ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখা

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখা Islami Shasantantra Chhatra Andolan is the real Islamic political Student Organization in Bangladesh. Estd. in 23 August 1991.

It's Founded by Maulana Fazlul Karim (Ex-Shayekh of Charmonai). It's a student branch of Islami Andolan Bangladesh. We want to establish Islamic Rules and it's a Farz work for all Muslims.
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিকাঃ
‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাবে আঞ্জাম দেওয়া প্র

ত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিশেষ করে ছাত্রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার। ছাত্রদের ক্লান্তিহীন শ্রম, অপ্রতিরোধ্য শক্তি এবং তীক্ষ্ম মেধার সঠিক চর্চা ও প্রয়োগের ওপর নির্ভর করে দেশের গতি-প্রকৃতি, সুখ-সমৃদ্ধি তথা জাতির আশা আকাক্সক্ষার প্রতিফলন। ছাত্রদের শ্রম দেশগড়ায় ও মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে তাদের শক্তি অন্যায়-অবিচার-জুলুম তথা বাতিলের বিরুদ্ধে আর তাদের মেধা সত্য অন্বেষণ, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ব্যবহৃত হওয়ার মাধ্যমেই সার্থক হয়ে ওঠে। ছাত্রজীবনই সৎ ও আদর্শ মানুষ হওয়ার প্রথম সোপান।
ছাত্রদের মন ও মানস সর্বদাই অনুসন্ধিৎসু। একজন সচেতন ছাত্রের সম্মুখে থাকে দু’টি প্রশ্ন। একটি জীবন-জিজ্ঞাসা; সে কোথা থেকে এসেছে, এ দুনিয়ার জীবনে তার করণীয় কী এবং পরিণামে তার গন্তব্য কোথায়? দ্বিতীয়টি, যুগ-জিজ্ঞাসা; দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হাহাকার, অশান্তি কেন? দেশের স্থায়ী শান্তি এবং মানুষের সার্বিক মুক্তির পথই বা কী? নৈতিক আদর্শ বিবর্জিত বর্তমান শিক্ষাব্যবস্থা এসবের উত্তর দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া বিদ্যমান জাহিলী সমাজব্যবস্থার ধারক ও বাহকেরা ছাত্রদের সঠিক দিকনির্দেশনা দিতে অক্ষম। আমাদের অনেকেই নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ছাত্রসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারুণ্যের শ্রম, শক্তি ও মেধা ভুল পথে পরিচালনার মাধ্যমে এই বিভ্রান্ত নেতৃত্ব নিষ্কলুষ ছাত্রসমাজের মসৃণ ও নির্মল ঐতিহ্যকে কলঙ্কময় করে তুলছে।
বারবার আমাদের সরকার পরিবর্তনে ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা থাকলেও শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ কখনও প্রতিষ্ঠিত হয়নি। হয়নি তাদের দাবি-দাওয়ার বাস্তব প্রতিফলন। যার কারণে ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। তারা আস্থা হারিয়ে ফেলছে নৈতিকতা বিবর্জিত এই ধর্মহীন শিক্ষাব্যবস্থার প্রতি। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে যুদ্ধংদেহী মনোভাব। ছাত্রদের এহেন ভূমিকার কারণে সমগ্র জাতি আজ দিশেহারা এবং তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আতংকিত। এরূপ নাজুক ও সংকটময় মুহূর্তের কথা চিন্তা করে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং দীনদার বুদ্ধিজীবীগণের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রদের ভবিষ্যৎ কল্যাণচিন্তায় এবং তাদের শ্রম, শক্তি ও মেধার সঠিক চর্চা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আদর্শ মানুষ হওয়ার শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং প্রচলিত জাহিলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পরিপূরক শক্তি হিসেবে ভূমিকা পালনের নিমিত্তে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও প্রতিনিধিত্বশীল ছাত্রদের নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট, শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে তুলে এনে সিরাতুল মুস্তাকীমে পরিচালিত করে মুসলিম মিল্লাতের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অভিমুখে পরিচালিত করার লক্ষ্যেই আমাদের এ অভিযাত্রা।

লক্ষ্য-উদ্দেশ্যঃ
লক্ষ্য : জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূণ দ্বীন বাস্তবায়ন।

উদ্দেশ্যঃ আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।
এ লক্ষ্য হাসিলের জন্য ইশা ছাত্র আন্দোলন প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচি।
কর্মসূচিঃ
১. ইলম ও তারবিয়াত (জ্ঞানর্জন ও প্রশিক্ষণ)
২. আমল ও তাযকিয়াহ (আমল ও আত্মশুদ্ধি)
৩. তাবলীগ (দাওয়াত)
৪. তানজীম (সংগঠন)
৫. ইনকিলাব (বিপ্লব)

