ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka

ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka, Government Organization, Dhaka.
(4)

Dhaka district is considered the most important district of Bangladesh.There are 7 police stations in this district.This district is home of many expatriates as well as many industrial factories.The National Memorial is located in Savar in this district..

[28 𝙈𝘼𝙔 2026]𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸.“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মিল ব্যারাক পুলিশ লাইন্স, ঢাকায় প্রীতিভোজের আয়োজ...
28/05/2026

[28 𝙈𝘼𝙔 2026]
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳
𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸.

“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মিল ব্যারাক পুলিশ লাইন্স, ঢাকায় প্রীতিভোজের আয়োজন”
অদ্য ২৮/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মিল ব্যারাক পুলিশ লাইন্স, ঢাকায় এক প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন।

সভাপতি মহোদয় জেলা পুলিশের সকল সদস্যকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। ঈদ উপলক্ষে জনসাধারণ ও ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক দক্ষিণ) ও মিডিয়া অফিসার। জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক উত্তর); মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সহ মিল ব্যারাক পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ত্যাগ, শান্তি ও সম্প্রীতির বার্তায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় এর পক্ষ থে...
27/05/2026

ত্যাগ, শান্তি ও সম্প্রীতির বার্তায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক

[26 𝙈𝘼𝙔 2026]𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸.“ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ...
26/05/2026

[26 𝙈𝘼𝙔 2026]
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳
𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸.

“ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন”

অদ্য ২৬/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ অন্যান্য দিনের মতো ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের লক্ষ্যে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা–আরিচা ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় তিনি সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও যাত্রীসেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ থানা পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কোরবানির পশু পরিবহন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
ঢাকা জেলা পুলিশ ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

26/05/2026

[26 𝙈𝘼𝙔 2026]
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳
𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸.

“মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিকের উপর হামলা: গ্রেপ্তার ও মামলা রুজু”
সাভার থানাধীন রাজাসন এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম কর্তৃক সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।
মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ থাকার অভিযোগে সাভার মডেল থানার
১। এসআই (নি.) মোঃ মনিরুজ্জামান (বিপি-৮১০০০১৯৪৩১),
২। এএসআই (নি.) মোঃ আশিফুর রহমান (বিপি-৮৬০৫১১০৩৭৯) এবং
৩। এএসআই (নি.) মেরাজুল ইসলাম (বিপি-৮৮০৭১১৪০৫১)
-কে গত ২৪/০৫/২০২৬ তারিখ অপরাহ্ন হতে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইন্স, ঢাকায় সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাছাড়া, অদ্য ২৬/০৫/২৬ খ্রিষ্টাব্দ কর্তব্যে অবহেলা ও গাফিলতির কারণে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আরমান আলি -কে প্রত্যাহার করে পুলিশ লাইন্স, ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

26/05/2026

ঢাকা জেলা পুলিশের অভিভাবক, মাননীয় পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় যানজট নিরসন, কোরবানির পশুর হাটসমূহে শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং হাট এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে জেলা পুলিশের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানান।

[25 𝙈𝘼𝙔 2026]𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸.“ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের মহাস...
25/05/2026

[25 𝙈𝘼𝙔 2026]
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳
𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸.

“ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের মহাসড়ক পরিদর্শন”

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় ঢাকা–আরিচা ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের সার্বিক ট্রাফিক ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
তিনি ঢাকা–আরিচা মহাসড়কের সাভার, নবীনগর এবং ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাইপাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও যাত্রীসেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পুলিশ সুপার মহোদয় ধামরাই, আশুলিয়া ও সাভার থানা পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কোরবানির পশু পরিবহন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

ঢাকা জেলা পুলিশ ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

[24 𝙈𝘼𝙔 2026]𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸.“বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়ের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়”অদ্য ...
24/05/2026

[24 𝙈𝘼𝙔 2026]
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳
𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸.

“বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়ের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়”

অদ্য ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় জনাব মোঃ রফিকুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, ঢাকা মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিচার বিভাগ ও পুলিশের মধ্যে বিদ্যমান সমন্বয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উভয় কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতকরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কোরবানির পশুর হাটে নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশের গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলুন।নিজে সচেতন থাকুন,...
23/05/2026

কোরবানির পশুর হাটে নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশের গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলুন।
নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন

— নিরাপদ হোক সবার ঈদ যাত্রা।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন

[22 𝐌𝐀𝐘 𝟐𝟎𝟐𝟔]𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০৫ পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসা...
22/05/2026

[22 𝐌𝐀𝐘 𝟐𝟎𝟐𝟔]
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳
𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০৫ পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ০৩টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও নবাবগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানকালে ২১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২০:০০ হতে ২০:২০ ঘটিকার মধ্যে নবাবগঞ্জ থানাধীন বড় রাজপাড়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী শেখ সামির মিয়া (২০), পিতা-মোঃ শেখ সুমন মিয়াকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পৃথক আরেকটি অভিযানে ২২/০৫/২০২৬ খ্রিঃ তারিখ ০০:৫৫ হতে ০১:১০ ঘটিকার মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব বন্দডাকপাড়া এলাকা হতে মোঃ হৃদয় মিয়া (২৬), পিতা-আব্দুল হালিম মিয়াকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিনে সকাল ০৬:৫০ হতে ০৭:৩০ ঘটিকার মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকা হতে মোঃ আবু সুফিয়ান (৩৮), পিতা-মোঃ মনতাজ উদ্দিনকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

[22 𝐌𝐀𝐘 𝟐𝟎𝟐𝟔]𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পিস ইয়াবাসহ ৪...
22/05/2026

[22 𝐌𝐀𝐘 𝟐𝟎𝟐𝟔]
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳
𝔻𝕀𝕊𝕋ℝ𝕀ℂ𝕋 ℙ𝕆𝕃𝕀ℂ𝔼, 𝔻ℍ𝔸𝕂𝔸

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী ও ২ ছিনতাইকারী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভিন মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত পৃথক পৃথক অভিযানে ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য ধারায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Address

Dhaka

Telephone

+8801320089300

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা জেলা পুলিশ, ঢাকা-Dhaka District Police,Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share