01/06/2026
বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, “তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান রাজনীতিবিদকে হারালো। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের রাজনীতি ও গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।