১. ইলম ও তারবিয়াত:
১.১ তরুণ ছাত্রসমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার লক্ষ্যে ইসলামের সঠিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা।
১.২ ইসলামী ও আধুনিক শিক্ষায় ব্যুৎপত্তি অর্জন এবং প্রচলিত ধর্মহীন শিক্ষা ও মানবরচিত সকল মতাদর্শের অসারতা অনুধাবনে উৎসাহিত করা।
১.৩ জাহিলিয়াতের সকল প্রকার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামী সমাজবিপ্লবের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার সার্বিক প্রচেষ্টা চালানো।
২. আমল ও তাযকিয়াহ:
২.১ ব্যক্তিজীবনকে ইসলামী শরীয়তের আলোকে সুন্নত তরীকায় গড়ে তোলার প্রচেষ্টা চালানো।
২.২ সর্বাবস্থায় সকল কাজে আল্লাহ তায়ালার জিকির জারী রাখা।
২.৩ আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবত লাভের মাধ্যমে আত্মশুদ্ধির প্রচেষ্টা চালানো।
২.৪ জাহেরী ও বাতেনী নেক আমল অর্জন এবং বদ আমল বর্জনের চেষ্টা করা।
৩. তাবলীগ:
৩.১ সকল প্রকার তাগুতী মত ও পথ অস্বীকার করে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালার সার্বভোমত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার আহ্বান করা।
৪. তানজীম:
৪.১ যে সকল তরুণ শিক্ষার্থী আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে জীবনের সর্বস্তরে কুরআন সুন্নাহর আইন তথা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে আগ্রহী তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।
৪.২ শিক্ষাঙ্গনসহ সর্বত্র ছাত্রসমাজের মাঝে সংগঠন গড়ে তোলার মাধ্যমে আন্দোলনের সম্প্রসারণ ঘটানো।
৫. ইনকিলাব:
৫.১ শিক্ষাঙ্গনের সমস্যাবলী চিহ্নিত করে শান্তিপূর্ণ উপায়ে তা দূরীকরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালানো।
৫.২ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশিথ ও অনুমোদিত কর্মসূচি বাস্তবায়ন করা।
৫.৩ সকল প্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের স্থায়ী শান্তি এবং মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

সাংগঠনিক কাঠামোঃ
কেন্দ্রীয় সংগঠন, জেলা শাখা, মহানগর শাখা, থানা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা ও প্রতিষ্ঠান শাখাসমূহের সমন্বয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো গঠিত হবে।

যোগদানের নিয়মঃ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাজের মানোন্নয়নের জন্য আমলের ৩টি স্তর থাকবে:
১. সদস্য ২. কর্মী ৩. মুবাল্লিগ
সদস্য: যদি কোন শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে কর্মসূচি ও কর্মপদ্ধতির উপর আস্থাবান হন এবং সঠিক ইসলামী জীবন-যাপন ও আন্দোলনের সামগ্রিক কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন, তাহলে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে তিনি সংগঠনের সদস্য হতে পারবেন।

দৈনন্দিন কর্মসূচিঃ
১. পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। ফরয সালাতের পর অন্তত কিছু সময় জিকির, অজিফা, কুরআন তিলাওয়াত ইত্যাদি নফল ইবাদতে মশগুল থাকা। সকল অবস্থায়, সর্বদা জিকরুল্লাহ ও দরুদ শরীফ জারী রাখা।
২. নিয়মিত কুরআন হাদীস, মাসআলা-মাসায়েল, সাংগঠনিক বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়া।
৩. দৈনিক অন্তত এক ব্যক্তিকে সংগঠনের দাওয়াত দেওয়া।
৪. আল্লাহর পথে জানমাল কুরবানী করার জযবা সৃষ্টি করা।
৫. দৈনন্দিন পারস্পরিক লেনদেন স্বচ্ছতা এবং আচার-আচরণ মার্জিত হওয়ার দিকে লক্ষ্য রাখা।
৬. প্রত্যহ কারো কোন উপকার করা।
৭. নিদ্রার পূর্বে মুহাসাবায়ে নফ্স (আত্মপর্যালোচনা) করা।
৮. দ্বীন প্রতিষ্ঠার নিয়তে প্রতিদিন দু’রাকাত সালাতুল হাজত আদায় করা।

