18/08/2026
---জাতীয় মৎস্য পদক অর্জন করায় এনআইবি মহাপরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন---
মৎস্যসম্পদ গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এনআইবি মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেছেন। তিনি ‘মৎস্যসম্পদ গবেষক ও বিজ্ঞানী’ ক্যাটাগরিতে এ মর্যাদাপূর্ণ পদক লাভ করেন। গত ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।
আজ এনআইবি মহাপরিচালক অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ তাঁর কার্যালয়ে এনআইবির বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এনআইবির বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ তাঁকে ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপস্থিত বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ মহাপরিচালকের এ মর্যাদাপূর্ণ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
এনআইবি পরিবারের পক্ষ থেকে মহাপরিচালক অধ্যাপক ড. মো. ছগীর আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।