তিনি পরে আছেন একটি খালি মাঠে ۔۔দূরে মৃদু আলো দেখে এগিয়ে একটি নির্মাণাধীন ভবন দেখলেন সেখানে একজন দাড়োয়ানকে পেয়ে কৌশল করে বললেন ছিনতাইকারীরা তাকে এখানে ফেলে রেখে গেছে এইটা কোন এলাকা ???
দারোয়ান বললেন এটি দিয়াবাড়ি ۔۔
মিরপুর কিভাবে যাবেন জিজ্ঞেস করলে বললেন সামনে আগালে ই মেট্রো স্টেশন ওই দিকে গাড়ি পাবেন ۔۔۔
ফজরের আজান হলো মসজিদে গেলেন পুরোনো লুঙ্গি পড়া গলায় গামছা পড়া জীর্ণ শীর্ণ লোকটি
ইমাম সাহেবকে ও বলতে হলো কৌশল করে ছিনতাই এর কাহিনী কারণ সত্যি বললে ই হয়তো বিপদ
নামাজ শেষে ইমাম সাহেবের কাছে ইবনে সিনার ঠিকানা জানতে চাইলে ইমাম সাহেব মর্নিং ওয়াক করতে তাকে সাথে নিয়ে ইবনে সিনা উত্তরা শাখা দেখিয়ে দিলেন ۔۔۔
দারোয়ান কে আরমান ভাই জিজ্ঞেস করলেন ম্যানেজার সাহেব কখন আসবেন ???
লুঙ্গি গামছা পড়া ভাইকে দারোয়ান তাচ্ছিল্যের সাথে জানালেন সাড়ে সাত টার পরে আসবেন
টাই পড়া ম্যানেজার টাইপের একজনকে দেখে তার সাথে একান্তে কথা বলার জন্য তার রুমে যাওয়ার মিনতি করলে তিনি কিছুটা বিরক্ত হয়ে নিয়ে গেলেন তার রুমে ۔۔۔۔ ম্যানেজার গোছের লোকটি কে WhatsApp এ কথা বলতে দেখে ভাই বললেন :
আপনার ফোনে একটু দয়া করে আমি একটা লোকের আইডি খুঁজি এরপর আরমান ভাই নিজ হাতে নিজের নাম লিখে নিজের ছবিটা দেখানোর পর ওই কর্মকর্তা আরমান ভাইকে চিনতে পেরে কান্না জড়ানো আবেগে জড়িয়ে ধরেন এবং উর্ধতন কর্মকর্তার মাধ্যমে বাসার ঠিকানা জেনে যখন বাসায় নিয়ে যায় বাসার লোকজন সবাই হাউ মাউ করে মনের সূখে কাঁদলেন দীর্ঘ ৯ বছর পর তাকে ফিরে পেয়ে ।

19/12/2023

'আল্লাহর সাহায্য কেন আসছে না?' এই কথা ভেবে ভেবে যখন আমরা মুষরে পরি তখন আমাদের নিজেদের দিকে একবার দৃষ্টি দেয়া উচিত।

আমরা কি সত্যকে পুরোপুরি আকড়ে ধরতে পেরেছি? হক কথা বলা হক কাজ করার ব্যাপারে একশত ভাগ সৎ হয়েছি? আমরা কি পেরেছি আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে/ মাখলুকের ভয় অন্তর থেকে পুরোপুরি দূর করতে? আমরা কি পেরেছি সৎ কাজে আদেশ আর অসৎকাজে নিষেধ করতে? নাকি মাখলুক কি বলবে, কি ভাববে বা কি অত্যাচার করবে এমনটা ভেবে চুপচাপ অন্যায় সয়ে গেছি?

তাহলে আল্লাহর সাহায্য পাবার ব্যাপারে কিভাবে নিজেদের যোগ্য মনে করি?

আমরা অযোগ্য, ভীষণ অযোগ্য.... অমোঘ রাত্রি যেন কাটতেই চায় না। প্রস্তুতি শুরু করা উচিত অবিলম্বে....

22/07/2023

The Holy Quran

17/07/2023
আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই
05/01/2023

আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই

Address

Dhaka
134

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Islami Chhatri Sangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share