বৈশিষ্ট্যঃ
*ইসলামী আদর্শ বিবর্জিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তনের নবী রাসূলগণের (সা.) উত্তরসূরী উলামায়ে কেরামের অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত একটি ছাত্র কাফেলা।
*আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ গঠনের সার্বক্ষণিক জিহাদে একটি পরিপূরক শক্তি।
*রূহানিয়াত ও জিহাদের একটি সমন্বিত প্রয়াস।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং একটি ঐক্যপ্রয়াসী আন্দোলনকামী শক্তি।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ঈমানী দায়িত্ব পালনের একটি প্রক্রিয়া।

সংগ্রামী ছাত্র ভাইয়েরা!
আসুন, আল্লাহর দেয়া জীবন-যৌবন, শ্রম, শক্তি ও মেধা তাঁরই নির্দেশিত পথে পরিচালিত করে অন্যায়-অসত্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ পদক্ষেপ গড়ে তুলি। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বপ্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং জিহাদ ফী সাবীলিল্লাহ-এ শরীক হয়ে স্বীয় জীবনকে আল্লাহর রং এ রঙ্গীন করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।

বিস্তারিত জানতে আরো পড়ুন
*এসো মুক্তির মোহনায়
*এসো মুক্তির রাজপথে
*কালিমায়ে তায়্যিবার দাবি
*আমাদের লক্ষ্য ও পথ চলার নীতি
*পাঁচ দফা কর্মসূচির যৌক্তিকতা বিশ্লেষণ
*নীতির পরিবর্তন চাই
*আল্লাহর পথে সংগ্রাম
*নীতিমালা
*কর্মকৌশল এবং
*ছাত্র সমাচারসহ নিয়মিত প্রকাশনা

পীর সাহেব চরমোনাই-এর নির্দেশনায়ইসলামী আন্দোলন বাংলাদেশসফিপুর (মুলাদী, বরিশাল) ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে দুঃস্থ মানুষের ...
26/04/2020

পীর সাহেব চরমোনাই-এর নির্দেশনায়
ইসলামী আন্দোলন বাংলাদেশ
সফিপুর (মুলাদী, বরিশাল) ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রস্তুতি চলছে...।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ[রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহবান]-ইশা ছাত...
26/04/2020

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ
[রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহবান]
-ইশা ছাত্র আন্দোলন

বাংলাদেশের দুর্বল অর্থনীতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি এখন আর কোনো বিশেষ সংবাদ নয়; বরং নিত্যনৈমিত্তিক সত্য ঘটনা। এই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমাজের মুষ্টিমেয় সুবিধাভোগী ও বিত্তবান মহল ছাড়া বাকি সবাই জর্জরিত। বিশেষ করে সমাজের দরিদ্র্য ও নিম্ম এবং মধ্যবিত্ত অংশের ওপর তার আঘাত চরম হয়ে উঠছে।

একদিকে করোনা ভাইরাস সৃষ্ট বিপর্যয়ে কর্মচ্যুত হয়ে দরিদ্র মানুষগুলো নিঃস্ব হওয়ার উপক্রম, অন্যদিকে প্রতি বছরের ন্যায় রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্নবিত্ত তো বটেই; মধ্যবিত্ত পরিবারগুলোকেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে না পারা সরকারের চরম অযোগ্যতা ও ব্যর্থতার বহিঃপ্রকাশ।

আজ ২৬ এপ্রিল'২০ইং রবিবার বিকাল ৩টায় এক যৌথ বিবৃতিতে উপরোক্ত কথা বলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম।

নেতৃদ্বয় আরো বলেন, বাজার যাচাইয়ে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্বিগুণ এবং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং যথাযথ বাজার মনিটরিং সেলের মাধ্যমে সুষ্ঠুভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় রাষ্ট্রের বিপুল সংখ্যক জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা আশঙ্কা করছি। যা রাষ্ট্র ও ক্ষমতাসীন সরকার উভয়ের জন্যই ক্ষতির কারন হয়ে দাঁড়াবে।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
______________________________
আমাদেরকে সা‌থে পে‌তে...
website: www.iscabd.org
online library : www.iscalibrary.com
e-mail : [email protected]
fb page : Islami Shasantantra Chhatra Andolan
twitter : www.twitter.com/iscabd
instagram : https://instagram.com/iscabd18
YouTube-(ISCA BD) : www.youtube.com/iscabd1

এই গুলা কখনো মিডিয়ার চোখে পড়বে না। গরীব কৃষক এবং রিকশা চালক মখলিছ মিয়া জনবল ও অর্থাভাবে ধান কাটা নিয়ে পেরেশানীতে ছিলেন।...
26/04/2020

এই গুলা কখনো মিডিয়ার চোখে পড়বে না।
গরীব কৃষক এবং রিকশা চালক মখলিছ মিয়া জনবল ও অর্থাভাবে ধান কাটা নিয়ে পেরেশানীতে ছিলেন।
তার এই পেরেশানী দুর করতে এগিয়ে এলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আল্লাহ তায়ালা তাদেরকে উক্ত নেক কাজের উত্তম প্রতিদান দান করুন।

ফেনী দাগনভুইয়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবীরা------------------...
26/04/2020

ফেনী দাগনভুইয়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবীরা
---------------------------------------------------------
আজ ২৬ এপ্রিল'২০ ফেনী জেলার দাগনভূইয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সাঈদুল হক (৪৫) মৃত্যুবরণ করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দাগনভূঁইয়া স্বেচ্ছাসেবক টিম তার জানাযা-দাফন-কাফন সম্পন্ন করেন।
দোয়া রইলো তাদের জন্য যারা সাহসিকতার সাথে এই মহৎ কাজ আঞ্জাম দিয়েছেন।

"আহলান সাহলান,মাহে রমজান।রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে"।__ইশা ছাত্র অান্দোলন শরীয়তপুর জেলার পক্ষ থেকে আপনাদের  সক...
25/04/2020

"আহলান সাহলান,
মাহে রমজান।
রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে"।

__ইশা ছাত্র অান্দোলন শরীয়তপুর জেলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই
"পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন"

____হে ঈমানদারগণ! তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর ফরজ করা হয়েছিলো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।___
সূরা বাকারা,
আয়াত-১৮৩

19/04/2020
নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন 👇
23/03/2020

নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন 👇

06/03/2020

ভারতে মুসলিম নির্যাতন মসজিদে আগুন ও মোদির সফর বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার বিক্.....

মুদির বিরুদ্ধে শরীয়তপুরে ইসলামী আন্দোলন এর বিক্ষোভ মিছিল। আজ ০৬-০৩-২০২০ইং তারিখ রোজ শুক্রবার, বাদ আছর ইসলামী আন্দোলন বাং...
06/03/2020

মুদির বিরুদ্ধে শরীয়তপুরে ইসলামী আন্দোলন এর বিক্ষোভ মিছিল।

আজ ০৬-০৩-২০২০ইং তারিখ রোজ শুক্রবার, বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মাওলানা (মুক্তিযোদ্ধা) মোঃ শওকত আলী সাহেব এর নেতৃত্বে ভারতে মুসলমানদের হত্যা ও মসজিদে আগুন এবং খুনি মোদি বাংলাদেশে আগমনের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ওলামায়ে কেরাম সহ থানা ও জেলা নেতৃবৃন্দ। এতে জেলা সভাপতি তার বক্তব্যে তিনি বলেন আমরা ভারত বিরুদ্ধী নয় আমরা মুসলমান হত্যাকারী বিজেপি ও খুনি মোদি সরকারের বিরুদ্ধে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু একজন শ্রদ্ধেয় জাতীয় নেতা ছিলেন। তার জম্মশত বর্ষে খুনি মোদিকে এনে তাকে কলঙ্কিত না করার জন্য সরকারকে আহ্বান জানান। এবং আরো বলেন মুদি বাংলাদেশে আগমন করতে না পারে এজন্য আমরা যে কোন আন্দোলন করতে প্রস্তুত। মিছিল টি শহরের উত্তর বাজার জামে মসজিদ এর সামনে থেকে শুরু করে চৌরঙ্গী মোরে যেয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু বকর, আন্দোলনের উপদেষ্টা মুফতি ফেরদাউস আহমাদ, আন্দোলনের সাবেক জেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম শিকারি, আন্দোলনের জেলা সিনিয়র সহ-সভাপতি এইচ এম আহসান হাবীব,সহ- সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ ইউনূস, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান মোহাম্মদ তারেক, সদস্য মাওলানা আবুজার মোহাম্মদ সিফাত, বামুক জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ, ইসলামী যুব আন্দোলন এর জেলা সহ-সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আবু বকর,অর্থ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি মুহা. আয়াত আলী ওস্তাকার,সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি এইচ এম ইলিয়াস হুসাইন, সহ-সভাপতি মোঃ আশেক মাদবর, সাধারণ সম্পাদক মোঃ বনি আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন আলম সহ থানা ও জেলা নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
জান মুহাম্মদ (তারেক)
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা।

ভারতে মুসলিম হত্যা ও মসজিদে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পীর সাহেব হুজুর চরমোনাইর নেতৃত্বে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ।
04/03/2020

ভারতে মুসলিম হত্যা ও মসজিদে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পীর সাহেব হুজুর চরমোনাইর নেতৃত্বে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ।

Address

Shariatpur
Dhaka
8000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share